Saturday, June 6, 2026
32.8 C
Kolkata

গঙ্গার ভাঙনে বিপন্ন মালদার মানিকচকের জামে মসজিদ!

মালদার মানিকচক ব্লকের কামালতিপুর গ্রামে গঙ্গার ভয়াবহ ভাঙনে ধীরে ধীরে বিলীন হতে চলেছে গ্রামবাসীর আবেগে জড়ানো জামে মসজিদ, যা স্থানীয়দের কাছে পরিচিত ‘ভাইরাল মসজিদ’ নামে। রবিবার দুপুর ১টা পর্যন্ত মসজিদের একটি বড় অংশ গঙ্গা গ্রাস করে নিয়েছে। মসজিদের পেছন দিকের মাটি ভেঙে পড়ছে একের পর এক। শনিবার বিকেল থেকে ভাঙনের গতি এতটাই বেড়ে যায় যে, মসজিদ কমিটির পক্ষ থেকে মাইকে ঘোষণা করে সকলকে সতর্ক করা হয়।
খবর পেয়ে গ্রামের মানুষজন ছুটে আসেন এবং তড়িঘড়ি মসজিদের ভেতরের মাইক, ইলেকট্রিক তারসহ অন্যান্য জিনিসপত্র সরিয়ে নেন।

স্থানীয়দের অভিযোগ, সেচ দফতর আগে মসজিদ রক্ষার প্রতিশ্রুতি দিলেও বাস্তবে কাজের কোনও গতি নেই। শুধু বালির বস্তা ফেলে রক্ষা করা যাবে না বলেই মনে করছেন তাঁরা। তাদের দাবি, পাথর ফেলে মসজিদের আশপাশের অংশ মজবুত করা হোক। এদিকে খবর পেয়ে মানিকচক থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছায় এবং নদীর পাড়ে ব্যারিকেড করে দেয়। গ্রামবাসীদের আশঙ্কা, রাত পেরোলে হয়তো আর মসজিদটি থাকবে না। মাগরিবের নামাজ চলাকালীনও দেখা যায়, মসজিদের নিচ থেকে মাটি গড়িয়ে গঙ্গায় পড়ছে। দীর্ঘদিনের অবহেলা আর গাফিলতির ফলেই আজ এই পরিণতি এমনটাই মনে করছেন স্থানীয়রা।

Hot this week

রাজ্যের প্রতিটি মাদ্রাসার বিস্তারিত তথ্য চেয়ে জেলাশাসকদের নির্দেশ নবান্নের, রিপোর্ট জমার শেষ সময় ৫ জুলাই

রাজ্যের বিভিন্ন জেলার মাদ্রাসাগুলির বিস্তারিত তথ্য সংগ্রহের কাজ শুরু...

১৩ কোটির দেনা মাথায় নিয়ে মহামেডানের ব্যাটন ধরলেন হুমায়ুন কবির

শেষ পর্যন্ত তীব্র ক্ষোভ আর আর্থিক অনটনের জেরে বড়সড়...

আরজিকর মামলায় সিবিআইয়ের বিরুদ্ধে ক্ষোভ উগরে দিলেন নির্যাতিতার বাবা, আদালতে বিস্ফোরক অভিযোগ!

আরজিকর হাসপাতালের অভয়া কাণ্ডে নতুন করে বিতর্কের সৃষ্টি হয়েছে।...

শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র যাদবের পদত্যাগের দাবিতে আজ যন্তরমন্তরে ককরোচ জনতা পার্টির প্রথম বিক্ষোভ কর্মসূচি!

শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র যাদবের পদত্যাগের দাবিতে শনিবার দিল্লির যন্তরমন্তরে প্রথম...

Topics

১৩ কোটির দেনা মাথায় নিয়ে মহামেডানের ব্যাটন ধরলেন হুমায়ুন কবির

শেষ পর্যন্ত তীব্র ক্ষোভ আর আর্থিক অনটনের জেরে বড়সড়...

শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র যাদবের পদত্যাগের দাবিতে আজ যন্তরমন্তরে ককরোচ জনতা পার্টির প্রথম বিক্ষোভ কর্মসূচি!

শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র যাদবের পদত্যাগের দাবিতে শনিবার দিল্লির যন্তরমন্তরে প্রথম...

তপ্ত দক্ষিণবঙ্গে এবার স্বস্তি, আজ বিকেলেই কালবৈশাখীর দাপট!

অবশেষে তপ্ত বাংলায় স্বস্তির নিঃশ্বাস। একদিকে ভারতের মূল ভূখণ্ড...

খাবার ও অক্সিজেন ছাড়াই এভারেস্টে সাত দিন, জীবিত উদ্ধার হলেন দাওয়া শেরপা!

বিশ্বের সর্বোচ্চ শৃঙ্গ মাউন্ট এভারেস্টে এক অবিশ্বাস্য ঘটনার সাক্ষী...

Related Articles

Popular Categories