Saturday, September 5, 2026
28 C
Kolkata

ক্যাটরিনা ও ভিকি’র ঘরে আসছে নতুন অতিথি, আনন্দে মাতোয়ারা ভক্তরা

বলিউডের জনপ্রিয় জুটি ক্যাটরিনা কাইফ ও ভিকি কৌশল তাদের ভক্তদের দিলেন এক খুশির খবর। সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় ক্যাটরিনা ও ভিকি একটি ছবি পোস্ট করেন। সেই ছবিতে দেখা যায়, দু’জনে সাদা পোশাকে দাঁড়িয়ে রয়েছেন। ক্যাটরিনার বেবি বাম্প স্পষ্ট, আর ভিকি ভালোবাসায় সেই মুহূর্ত ধরে রেখেছেন। ছবির ক্যাপশনে ক্যাটরিনা লেখেন, “আনন্দ ও কৃতজ্ঞতার সঙ্গে জানাচ্ছি, আমরা জীবনের সেরা অধ্যায় শুরু করতে চলেছি।”

এই খবর জানাজানি হতেই বলিউড থেকে শুভেচ্ছার ঢল নামে। অক্ষয় কুমার লিখেছেন, “তোমরা দারুণ বাবা-মা হবে। বাচ্চাকে ইংরেজি ও পাঞ্জাবি দুটোই শেখাবে। অনেক ভালোবাসা ও আশীর্বাদ।” অনুষ্কা শর্মা, কিয়ারা আডবাণী, দীপিকা পাডুকোন, রণবীর সিংহ, সোনু সুদ, হরভজন সিংহ, রকুলপ্রীত সিংহ– সবাই জানিয়েছেন শুভেচ্ছা ও ভালোবাসা। ২০২১ সালের ডিসেম্বরে রাজস্থানে রাজকীয়ভাবে বিয়ে করেন ক্যাটরিনা ও ভিকি। চার বছরের দাম্পত্যজীবনে বলিউডের অন্যতম সফল ও পছন্দের জুটি হয়ে উঠেছেন তাঁরা। এই খবরে যেমন বলিউডে খুশির হাওয়া, তেমনি তাঁদের লক্ষ ভক্ত এখন নতুন অতিথির আগমনের অপেক্ষায়।

Hot this week

অস্বীকৃত রাজনৈতিক দল হয়েও ১ বছরে মিলেছে ১৫০০ কোটি টাকার অনুদান! সবকটির সদর দপ্তর গুজরাটে

গুজরাটে সদর দপ্তর থাকা ৬ নিবন্ধিত কিন্তু অস্বীকৃত রাজনৈতিক...

ভূমধ্যসাগরে মাইক্রোঅ্যালগির দাপট! ইজরায়েলের অধিকাংশ ডেসালিনেশন প্ল্যান্ট বন্ধ, জলসংকটের আশঙ্কা

ভূমধ্যসাগরে হঠাৎ করে বেড়ে ওঠা মাইক্রোঅ্যালগির কারণে বড়সড় সমস্যায়...

গাঁজা সেবনের অভিযোগে ফুকেত-দিল্লি ফ্লাইটের সেই পাইলটকে এবার বরখাস্ত করল এয়ার ইন্ডিয়া!

ফুকেত থেকে দিল্লি যাওয়ার পথে বিপদের মুখে পড়া এয়ার...

Topics

অস্বীকৃত রাজনৈতিক দল হয়েও ১ বছরে মিলেছে ১৫০০ কোটি টাকার অনুদান! সবকটির সদর দপ্তর গুজরাটে

গুজরাটে সদর দপ্তর থাকা ৬ নিবন্ধিত কিন্তু অস্বীকৃত রাজনৈতিক...

Related Articles

Popular Categories