Sunday, September 6, 2026
28 C
Kolkata

জাতিসংঘের ১৯৩ সদস্যের মধ্যে প্রায় ৭৫ শতাংশই ফিলিস্তিনকে স্বাধীন দেশের স্বীকৃতি দিয়েছে

২২ সেপ্টেম্বর রবিবার, ব্রিটেন, কানাডা ও অস্ট্রেলিয়া একযোগে ফিলিস্তিনকে স্বাধীন ও সার্বভৌম রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দিয়েছে।

ব্রিটিশ প্রধানমন্ত্রী কেয়ার স্টারমার এক ভিডিও বার্তায় বলেন, “শান্তি প্রতিষ্ঠা ও দ্বি-রাষ্ট্র সমাধান এগিয়ে নিতে আজ থেকে যুক্তরাজ্য ফিলিস্তিনকে একটি স্বাধীন রাষ্ট্র হিসেবে আনুষ্ঠানিকভাবে স্বীকৃতি দিচ্ছে।” ইতিহাস সাক্ষী আছে, ব্রিটেনই ১৯১৭ সালে বেলফোর ঘোষণা করে ফিলিস্তিনে ইহুদি বসতি স্থাপনে সহায়তা করেছিল। সেই ব্রিটেনের এই নতুন অবস্থান ফিলিস্তিনিদের জন্য বড় সাফল্য মনে করা হচ্ছে। অন্যদিকে কানাডার সরকারও জানিয়েছে, তারা ফিলিস্তিনকে রাষ্ট্র হিসেবে মেনে নিচ্ছে এবং ভবিষ্যতে ফিলিস্তিনি ও ইসরায়েলি জনগণের মধ্যে শান্তিপূর্ণ সহাবস্থানের জন্য কাজ করবে। অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী অ্যান্থনি আলবানিজ ও পররাষ্ট্রমন্ত্রী পেনি ওয়ং এক যৌথ বিবৃতিতে বলেন, “এই সিদ্ধান্ত দ্বি-রাষ্ট্র সমাধানে নতুন গতি আনবে এবং এটি একটি সমন্বিত আন্তর্জাতিক প্রচেষ্টার অংশ।”

জাতিসংঘের ১৯৩ সদস্যের মধ্যে প্রায় ৭৫ শতাংশই ফিলিস্তিনকে স্বীকৃতি দিয়েছে। বিশ্বজুড়ে ইসরায়েলের বিরুদ্ধে গণহত্যার অভিযোগ এবং ফিলিস্তিনিদের ওপর দমননীতির প্রতিবাদে জনমত তৈরি হচ্ছে। অনেক দেশ তাই ইসরায়েলকে চাপ দিতে ফিলিস্তিনকে স্বাধীন দেশের স্বীকৃতি দিয়েছে।

Hot this week

অস্বীকৃত রাজনৈতিক দল হয়েও ১ বছরে মিলেছে ১৫০০ কোটি টাকার অনুদান! সবকটির সদর দপ্তর গুজরাটে

গুজরাটে সদর দপ্তর থাকা ৬ নিবন্ধিত কিন্তু অস্বীকৃত রাজনৈতিক...

ভূমধ্যসাগরে মাইক্রোঅ্যালগির দাপট! ইজরায়েলের অধিকাংশ ডেসালিনেশন প্ল্যান্ট বন্ধ, জলসংকটের আশঙ্কা

ভূমধ্যসাগরে হঠাৎ করে বেড়ে ওঠা মাইক্রোঅ্যালগির কারণে বড়সড় সমস্যায়...

গাঁজা সেবনের অভিযোগে ফুকেত-দিল্লি ফ্লাইটের সেই পাইলটকে এবার বরখাস্ত করল এয়ার ইন্ডিয়া!

ফুকেত থেকে দিল্লি যাওয়ার পথে বিপদের মুখে পড়া এয়ার...

Topics

অস্বীকৃত রাজনৈতিক দল হয়েও ১ বছরে মিলেছে ১৫০০ কোটি টাকার অনুদান! সবকটির সদর দপ্তর গুজরাটে

গুজরাটে সদর দপ্তর থাকা ৬ নিবন্ধিত কিন্তু অস্বীকৃত রাজনৈতিক...

Related Articles

Popular Categories