Friday, March 6, 2026
28.9 C
Kolkata

উত্তরপ্রদেশে ‘আই লাভ মুহাম্মদ’ পোস্টার নিয়ে উত্তেজনা, ‘আই লাভ বুলডোজার’ পোস্টার লাগানোর পাল্ট অভিযোগ বজরং দলের বিরুদ্ধে

উত্তরপ্রদেশের গাজিয়াবাদে সম্প্রতি ‘আই লাভ মুহাম্মদ’ লেখা কিছু পোস্টার সরানোকে ঘিরে নতুন করে সাম্প্রদায়িক উত্তেজনা তৈরি হয়েছে। এর আগে বেরেলিতে একই ধরণের পোস্টার ঘিরে হিংসা ছড়ানোর ছবি সামনে উঠে আসে। ঘটনাটি ঘটে কিদওয়াই নগর, আদর্শ কলোনি ও মালিকনগর এলাকায়। স্থানীয় মুসলিম বাসিন্দারা রাস্তার ধারে, বাড়ির রেলিং ও পাবলিক জায়গায় নবী মুহাম্মদ (সা.)-এর প্রতি ভালোবাসা জানিয়ে পোস্টার লাগান বলে জানা যায়। তবে বজরং দলের নেতা মধুর নেহরা এসব পোস্টারকে “সম্প্রীতি নষ্টের চক্রান্ত” বলে অভিযোগ তোলেন এবং পুলিশকে জানান, ব্যবস্থা না নিলে তারা নিজেরাই সেগুলো নামিয়ে ফেলবেন।

এরপর পুলিশ এসে এলাকায় লাগানো সব পোস্টার সরিয়ে দেয়। এক স্থানীয় বাসিন্দা ইরফান মালিক জানান, “আমরা শুধু নবীজিকে ভালোবাসি, তাতে অপরাধ কোথায়? হিন্দু দেবদেবী ও রাজনৈতিক নেতাদের পোস্টার তো জায়গায় জায়গায় থাকে, সেগুলো কেউ সরায় না।” পুলিশি অভিযানের পরপরই গাজিয়াবাদে পাল্টা পোস্টার দেখা যায় ‘আই লাভ যোগী’, ‘আই লাভ রাম’, ‘আই লাভ মহাদেব’, এমনকি ‘আই লাভ বুলডোজার’ লেখা। সেগুলোর ভিডিও ছড়িয়ে পড়ে সামাজিক মাধ্যমে, আর তাতে মুসলিম সম্প্রদায়ের মানুষের মধ্যে ক্ষোভ আরও বেড়ে যায়।

Hot this week

হিজাব পড়া মহিলাদের বিরুদ্ধে উদ্দেশ্যপ্রণোদিত ভাবে ছড়াচ্ছে বিদ্বেষ!

বিশ্বজুড়ে যখন নারীর স্বাধীনতা ও সমান অধিকারের কথা জোর...

হায়দরাবাদে ইরানের সর্বোচ্চ নেতা আলি খামেনির হত্যাকে ঘিরে বিক্ষোভ, রাস্তায় নেমে প্রতিবাদে মিম নেতৃত্ব

হায়দরাবাদে ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলি খামেনির হত্যাকে...

ডলারের বিপরীতে টাকার বড় ধাক্কা, বিনিময় মূল্য পৌঁছল ৯২ টাকার ঘরে!

পশ্চিম এশিয়ায় সংঘাতের জেরে আন্তর্জাতিক অর্থবাজারে অস্থিরতা আরও বেড়েছে।...

গরু পাচারের মিথ্যে অভিযোগে বিজেপি শাসিত রাজস্থানে এক মুসলিম যুবকের মৃত্যু ঘিরে চাঞ্চল্য ও প্রতিবাদ!

রাজস্থানের ভিওয়াড়ি এলাকায় এক যুবকের অস্বাভাবিক মৃত্যুকে ঘিরে চাঞ্চল্য...

Topics

বিদ্যুৎ খুঁটি বোঝাই গাড়ি উল্টে প্রাণ গেল দক্ষিণ দিনাজপুরের এক মসজিদের রোজদার ইমামের!

দক্ষিণ দিনাজপুরের কুমারগঞ্জে মর্মান্তিক ঘটনায় প্রাণ হারালেন এক মসজিদের...

মাঝ রাস্তায় ‘চোর’ সম্বোধন হুমায়ুনকে! মিডিয়ার সামনে মেজাজ হারালেন ভরতপুরের বিধায়ক

কলকাতার কিড স্ট্রিটে বিধায়ক হোস্টেলের সামনে এক সংবাদ মাধ্যমকে...

‘মার্কিন বশ্যতা’ মেনে নিল দিল্লি? তীব্র সমালোচনায় সরব রাজনৈতিক বিরোধীদলগুলি

পশ্চিম এশিয়ায় ইরানকে কেন্দ্র করে মার্কিন যুক্তরাষ্ট্র ও ইজরায়েলের...

Related Articles

Popular Categories