Wednesday, July 22, 2026
26.3 C
Kolkata

সম্ভলের শাহী জামা মসজিদ মামলায় জাফর আলিদের বিরুদ্ধে তদন্ত স্থগিত করল এলাহাবাদ হাইকোর্ট!

সম্ভলের শাহী জামা মসজিদের সহিংসতার ঘটনায় দায়ের করা মামলায় ইলাহাবাদ হাইকোর্টে নিয়েছে এক বড় সিদ্ধান্ত। জাফর আলি ও তার সঙ্গে আরও তিনজনের বিরুদ্ধে দায়ের হওয়া এফআইআরের পরবর্তী তদন্তের কার্যক্রম আপাতত স্থগিত রাখার নির্দেশ দিয়েছে এলাহাবাদ হাইকোর্ট। ২০২৪ সালের নভেম্বরে মসজিদ জরিপ চলাকালীন যে সহিংসতা ঘটে, সেই ঘটনায় দায়ের হওয়া মামলায় জাফর আলি ২০২৫ সালের ২৪ জুলাই জামিন পান। এরপর ৫ আগস্ট সম্ভল কোতোয়ালি থানায় দায়ের হওয়া এফআইআর বাতিল চেয়ে জাফর আলি, সরফরাজ, তাহির ও হায়দার হাইকোর্টে আবেদন করেন।

বিচারপতি সিদ্ধার্থ ভার্মা ও আব্দুল শহীদের বেঞ্চ শুনানি শেষে রাজ্য সরকারকে তিন সপ্তাহের মধ্যে জবাব দিতে বলে। পাশাপাশি, আবেদনকারীরাও দুই সপ্তাহ পর নিজেদের প্রতিক্রিয়া জানাতে পারবেন বলে জানায়। আদালতের নির্দেশ অনুযায়ী, মামলার পরবর্তী শুনানির তারিখ পর্যন্ত তদন্তে কোনো নতুন পদক্ষেপ নেওয়া যাবে না। তবে, পুলিশ চাইলে যথাযথ অভিযোগ দিয়ে নতুন করে তদন্ত শুরু করতে পারবে।

এই এফআইআরে অভিযোগ রয়েছে, ১ আগস্ট মোরাদাবাদ কারাগার থেকে মুক্তির পর জাফর আলি এক রোডশোর আয়োজন করেন, যা অনুমতি ছাড়াই হয় এবং প্রশাসনের নিষেধাজ্ঞা লঙ্ঘন করে। প্রায় ৪০ কিলোমিটার রাস্তায় গাড়ি ও সমর্থকদের কাফেলা নিয়ে এই শোভাযাত্রা হয়। পুলিশ জানায়, এতে আইনশৃঙ্খলা ভেঙে পড়ার আশঙ্কা ছিল। আবেদনকারীদের যুক্তি, এই অভিযোগ আমলযোগ্য নয় এবং পুলিশ এভাবে এফআইআর করতে পারে না। আদালত তাই তদন্ত স্থগিত রাখার সিদ্ধান্ত নেয়। উল্লেখযোগ্য, ২০২৪ সালের ২৪ নভেম্বর জরিপের সময় সংঘর্ষে কমপক্ষে পাঁচজন নিহত হন এবং পুলিশের কয়েকজন সদস্যসহ অনেকে আহত হন। এরপর একাধিক এফআইআর দায়ের হয় এবং এসআইটি বিস্তারিত চার্জশিট জমা দেয়। জাফর আলি ওই সময় গ্রেফতার হন এবং ২০২৫ সালের জুলাই মাসে জামিনে মুক্তি পান।

Hot this week

‘ক্ষমা চাও’ – ২১ জুলাইয়ের মঞ্চ থেকে অভিষেককে সময় বেঁধে দিলেন মদন

২১ জুলাইয়ের সভার দিন ফের অভিষেক বন্দ্যোপাধ্যায়কে ঘিরে তৃণমূলের...

অফিসের বাথরুমে ঝুলন্ত দেহ, ত্রিপুরার ডিজিপির মৃত্যু ঘিরে বাড়ছে ধোঁয়াশা

ত্রিপুরার পুলিশ মহলে শোকের ছায়া। সোমবার আগরতলায় পুলিশ সদর...

Topics

‘ক্ষমা চাও’ – ২১ জুলাইয়ের মঞ্চ থেকে অভিষেককে সময় বেঁধে দিলেন মদন

২১ জুলাইয়ের সভার দিন ফের অভিষেক বন্দ্যোপাধ্যায়কে ঘিরে তৃণমূলের...

অফিসের বাথরুমে ঝুলন্ত দেহ, ত্রিপুরার ডিজিপির মৃত্যু ঘিরে বাড়ছে ধোঁয়াশা

ত্রিপুরার পুলিশ মহলে শোকের ছায়া। সোমবার আগরতলায় পুলিশ সদর...

‘ঘোর পাপ হয়েছে’—দু’মাস পর নিট প্রশ্নফাঁস নিয়ে মুখ খুললেন মোদি

নিট-ইউজি পরীক্ষার প্রশ্নফাঁস নিয়ে দেশজুড়ে ক্ষোভের ঝড় উঠেছে। অনেক...

দশ বছরে সংঘ-ঘনিষ্ঠ ২০ সংস্থাকে ৬৬৮ কোটির বেশি অনুদান! ওএনজিসির সিএসআর তহবিল নিয়ে বিতর্ক

রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘ (RSS)-এর সঙ্গে যুক্ত বিভিন্ন সংস্থাকে সরকারি...

Related Articles

Popular Categories