Saturday, September 5, 2026
28 C
Kolkata

গাজায় হামলার পরও বিশ্বকাপে ইসরাইল! ইসরাইলের বিশ্বকাপ খেলায় ট্রাম্পের জোর সমর্থন

ইউক্রেন আক্রমণের পর রাশিয়াকে আন্তর্জাতিক ক্রীড়াঙ্গনে নিষিদ্ধ করা হলেও, গাজায় দীর্ঘদিন ধরে হামলা চালিয়েও ইসরাইল এখনও ফুটবল বিশ্বকাপে অংশ নিচ্ছে। এই অবস্থায়, ২০২৬ সালের বিশ্বকাপ ফুটবল থেকে ইসরাইলকে বহিষ্কারের দাবি জোরালো হয়েছে বিশ্বজুড়ে। সম্প্রতি স্পেনের প্রধানমন্ত্রী পেদ্রো স্যাঞ্চেজ এই বিষয়ে প্রথম কড়া অবস্থান নেন। তারপর থেকে একের পর এক দেশ ফিফার কাছে আবেদন জানাচ্ছে ইসরাইলকে নিষিদ্ধ করার জন্য। মধ্যপ্রাচ্যের সব দেশ তো আগেই এই দাবি জানিয়েছিল, এবার ফ্রান্স, পর্তুগাল ও স্পেনের মতো ইউরোপীয় দেশও সেই তালিকায় যোগ দিয়েছে।

জাতিসংঘের এক বিশেষজ্ঞ দল ফিফা ও উয়েফার কাছে আহ্বান জানিয়েছে, আন্তর্জাতিক ও ক্লাব ফুটবল থেকে ইসরাইলকে বাদ দিতে। কারণ, ক্রীড়াঙ্গন এমন একটি জায়গা যেখানে মানবতা, শান্তি ও সহাবস্থানের বার্তা দেওয়া হয়। অথচ গাজায় প্রতিদিন সাধারণ মানুষের ওপর যা চলছে, তা সম্পূর্ণ মানবাধিকার লঙ্ঘন। এই পরিস্থিতিতে, আমেরিকার অবস্থান আরও বিতর্ক তৈরি করেছে। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সোজাসুজি জানিয়ে দিয়েছেন, “আমি ইসরাইলকে বিশ্বকাপ থেকে বাদ পড়তে দেব না।” একই কথা জানিয়েছে মার্কিন বিদেশ মন্ত্রকও।

Hot this week

অস্বীকৃত রাজনৈতিক দল হয়েও ১ বছরে মিলেছে ১৫০০ কোটি টাকার অনুদান! সবকটির সদর দপ্তর গুজরাটে

গুজরাটে সদর দপ্তর থাকা ৬ নিবন্ধিত কিন্তু অস্বীকৃত রাজনৈতিক...

ভূমধ্যসাগরে মাইক্রোঅ্যালগির দাপট! ইজরায়েলের অধিকাংশ ডেসালিনেশন প্ল্যান্ট বন্ধ, জলসংকটের আশঙ্কা

ভূমধ্যসাগরে হঠাৎ করে বেড়ে ওঠা মাইক্রোঅ্যালগির কারণে বড়সড় সমস্যায়...

গাঁজা সেবনের অভিযোগে ফুকেত-দিল্লি ফ্লাইটের সেই পাইলটকে এবার বরখাস্ত করল এয়ার ইন্ডিয়া!

ফুকেত থেকে দিল্লি যাওয়ার পথে বিপদের মুখে পড়া এয়ার...

Topics

অস্বীকৃত রাজনৈতিক দল হয়েও ১ বছরে মিলেছে ১৫০০ কোটি টাকার অনুদান! সবকটির সদর দপ্তর গুজরাটে

গুজরাটে সদর দপ্তর থাকা ৬ নিবন্ধিত কিন্তু অস্বীকৃত রাজনৈতিক...

Related Articles

Popular Categories