Saturday, June 6, 2026
39.7 C
Kolkata

গাজায় চলা ইসরাইলি হামলার বিরুদ্ধে গর্জে উঠল ইউরোপ, লন্ডনে বিক্ষোভে গ্রেফতার ৫০০ জন !

ইসরাইলের লাগাতার হামলায় বিধ্বস্ত গাজার পরিস্থিতি ঘিরে উত্তাল ইউরোপ। যুদ্ধ বিরতি ও গাজায় ইসরাইলি নৃশংসতার অবসান চেয়ে ইউরোপের বিভিন্ন দেশে হাজার হাজার মানুষ রাস্তায় নেমে প্রতিবাদে সামিল হয়েছেন। ব্রিটেন, ইতালি, স্পেন ও পর্তুগালের রাজধানীসহ বড় বড় শহরে এই বিক্ষোভ অনুষ্ঠিত হয়। জানা গিয়েছে লন্ডনে গাজার সমর্থনে শান্তিপূর্ণ মিছিল থেকে ৫০০ জনের ও বেশি মানুষকে আটক করেছে পুলিশ। মানবাধিকারকর্মী ও নাগরিক সমাজের প্রতিনিধিরা অভিযোগ করেছেন, যারা বিশ্বে মতপ্রকাশের স্বাধীনতা ও গণতন্ত্রের দাবি তোলে, সেই ব্রিটেনই এবার গাজার পক্ষে আওয়াজ তোলা নাগরিকদের কণ্ঠ রোধ করছে। লন্ডনের ট্রাফালগার স্কয়ার থেকে শুরু করে হোয়াইটহল পর্যন্ত নেমে আসে মানুষের ঢল, হাতে ছিল ‘ ফ্রি প্যালেস্টাইন ‘লেখা পোস্টার।

স্পেনের বার্সেলোনা ও মাদ্রিদে কয়েক সপ্তাহ আগে থেকেই এই প্রতিবাদের প্রস্তুতি চলছিল। শনিবারের মিছিলে অংশ নেন হাজার হাজার সাধারণ মানুষ, শিল্পী, ছাত্র ও সামাজিক সংগঠনের কর্মী। অন্যদিকে, ইতালির রোম ও পর্তুগালের লিসবনে হঠাৎ করেই বিক্ষোভের ডাক দেওয়া হয়। বার্সেলোনা থেকে গাজামুখী একটি নৌবাহিনী গাজায় অবরোধ ভাঙার উদ্দেশ্যে রওনা দিয়েছিল। এই ত্রাণ শিবিরের দ্বারা গাজায় খাদ্য, ওষুধ ও প্রয়োজনীয় জিনিসপত্র পাঠানো হয়। কিন্তু ইসরাইলি নৌবাহিনী সেটি থামিয়ে দেয়, ফলে ক্ষোভ ছড়িয়ে পড়ে পুরো ইউরোপে। বিশ্লেষকদের মতে, গাজায় চলমান ইসরাইলি হামলা শুধু মানবিক সংকট নয়, বরং ইউরোপে মতপ্রকাশের স্বাধীনতার প্রশ্নও নতুন করে সামনে এনে দিয়েছে।

Hot this week

আরজিকর মামলায় সিবিআইয়ের বিরুদ্ধে ক্ষোভ উগরে দিলেন নির্যাতিতার বাবা, আদালতে বিস্ফোরক অভিযোগ!

আরজিকর হাসপাতালের অভয়া কাণ্ডে নতুন করে বিতর্কের সৃষ্টি হয়েছে।...

শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র যাদবের পদত্যাগের দাবিতে আজ যন্তরমন্তরে ককরোচ জনতা পার্টির প্রথম বিক্ষোভ কর্মসূচি!

শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র যাদবের পদত্যাগের দাবিতে শনিবার দিল্লির যন্তরমন্তরে প্রথম...

তপ্ত দক্ষিণবঙ্গে এবার স্বস্তি, আজ বিকেলেই কালবৈশাখীর দাপট!

অবশেষে তপ্ত বাংলায় স্বস্তির নিঃশ্বাস। একদিকে ভারতের মূল ভূখণ্ড...

খাবার ও অক্সিজেন ছাড়াই এভারেস্টে সাত দিন, জীবিত উদ্ধার হলেন দাওয়া শেরপা!

বিশ্বের সর্বোচ্চ শৃঙ্গ মাউন্ট এভারেস্টে এক অবিশ্বাস্য ঘটনার সাক্ষী...

Topics

Related Articles

Popular Categories