Wednesday, July 22, 2026
26.1 C
Kolkata

যোগী সরকারের নির্যাতনের বিরুদ্ধে মুসলিমদের কঠোর প্রতিবাদ, দেশজুড়ে বিক্ষোভের সুর!

সারা দেশজুড়ে মুসলিমদের ওপর বাড়ছে অত্যাচার, চলছে নানা ধরনের হেনস্থা। উত্তরপ্রদেশের যোগী সরকার এই ক্ষেত্রে অনেকটাই সক্রিয়। সম্প্রতি ‘আই লাভ মুহাম্মদ’ লেখা নিয়ে কয়েকজনের বিরুদ্ধে এফআইআর হয়েছে। এ খবর পেয়ে মুসলিম সম্প্রদায় ব্যাপক প্রতিবাদে নামেন। কলকাতা থেকে শুরু করে দক্ষিণ ২৪ পরগনা, বিভিন্ন জেলায় বিক্ষোভ অনুষ্ঠিত হয়। জানা গিয়েছে পূর্ব মেদিনীপুরের নন্দকুমারে মুসলিমরা রাস্তার ওপর বিক্ষোভ প্রদর্শন করেন। অল ইন্ডিয়া তৌহিদী জনতা এই আন্দোলনের নেতৃত্ব দিয়েছে। শুক্রবার জুম্মার নামাজের পর তারা হাতে প্ল্যাকার্ড নিয়ে সরব হন। মাওলানা হাসিবুর রহমান বলেন, “মুহাম্মদ সা. আমাদের হৃদয়ের অন্তর। তাঁর নাম উচ্চারণ করলেই যদি কারাগারে যেতে হয়, তা আমাদের ধর্মীয় স্বাধীনতার ওপর আঘাত।” তিনি আরো বলেন, “ভারতের সংবিধান সব ধর্মের মানুষের স্বাধীনতা দেয়, কিন্তু কিছু রাজনৈতিক গোষ্ঠী মুসলিমদের ওপর অন্যায় চাপিয়ে চলেছে।”

নবী মুহাম্মদের নাম নিয়ে মুসলিমরা প্রশাসনের দমন-পীড়নের শিকার হচ্ছেন, সেই সঙ্গে অমুসলিমরাও তাদের পাশে দাঁড়িয়েছেন। আইনজীবী অনির্বাণ বন্দ্যোপাধ্যায় ফেসবুকে এই ঘটনাকে কেন্দ্র করে লিখেছেন, “আদিত্যনাথের পুলিশ শুধু নবী মুহাম্মদের সাইনবোর্ড দেওয়ার জন্য এফআইআর করেছে এবং বাড়ির উপর বুলডোজার চালানোর হুমকি দিয়েছে। আরএসএস-বিজেপি মুসলমানদের ক্রমাগত ভয় দেখাচ্ছে।” মুসলিম সম্প্রদায়ের প্রতি এই অন্যায় আচরণের বিরুদ্ধে দেশের বিভিন্ন স্থান থেকে প্রতিবাদের ঢেউ তীব্র হচ্ছে বলে জানা গিয়েছে।

Hot this week

‘ক্ষমা চাও’ – ২১ জুলাইয়ের মঞ্চ থেকে অভিষেককে সময় বেঁধে দিলেন মদন

২১ জুলাইয়ের সভার দিন ফের অভিষেক বন্দ্যোপাধ্যায়কে ঘিরে তৃণমূলের...

অফিসের বাথরুমে ঝুলন্ত দেহ, ত্রিপুরার ডিজিপির মৃত্যু ঘিরে বাড়ছে ধোঁয়াশা

ত্রিপুরার পুলিশ মহলে শোকের ছায়া। সোমবার আগরতলায় পুলিশ সদর...

Topics

‘ক্ষমা চাও’ – ২১ জুলাইয়ের মঞ্চ থেকে অভিষেককে সময় বেঁধে দিলেন মদন

২১ জুলাইয়ের সভার দিন ফের অভিষেক বন্দ্যোপাধ্যায়কে ঘিরে তৃণমূলের...

অফিসের বাথরুমে ঝুলন্ত দেহ, ত্রিপুরার ডিজিপির মৃত্যু ঘিরে বাড়ছে ধোঁয়াশা

ত্রিপুরার পুলিশ মহলে শোকের ছায়া। সোমবার আগরতলায় পুলিশ সদর...

‘ঘোর পাপ হয়েছে’—দু’মাস পর নিট প্রশ্নফাঁস নিয়ে মুখ খুললেন মোদি

নিট-ইউজি পরীক্ষার প্রশ্নফাঁস নিয়ে দেশজুড়ে ক্ষোভের ঝড় উঠেছে। অনেক...

দশ বছরে সংঘ-ঘনিষ্ঠ ২০ সংস্থাকে ৬৬৮ কোটির বেশি অনুদান! ওএনজিসির সিএসআর তহবিল নিয়ে বিতর্ক

রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘ (RSS)-এর সঙ্গে যুক্ত বিভিন্ন সংস্থাকে সরকারি...

Related Articles

Popular Categories