Wednesday, October 21, 2026
27 C
Kolkata

বিরাট কোহলির ভক্ত স্বয়ং তালিবান নেতা আনাস হাক্কানি! জেনেনিন কোহলিকে নিয়ে হাক্কানির মন্তব্য

১২ মে ২০২৫, ক্রিকেট দুনিয়ার জন্য অত্যন্ত আবেগতাড়িত একটি দিন। সেদিন ভারতের অন্যতম সেরা ব্যাটসম্যান বিরাট কোহলি টেস্ট ক্রিকেট থেকে অবসর নেন। দীর্ঘ ১৪ বছরের টেস্ট ক্যারিয়ারের ইতি টানেন তিনি। বিসিসিআই নাকি বিরাটকে এই সিদ্ধান্ত থেকে ফেরাতে চেয়েছিল, কিন্তু তিনি নিজের সিদ্ধান্তে অটল ছিলেন। 

কোহলির অর্জনের তালিকা অনেক বড়। টেস্ট ক্রিকেটে তিনি ৯২৩০ রানের অধিকারী। ১০ হাজার রানের গণ্ডি ছুঁতে দরকার ছিল মাত্র ৭৭০ রান। তাই তার হঠাৎ এই অবসরে হতাশ হয়েছেন বিশ্বব্যাপী ছড়িয়ে থাকা অসংখ্য ভক্ত। এই হতাশার তালিকায় রয়েছেন আফগানিস্তানের তালিবান নেতা আনাস হাক্কানিও। এক পডকাস্টে তিনি বলেন, “রোহিত শর্মার টেস্ট থেকে অবসর নেওয়া স্বাভাবিক ছিল। কিন্তু কোহলির মতো একজন ক্রিকেটারের এভাবে হঠাৎ সরে যাওয়া আমার কাছে অবাক লাগছে। ওর মতো মানুষ পৃথিবীতে খুব কমই পাওয়া যায়। আমি চাইতাম, সে অন্তত ৫০ বছর বয়স পর্যন্ত খেলুক।” তিনি আরও বলেন, “আমার মনে হয়, কোহলি হয়তো ভারতীয় মিডিয়ার কারণে বিরক্ত হয়ে এই সিদ্ধান্ত নিয়েছে। ওর হাতে এখনও অনেক সময় ছিল টেস্ট খেলার। শচীনের রেকর্ড ভাঙা তার পক্ষেও সম্ভব ছিল। অথচ জো রুট এখনো খেলছে সেই রেকর্ড ছোঁয়ার আশায়।”

Hot this week

থিমের দাপট বন্ধ হোক, হইহুল্লোড় নয়’, আগামী বছর থেকে সাত্ত্বিক পুজোর ডাক কৌস্তভ বাগচীর!

চোরবাগানের দুর্গাপুজো মণ্ডপে ভয়াবহ পদপিষ্ট হওয়ার ঘটনার পর পুজোর...

খুনের মামলায় যাবজ্জীবন সাজা, বিজেপির টিকিটে ভোটে লড়ার সুযোগ দিতে সাজা স্থগিত করল এলাহাবাদ হাইকোর্ট

খুনের মামলায় যাবজ্জীবন কারাদণ্ডে দণ্ডিত এক ব্যক্তিকে নির্বাচনে অংশ...

চোরবাগানে ১৯ জনের মৃত্যুর পর প্রশ্নের মুখে পুলিশি নিরাপত্তা, দায়িত্বে ছিলেন দুই ডিসি!

দুর্গাপুজোর ভিড় সামলাতে কলকাতা পুলিশের ব্যবস্থাপনা নিয়ে বরাবরই প্রশংসা...

‘নীতীশকে সাহায্য করতে ৯ জনকে খুন!’ বিস্ফোরক দাবি অনন্ত সিংয়ের, বিতর্কের মুখে সুর বদল বিধায়কের

বিহারে বিধান পরিষদের নির্বাচন ঘিরে রাজনৈতিক উত্তাপের মধ্যেই নতুন...

Topics

চোরবাগান সর্বজনীনে পদপিষ্ট হয়ে মৃত্যু, পুজো কমিটির দখল নিয়ে বিতর্ক! নিশানায় বিজেপি নেতৃত্ব

উৎসবের আবহে বিষাদের ছায়া। চোরবাগান সর্বজনীন দুর্গাপুজোয় পদপিষ্ট হয়ে...

Related Articles

Popular Categories