Saturday, September 5, 2026
30 C
Kolkata

উত্তরপ্রদেশে গো- হত্যার সন্দেহে মুসলিম যুবককে গ্রেফতার : ‘হাফ এনকাউন্টার’-এর ভয় দেখিয়ে তুলে নিয়ে গেলো যোগীর পুলিশ

উত্তরপ্রদেশের মোরাদাবাদ জেলার খানপুর গ্রামের এক পরিবার পুলিশের বিরুদ্ধে গুরুতর অভিযোগ এনেছে। অভিযোগ, ১৯ সেপ্টেম্বর রাতে পুলিশের একটি দল হঠাৎ তাদের ঘরে ঢুকে আল্লা মেহের কুরেশি আলিয়াস মাজিদকে গো – হত্যার সন্দেহে তুলে নিয়ে যায়। পরিবারের দাবি, পুলিশ কোনো ওয়ারেন্ট ছাড়াই তাকে ধরে নিয়ে যায় এবং ঘরের সিসিটিভির ডিভিআরও নিয়ে যায়। মাজিদের বোন আজমিন জানান, “আমার ভাই ঘুমাচ্ছিল। হঠাৎ পুলিশ এসে দরজা ভেঙে ভেতরে ঢুকে। প্রথমেই তারা সিসিটিভির ডিভিআর খুলে নিয়ে যায়। এরপর আমার ভাইকে বলপূর্বক টেনে হিঁচড়ে নিয়ে যায়।” তিনি আরও বলেন, “আমরা বাধা দিলে আমাদের সঙ্গে অশালীন ব্যবহার করা হয়, এমনকি পরণের কাপড় ছিঁড়ে ফেলা হয়।”

পরিবারের দাবি, পুলিশ হুমকি দেয় মাজিদকে ‘হাফ এনকাউন্টার’ করা হবে অর্থাৎ গুলি করে পা ভেঙে দেওয়া হবে। মাজিদের মা সায়রা বলেন, “আমি অনেক অনুরোধ করেছি, কিন্তু তারা কিছু শুনল না। উল্টো আমাদের গালাগালি করে চলে গেল।” প্রতিবেশী রুকসানা জানান, “আমি দেখেছি, পুলিশ ঘরে ঢুকে মারধর করছে, মহিলাদের সঙ্গে খারাপ ব্যবহার করছে। প্রতিবাদ করলে পুলিশ ইট-পাটকেলও ছুড়েছে।”

পরিবার আরও জানান, পুলিশ আগেও তাদের নজরে রেখেছিল। এবার এসে শুধু মাজিদকেই নয়, তার স্ত্রী ও আশপাশের আরও ৮ জনকে ধরে নিয়ে গেছে।এ ঘটনায় এখনও কোনো এফআইআর হয়নি। পুলিশ বলেছে, মাজিদ পলাতক ছিল তাই তাকে ধরা হয়েছে। তবে পরিবারের অভিযোগ, আইন না মেনে পুলিশ শক্তি প্রয়োগ করেছে।অন্যদিকে মানবাধিকার সংগঠনগুলির দাবি, এ ধরনের ঘটনা সংখ্যালঘুদের মধ্যে আতঙ্ক তৈরি করছে।

Hot this week

অস্বীকৃত রাজনৈতিক দল হয়েও ১ বছরে মিলেছে ১৫০০ কোটি টাকার অনুদান! সবকটির সদর দপ্তর গুজরাটে

গুজরাটে সদর দপ্তর থাকা ৬ নিবন্ধিত কিন্তু অস্বীকৃত রাজনৈতিক...

ভূমধ্যসাগরে মাইক্রোঅ্যালগির দাপট! ইজরায়েলের অধিকাংশ ডেসালিনেশন প্ল্যান্ট বন্ধ, জলসংকটের আশঙ্কা

ভূমধ্যসাগরে হঠাৎ করে বেড়ে ওঠা মাইক্রোঅ্যালগির কারণে বড়সড় সমস্যায়...

গাঁজা সেবনের অভিযোগে ফুকেত-দিল্লি ফ্লাইটের সেই পাইলটকে এবার বরখাস্ত করল এয়ার ইন্ডিয়া!

ফুকেত থেকে দিল্লি যাওয়ার পথে বিপদের মুখে পড়া এয়ার...

Topics

অস্বীকৃত রাজনৈতিক দল হয়েও ১ বছরে মিলেছে ১৫০০ কোটি টাকার অনুদান! সবকটির সদর দপ্তর গুজরাটে

গুজরাটে সদর দপ্তর থাকা ৬ নিবন্ধিত কিন্তু অস্বীকৃত রাজনৈতিক...

Related Articles

Popular Categories