Saturday, September 5, 2026
30 C
Kolkata

এখনো নেপালে আটকে বাঁকুড়ার প্রায় ৩০০ শ্রমিক, ফিরিয়ে আনতে কতটা উদ্যোগি কেন্দ্র বা রাজ্য সরকার?

নেপালের বর্তমান পরিস্থিতি এখন কার্যত রণক্ষেত্রে পরিণত হয়েছে। কাঠমাণ্ডু-সহ বহু শহরে চলছে বিক্ষোভ। এই কারণে জারি হয়েছে কার্ফু এবং ভারত-নেপাল সীমান্তেও চলছে কড়া নজরদারি।
এই পরিস্থিতির মাঝে নেপালে আটকে পড়েছেন বহু ভারতীয় নাগরিক। জানা গিয়েছে নেপালে কাজ করতে এসেছিলেন বহু ভারতীয় , যার মধ্যে পশ্চিমবঙ্গের বাঁকুড়া জেলার হীরবাঁধ ব্লকের লালবাজার গ্রামের প্রায় ৩০০ শ্রমিক কাজ করেন নেপালের নেপালগঞ্জে কাঁসার বাসন তৈরির একটি কারখানায়।

প্রতিবছর দুর্গাপুজোর আগে তারা বাড়ি ফিরে আসেন। এ বছরও আসার কথা ছিল কিন্তু তার মধ্যেই নেপালে শুরু হয় বিশৃঙ্খলা। জানা গিয়েছে , শ্রমিকরা এখন কারখানার আশপাশের আবাসনে আটকে পড়েছেন। বাইরে যাওয়া তাদের একেবারেই নিষেধ। বাঁকুড়া জেলার হীরবাঁধ ব্লকের লালবাজার গ্রামের স্থানীয় এক বাসিন্দা শম্পা কর্মকার জানান, “আমার স্বামী সহ গ্রামের আরও অনেকে নেপালে আটকে আছে। ওরা বাড়ি ফিরতে পারবে কি না সেটা নিয়ে রয়েছে সংশয়।

Hot this week

অস্বীকৃত রাজনৈতিক দল হয়েও ১ বছরে মিলেছে ১৫০০ কোটি টাকার অনুদান! সবকটির সদর দপ্তর গুজরাটে

গুজরাটে সদর দপ্তর থাকা ৬ নিবন্ধিত কিন্তু অস্বীকৃত রাজনৈতিক...

ভূমধ্যসাগরে মাইক্রোঅ্যালগির দাপট! ইজরায়েলের অধিকাংশ ডেসালিনেশন প্ল্যান্ট বন্ধ, জলসংকটের আশঙ্কা

ভূমধ্যসাগরে হঠাৎ করে বেড়ে ওঠা মাইক্রোঅ্যালগির কারণে বড়সড় সমস্যায়...

গাঁজা সেবনের অভিযোগে ফুকেত-দিল্লি ফ্লাইটের সেই পাইলটকে এবার বরখাস্ত করল এয়ার ইন্ডিয়া!

ফুকেত থেকে দিল্লি যাওয়ার পথে বিপদের মুখে পড়া এয়ার...

Topics

অস্বীকৃত রাজনৈতিক দল হয়েও ১ বছরে মিলেছে ১৫০০ কোটি টাকার অনুদান! সবকটির সদর দপ্তর গুজরাটে

গুজরাটে সদর দপ্তর থাকা ৬ নিবন্ধিত কিন্তু অস্বীকৃত রাজনৈতিক...

Related Articles

Popular Categories