Saturday, September 5, 2026
28 C
Kolkata

নর্থ ক্যারোলিনায় রেস্তোরাঁয় বন্দুকবাজের হামলা, তিন জন নিহত

আমেরিকার নর্থ ক্যারোলিনায় শনিবার রাতে ফের বন্দুকবাজের হামলায় রক্তাক্ত হল এক রেস্তোরাঁ। রাত প্রায় ৯টা নাগাদ একটি বোট থেকে দুষ্কৃতীরা হঠাৎ গুলি চালাতে শুরু করে। মুহূর্তে আতঙ্কে ভরে ওঠে এলাকা। পুলিশ জানিয়েছে, গুলিতে মোট সাত জন আহত হয়েছেন, এর মধ্যে ঘটনাস্থলেই মৃত্যু হয়েছে তিন জনের। বাকি আহতদের দ্রুত হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। ঘটনার পর পুরো এলাকাকে ঘিরে ফেলে তদন্ত শুরু করেছে প্রশাসন। স্থানীয় মানুষকে সতর্ক থাকতে নির্দেশ দেওয়া হয়েছে। যুক্তরাষ্ট্রে এ ধরনের হামলা নতুন কিছু নয়; প্রায়শই জনসমাগমস্থলে বন্দুকবাজের এলোপাথাড়ি গুলি চালানোর ঘটনা ঘটে থাকে। সম্প্রতি চার্চ ও ওয়্যারহাউসে হামলার পর ফের এই ঘটনার জেরে নিরাপত্তা নিয়ে উদ্বেগ বেড়েছে। পুলিশ হামলাকারীদের খুঁজে বের করতে তল্লাশি চালাচ্ছে।

Hot this week

অস্বীকৃত রাজনৈতিক দল হয়েও ১ বছরে মিলেছে ১৫০০ কোটি টাকার অনুদান! সবকটির সদর দপ্তর গুজরাটে

গুজরাটে সদর দপ্তর থাকা ৬ নিবন্ধিত কিন্তু অস্বীকৃত রাজনৈতিক...

ভূমধ্যসাগরে মাইক্রোঅ্যালগির দাপট! ইজরায়েলের অধিকাংশ ডেসালিনেশন প্ল্যান্ট বন্ধ, জলসংকটের আশঙ্কা

ভূমধ্যসাগরে হঠাৎ করে বেড়ে ওঠা মাইক্রোঅ্যালগির কারণে বড়সড় সমস্যায়...

গাঁজা সেবনের অভিযোগে ফুকেত-দিল্লি ফ্লাইটের সেই পাইলটকে এবার বরখাস্ত করল এয়ার ইন্ডিয়া!

ফুকেত থেকে দিল্লি যাওয়ার পথে বিপদের মুখে পড়া এয়ার...

Topics

অস্বীকৃত রাজনৈতিক দল হয়েও ১ বছরে মিলেছে ১৫০০ কোটি টাকার অনুদান! সবকটির সদর দপ্তর গুজরাটে

গুজরাটে সদর দপ্তর থাকা ৬ নিবন্ধিত কিন্তু অস্বীকৃত রাজনৈতিক...

Related Articles

Popular Categories