Thursday, July 23, 2026
26.4 C
Kolkata

বরাণসীতে অলিম্পিয়ন মুহাম্মদ শাহিদের পৈত্রিক বাড়ি ধ্বংস করল উত্তরপ্রদেশ সরকার!

উত্তরপ্রদেশের বারাণসীর কাচারি গোলঘর এলাকায় পদ্মশ্রী ও অলিম্পিক সোনাজয়ী হকি খেলোয়াড় মোহাম্মদ শাহিদের পৈতৃক তিনতলা বাড়ি ভেঙে ফেলা হয় বলে জানা যায়। নতুন সড়ক নির্মাণের একটি প্রকল্পের অংশ হিসেবে এই সিদ্ধান্ত নেয় উত্তরপ্রদেশের গণপূর্ত বিভাগ । নতুন চার লেনের রাস্তার জন্য মোট ২৬ মিটার চওড়া জায়গা তৈরি করা হচ্ছে, যার জন্য ৬৯টি বাড়ি ভাঙার কথা বলা হয়েছে। এরই মধ্যে ৩৫টি বাড়ি ইতিমধ্যে ভেঙে ফেলা হয়েছে।

মোহাম্মদ শাহিদ ১৯৮০ সালের মস্কো অলিম্পিকে ভারতের হয়ে হকি খেলায় সোনা জিতেছিলেন। তার দ্রুত গতির খেলা ও অসাধারণ ড্রিবলিং তাকে বিশ্বজুড়ে খ্যাতি এনে দেয়। ২০১৬ সালে তার মৃত্যুর পর, পরিবার তার স্মরণে একটি স্মৃতিস্তম্ভ গড়ার অনুরোধ জানায়, কিন্তু তা এখনো বাস্তবায়ন হয়নি।
শাহিদের ভাই দুঃখ প্রকাশ করে জানান, সময় চেয়ে আবেদন করলেও তা গ্রহণ করা হয়নি। একদিন হঠাৎ করেই বুলডোজার নিয়ে এসে বাড়ি ও গেট ভেঙে ফেলা হয়। তার স্ত্রী বলেন, “এই বাড়ির সঙ্গে শুধু ইট-পাথর নয়, জড়িয়ে আছে আমাদের ইতিহাস আর শাহিদের স্মৃতি।”এই ঘটনার পর, এলাকাবাসী ও শাহিদের পরিবার সরকারের কাছে যথাযথ ক্ষতিপূরণ এবং হকি কিংবদন্তির স্মৃতিতে একটি স্মৃতিস্তম্ভ গড়ার দাবি তুলেছেন।

Hot this week

‘আমাদের সময় নষ্ট করবেন না’! দিল্লিতে ছাত্রদের উপর পুলিশি নির্যাতনের ভিডিও দেখতে নারাজ সুপ্রিম কোর্ট

নিট পরীক্ষায় অনিয়মের অভিযোগ এবং কেন্দ্রীয় শিক্ষামন্ত্রীর পদত্যাগের দাবিতে...

মহিলা সাংসদের সঙ্গে অশালীন আচরণের অভিযোগে লোকসভার বাদল অধিবেশন থেকে বরখাস্ত কল্যাণ বন্দ্যোপাধ্যায়

লোকসভার চলতি বর্ষাকালীন অধিবেশনে তৃণমূল কংগ্রেসের সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায়কে...

বিধানসভায় হাতাহাতির পরিস্থিতি, কুণালকে বের করার নির্দেশ স্পিকারের!

রাজ্য বিধানসভায় মঙ্গলবার এক অভূতপূর্ব পরিস্থিতির সৃষ্টি হয়। অধিবেশন...

‘ইতিহাস সব মনে রাখবে’, নিট আন্দোলনে ছাত্রদের পাশে নাসিরুদ্দিন শাহ

নিট পরীক্ষা নিয়ে অনিয়ম, প্রশ্নফাঁসের অভিযোগ এবং শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র...

Topics

‘ওর বাপের নাম ঠিক থাকলে ডায়মন্ড হারবার থেকেই লড়ুন’ নাম না করে অভিষেককে শুভেন্দুর কটাক্ষ

তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক ও ডায়মন্ড হারবারের সাংসদ অভিষেক...

Related Articles

Popular Categories