Saturday, September 5, 2026
28 C
Kolkata

বেতন বৃদ্ধির দাবিতে বিহার সরকারের বিরুদ্ধে প্রতিবাদ জানিয়ে রাস্তায় নামলেন প্রাক্তন সেনাকর্মীরা 

বিজেপি শাসিত রাজ্য বিহারে চূড়ান্ত অরাজকতা এবং নৈরাজ্য লক্ষ্য করা যাচ্ছে।  ইতিমধ্যে বিহারে শিক্ষা এবং স্বাস্থ্যে চূড়ান্ত গাফিলতি দেখা গেছে। অধিকাংশ সরকারি স্কুলগুলি শিক্ষকের  অভাবে প্রায় বন্ধ হয়ে যেতে বসেছে। যার ফলে স্কুলগুলিতে পড়ুয়াদের সংখ্যা প্রতিনিয়ত কমে চলেছে। অপরদিকে বিহারে সরকারি হাসপাতালগুলিতে পরিকাঠাম গত ত্রুটি এবং প্রশিক্ষণরত ডাক্তারদের  নতুন নিয়োগ না হওয়ার কারণে ভুক্তভোগী বিহারের অধিকাংশ মধ্যবিত্ত এবং নিম্ন মধ্যবিত্ত মানুষরা। বিহারে প্রশাসনিক গাফিলতি এবং নিষ্ক্রিয়তার ফলে নারী সুরক্ষা প্রশ্নের মুখে, প্রতিনিয়ত খুন, ধর্ষণের শ্লীলতাহানি মতো ঘটনা সামনে উঠে আসছে।

বিহার সরকারের বিরুদ্ধে তীব্র প্রতিবাদ জানাতে অবশেষে রাস্তায় নামল প্রাক্তন সেনাকর্মীরা। সেনাকর্মীরা অবসর নিলে তাদেরকে ১০৯ ও ১১২ নাম দিয়ে রাজ্যের পুলিশকর্মীর সঙ্গে মোতায়ন করা হয়। এই প্রাক্তন সেনাকর্মীদের পুলিশের সম দায়িত্ব পালন করতে হয়, পুলিশদের মতই বিপদ সংকুল পরিস্থিতির মোকাবিলা করতে হয়। তবে বেতনের নিরিখে পুলিশকর্মীদের থেকে তাদের বেতন অনেকটাই কম। এরই প্রতিবাদে বিহারে জাতীয় পতাকা হাতে রাস্তায় নামলেন প্রাক্তন সেনাকর্মীরা।

Hot this week

অস্বীকৃত রাজনৈতিক দল হয়েও ১ বছরে মিলেছে ১৫০০ কোটি টাকার অনুদান! সবকটির সদর দপ্তর গুজরাটে

গুজরাটে সদর দপ্তর থাকা ৬ নিবন্ধিত কিন্তু অস্বীকৃত রাজনৈতিক...

ভূমধ্যসাগরে মাইক্রোঅ্যালগির দাপট! ইজরায়েলের অধিকাংশ ডেসালিনেশন প্ল্যান্ট বন্ধ, জলসংকটের আশঙ্কা

ভূমধ্যসাগরে হঠাৎ করে বেড়ে ওঠা মাইক্রোঅ্যালগির কারণে বড়সড় সমস্যায়...

গাঁজা সেবনের অভিযোগে ফুকেত-দিল্লি ফ্লাইটের সেই পাইলটকে এবার বরখাস্ত করল এয়ার ইন্ডিয়া!

ফুকেত থেকে দিল্লি যাওয়ার পথে বিপদের মুখে পড়া এয়ার...

Topics

অস্বীকৃত রাজনৈতিক দল হয়েও ১ বছরে মিলেছে ১৫০০ কোটি টাকার অনুদান! সবকটির সদর দপ্তর গুজরাটে

গুজরাটে সদর দপ্তর থাকা ৬ নিবন্ধিত কিন্তু অস্বীকৃত রাজনৈতিক...

Related Articles

Popular Categories