Saturday, September 5, 2026
28 C
Kolkata

কড়া পুলিশি নিরাপত্তার মধ্যেই সম্ভলে মসজিদ ভাঙলো উত্তরপ্রদেশ সরকার!

উত্তরপ্রদেশের সম্ভল জেলায় বৃহস্পতিবার সকালে প্রশাসনের পক্ষ থেকে রায়ী বুজুর্গ গ্রামে একটি মসজিদ ভেঙে ফেলা হয়। অভিযোগ, সরকারি পুকুরের জমির উপর অবৈধভাবে মসজিদটি নির্মিত হয়েছিল। প্রায় এক বছর ধরে এই বিষয়টি নিয়ে আলোচনা চলছিল। অবশেষে কড়া নিরাপত্তার মধ্যে মসজিদ ভাঙার কাজ শুরু হয়।
জানা গেছে, ভাঙার সময় শতাধিক পুলিশ মোতায়েন ছিল। ঘটনাস্থলে উপস্থিত ছিলেন এসডিএম ও সিটি ম্যাজিস্ট্রেটসহ একাধিক উচ্চপদস্থ কর্মকর্তা। প্রশাসনের তরফে জানানো হয়েছে, নিকটবর্তী “জনতা” নামক একটি বিয়ের হলও ভাঙা হবে। এর আগে রাজস্ব দপ্তর পরিদর্শন করে মসজিদটিকে অবৈধ দখল হিসেবে নোটিস জারি করেছিল।

জেলা প্রশাসনের দাবি, এটি অবৈধ নির্মাণ উচ্ছেদের একটি বৃহত্তর অভিযানের অংশ। তবে গ্রামবাসীদের অভিযোগ, মসজিদটি প্রায় এক দশক আগে নির্মিত হয়েছিল। সাম্ভল জেলা পুলিশ সুপার কে. কে. বিষ্ণোই জানান, “অবৈধভাবে নির্মাণ হওয়ায় মাসখানেক আগে মসজিদ কমিটিকে নোটিস দেওয়া হয়েছিল। কিন্তু তারা গুরুত্ব দেয়নি তাই আইন অনুযায়ী পদক্ষেপ নেওয়া হয়েছে। “

Hot this week

ভূমধ্যসাগরে মাইক্রোঅ্যালগির দাপট! ইজরায়েলের অধিকাংশ ডেসালিনেশন প্ল্যান্ট বন্ধ, জলসংকটের আশঙ্কা

ভূমধ্যসাগরে হঠাৎ করে বেড়ে ওঠা মাইক্রোঅ্যালগির কারণে বড়সড় সমস্যায়...

গাঁজা সেবনের অভিযোগে ফুকেত-দিল্লি ফ্লাইটের সেই পাইলটকে এবার বরখাস্ত করল এয়ার ইন্ডিয়া!

ফুকেত থেকে দিল্লি যাওয়ার পথে বিপদের মুখে পড়া এয়ার...

Topics

‘আমরা কি কারও গোলাম?’ টাটাদের ব্যবসা গোটানোর নির্দেশ কেনিয়ার রাষ্ট্রপতির

কেনিয়ায় বড়সড় ধাক্কার মুখে টাটা গোষ্ঠী। আন্তর্জাতিক বাণিজ্য সামলানোর...

অগ্নিনিরাপত্তায় বড়সড় গলদ! অভিষেকের ক্যামাক স্ট্রিটের অফিস খালি করার কড়া নোটিস দমকলের

কলকাতার ক্যামাক স্ট্রিটে অবস্থিত ডায়মন্ড হারবারের সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের...

Related Articles

Popular Categories