Wednesday, September 9, 2026
26 C
Kolkata

গাজায় ফের ইসরায়েলি হামলায় অন্তত ২৩ ফিলিস্তিনি নিহত, আহত বহু

গাজা উপত্যকায় রবিবার ফের ইসরায়েলের বিমান হামলায় অন্তত ২৩ জন ফিলিস্তিনি নিহত হয়েছেন এবং বহু মানুষ আহত হয়েছেন বলে জানা গিয়েছে গাজার স্থানীয় চিকিৎসা সূত্র। গাজা শহরের কেন্দ্রস্থলের আল-দারাজ এলাকায় একটি আবাসিক ভবনে ইসরায়েলি যুদ্ধবিমান হামলা চালালে ৫ জন ফিলিস্তিনি নিহত হন এবং বেশ কয়েকজন আহত হন। একই এলাকায় হামজা মসজিদের কাছে সাধারণ মানুষের একত্রিত হওয়ার জায়গায় হামলা চালিয়ে ৮ জনকে হত্যা করা হয়, যাদের মধ্যে শিশুদেরও পাওয়া গেছে।

অন্যদিকে গাজার আল-সাবরা এলাকায় আরও একটি হামলায় কয়েকটি বাড়ি ধ্বংস হয়, যেখানে কমপক্ষে ৫ জন নিহত হন বলে জানা যায়। এখনও ধ্বংসস্তূপের নিচে অনেকে আটকে রয়েছেন বলে আশঙ্কা করা হচ্ছে। তেল আল-হাওয়া এলাকায় একটি অসামরিক জমায়েতে ইসরায়েলি গোলাবর্ষণে একজন ফিলিস্তিনি মহিলা নিহত হন এবং আরও অনেকে আহত হন। গাজার নুসাইরাত শরণার্থী শিবিরের উত্তরে আল-মুঘরাকা শহরে এক অসামরিক লোককে লক্ষ্য করে চালানো বিমান হামলায় আরও একজন নিহত হন। এমনকি বুরেইজ শরণার্থী শিবিরে একটি মেডিকেল ক্লিনিকের কাছে ইসরায়েলি গোলাবর্ষণে আরও ৩ জন নিহত হন এবং অন্তত ২০ জন আহত হন।
গত বছরের ৭ অক্টোবর থেকে গাজায় ইসরায়েলি বাহিনীর হামলায় এখন পর্যন্ত ৬৫,০০০-এর বেশি ফিলিস্তিনি নিহত হয়েছেন, যাদের মধ্যে অধিকাংশই মহিলা ও শিশুরা। একইসঙ্গে খাদ্য, জল ও ওষুধের উপর কঠোর অবরোধের কারণে আরও ৪৪২ জন, যার মধ্যে ১৪৭ শিশু, মৃত্যু বরণ করেছে।

Hot this week

উত্তরাখণ্ডে বন্ধ হল ২০টি মাদ্রাসা! অনুমোদনহীন প্রতিষ্ঠান অভিযোগে বিজেপি শাসিত সরকারের ‘লাগাম

অনুমোদন ও প্রয়োজনীয় নথি ছাড়াই চলা মাদ্রাসাগুলির বিরুদ্ধে কড়া...

‘হর দিন আয়েগা, জিনা হারাম হো জায়েগা’! কালীঘাট তৃণমূল নেতা জাহিদ হাসান খানের বাড়িতে পুলিশের হুমকি

শ্রীরামপুরে প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের রাজনৈতিক কর্মসূচির আগে হুগলিতে...

জমি নিয়ে বিবাদ, পুলিশের সামনেই হাতাহাতির অভিযোগ বিজেপি বিধায়ক রেখা পাত্রের বিরুদ্ধে

উত্তর ২৪ পরগনার সন্দেশখালিতে জমি সংক্রান্ত পুরনো বিরোধকে কেন্দ্র...

‘তদন্ত হবে, এফআইআর হবে, গ্রেপ্তারিও হবে’ – জিটিএ দুর্নীতিতে কড়া হুঁশিয়ারি শুভেন্দুর

পাহাড়ে উন্নয়নই সরকারের একমাত্র লক্ষ্য। আর সেই উন্নয়নের পথে...

‘ট্রিপল ইঞ্জিন’ সরকার, তবু কেন বিপর্যয়? দিল্লিতে ছ’তলা বাড়ি ভেঙে পড়ায় মৃত ৭ জন

বিজেপি শাসিত দিল্লির সত্য নিকেতনে ছ’তলা একটি বাড়ি আচমকা...

Topics

‘পাঁঠার মাংস প্রসাদ হিসেবে খাওয়া হয়’, দুর্গাপুজোয় আমিষ বিতর্কে বার্তা পঞ্চায়েত মন্ত্রী দিলীপ ঘোষের

দুর্গাপুজোয় বাঙালির খাদ্যাভ্যাস এবং আমিষ-নিরামিষ নিয়ে চলা বিতর্কের মধ্যে...

Related Articles

Popular Categories