Saturday, September 5, 2026
28 C
Kolkata

ফিলিস্তিনকে স্বাধীন রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দিল বেলজিয়াম!

নিউইয়র্কে এক আন্তর্জাতিক সম্মেলনে বেলজিয়ামের প্রধানমন্ত্রী বের্ত দি ওয়েভার ঘোষণা করেন, বেলজিয়াম এখন থেকে ফিলিস্তিনকে একটি স্বাধীন ও সার্বভৌম রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দিচ্ছে। সোমবার অনুষ্ঠিত এই সম্মেলনের আয়োজন করেছিল ফ্রান্স ও সৌদি আরব। সম্মেলনের মূল উদ্দেশ্য ছিল মধ্যপ্রাচ্যে দ্বি-রাষ্ট্র নীতির বাস্তবায়ন এবং ফিলিস্তিনকে আন্তর্জাতিকভাবে স্বীকৃতি দেওয়া। বেলজিয়াম মনে করে, ফিলিস্তিনিদের একটি স্বাধীন রাষ্ট্র পাওয়া উচিত এবং সে কারণেই এই স্বীকৃতি।
তবে তিনি স্পষ্টভাবে জানান, এই স্বীকৃতি তখনই কার্যকর হবে যখন কিছু গুরুত্বপূর্ণ শর্ত পূরণ হবে।

বেলজিয়াম এখনই ফিলিস্তিনে কোনো দূতাবাস খুলছে না বলে জানা গিয়েছে। তারা অপেক্ষা করবে পরিস্থিতি উন্নতির দিকে এগোয় কি না।
এই সম্মেলনে যুক্তরাষ্ট্র ও ইসরায়েল বাদে জাতিসংঘের বেশিরভাগ সদস্য রাষ্ট্র অংশ নেয়। ফ্রান্স, বেলজিয়ামসহ ইউরোপের আরও কয়েকটি দেশও ফিলিস্তিনকে রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দিয়েছে।
এর আগে যুক্তরাজ্য, অস্ট্রেলিয়া ও কানাডাও ফিলিস্তিনকে স্বীকৃতি দিয়েছিল। বিশেষজ্ঞদের মতে, এই স্বীকৃতি ভবিষ্যতে মধ্যপ্রাচ্যের শান্তি প্রতিষ্ঠায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে।

Hot this week

ভূমধ্যসাগরে মাইক্রোঅ্যালগির দাপট! ইজরায়েলের অধিকাংশ ডেসালিনেশন প্ল্যান্ট বন্ধ, জলসংকটের আশঙ্কা

ভূমধ্যসাগরে হঠাৎ করে বেড়ে ওঠা মাইক্রোঅ্যালগির কারণে বড়সড় সমস্যায়...

গাঁজা সেবনের অভিযোগে ফুকেত-দিল্লি ফ্লাইটের সেই পাইলটকে এবার বরখাস্ত করল এয়ার ইন্ডিয়া!

ফুকেত থেকে দিল্লি যাওয়ার পথে বিপদের মুখে পড়া এয়ার...

Topics

‘আমরা কি কারও গোলাম?’ টাটাদের ব্যবসা গোটানোর নির্দেশ কেনিয়ার রাষ্ট্রপতির

কেনিয়ায় বড়সড় ধাক্কার মুখে টাটা গোষ্ঠী। আন্তর্জাতিক বাণিজ্য সামলানোর...

অগ্নিনিরাপত্তায় বড়সড় গলদ! অভিষেকের ক্যামাক স্ট্রিটের অফিস খালি করার কড়া নোটিস দমকলের

কলকাতার ক্যামাক স্ট্রিটে অবস্থিত ডায়মন্ড হারবারের সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের...

Related Articles

Popular Categories