Friday, March 6, 2026
24.4 C
Kolkata

প্রধান বিচারপতির দিকে জুতো নিক্ষেপে উত্তাল আদালত ! ধর্ম, ন্যায়বিচার ও সহনশীলতার ভারসাম্য কোথায়?

২০১৪ এর পরবর্তী সময়ে দেশ জুড়ে বাড়ছে ব্রাহ্মণ্যবাদী উগ্রতার জোয়ার— যা সামাজিক সহাবস্থান ও গণতন্ত্রের মূলে আঘাত করছে।সংখ্যালঘুদের উপর আক্রমণ, মতপ্রকাশের স্বাধীনতায় বাধা, আদালতের রায়ে ধর্মীয় চাপ— এসবই হিন্দুত্ববাদী উগ্র রাজনীতির ফল। বিশ্লেষকদের মতে, বিজেপির পৃষ্ঠপোষকতায় এটি এখন এক প্রকার প্রোপাগান্ডা, যা জনতার মনোযোগকে প্রকৃত সমস্যার দিক থেকে সরাচ্ছে। এই প্রেক্ষাপটে প্রধান বিচারপতি বি. আর. গাভাইয়ের দিকে জুতো নিক্ষেপের ঘটনা সাম্প্রদায়িক ও শ্রেণিভিত্তিক অহংকারের প্রকাশ।

দিল্লির সুপ্রিম কোর্টে সোমবার শুনানির মাঝেই আইনজীবী রাকেশ কিশোর হঠাৎ প্রধান বিচারপতি বি. আর. গাভাই ( যিনি নিজেও দলিত পটভূমি থেকে উঠে আসা ) – এর দিকে জুতো ছুঁড়ে দেন। উপস্থিত সবাই মুহূর্তের মধ্যে হতবাক হয়ে যান। সৌভাগ্যবশত, জুতোটির আঘাত বিচারপতির গায়ে লাগেনি; সেটি আদালতের বেঞ্চের পেছনে গিয়ে পড়ে। নিরাপত্তারক্ষীরা সঙ্গে সঙ্গে ওই আইনজীবীকে আটক করে বাইরে নিয়ে যান এবং আদালতকক্ষে পুনরায় শৃঙ্খলা ফিরিয়ে আনে।

ঘটনার সূত্র খুঁজে পাওয়া যায় কয়েক সপ্তাহ আগের একটি মামলায়। মধ্যপ্রদেশের এক বিষ্ণুমন্দিরে সাত ফুট উচ্চতার মূর্তি পুনর্নির্মাণের আবেদন খারিজ করেছিলেন প্রধান বিচারপতি। তখন তিনি মন্তব্য করেছিলেন— “এটি প্রচারের উদ্দেশ্যে করা মামলা, দেবতাই নিজের ব্যবস্থা নিতে পারবেন।” সেই মন্তব্যে ধর্মীয় অনুভূতি আঘাতপ্রাপ্ত হয়েছে বলে দাবি করেন রাকেশ কিশোর। তাঁর বক্তব্য, “বিচারপতি একজন দেবতার অবমাননা করেছেন, আমি সেই অবমাননা মেনে নিতে পারিনি।”

তবে ঘটনার পরও প্রধান বিচারপতি গাভাই শান্তভাবে শুনানি চালিয়ে যান। আদালতকক্ষের উত্তেজনা প্রশমিত করতে তিনি বলেন, “আমরা আলোচনায় মনোযোগ রাখি, ঘটনায় বিভ্রান্ত না হই।” বিচারপতির এই সংযমী প্রতিক্রিয়া আইনজীবী মহলে প্রশংসিত হয়েছে।

পরে আদালতের নির্দেশে অভিযুক্ত আইনজীবীকে সাময়িকভাবে বরখাস্ত করা হয়। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ঘটনাটিকে “অসভ্য আচরণ” বলে উল্লেখ করে জানান, “এই ধরনের আক্রমণ গণতান্ত্রিক মূল্যবোধ ও সভ্য সমাজের নীতির পরিপন্থী।”

আইনজীবী ও বিচার বিশ্লেষকদের মতে, এই ঘটনা কেবল আদালতের নিরাপত্তা ব্যবস্থাকেই প্রশ্নের মুখে ফেলেনি, বরং বিচারবিভাগের মর্যাদা ও ন্যায়বিচারের প্রতি মানুষের শ্রদ্ধাবোধ সম্পর্কেও উদ্বেগ সৃষ্টি করেছে। মতপ্রকাশের স্বাধীনতা গণতন্ত্রের একটি অপরিহার্য অধিকার, তবে তা কোনওভাবেই আক্রমণাত্মক আচরণ বা অসহিষ্ণুতার রূপ নিতে পারে না— এমনটাই মত বিশেষজ্ঞদের।

Hot this week

রমযান ও যাকাত: আত্মশুদ্ধি ও মানবিকতার শিক্ষা

রমযান মাস মুসলমানদের জন্য অত্যন্ত পবিত্র ও গুরুত্বপূর্ণ সময়।...

ইরান সংঘাত চলাকালীনই তীব্র হচ্ছে আফগানিস্তান-পাকিস্তান দ্বন্দ্ব, বাড়ছে উদ্বেগ!

দক্ষিণ এশিয়ায় নতুন করে উত্তেজনা তৈরি হয়েছে আফগানিস্তান ও...

রাজ্যের মেডিক্যাল কলেজ এবং জেলা হাসপাতালগুলিতে ফের কাউন্সেলিং ছাড়া নিয়োগে বাড়ছে ক্ষোভ

রাজ্যের স্বাস্থ্য দপ্তরের সাম্প্রতিক একটি সিদ্ধান্তকে ঘিরে চিকিৎসক মহলে...

খামেইনির শাহাদাতের পর ইরানের ভবিষ্যৎ কোন পথে, বাড়ছে আন্তর্জাতিক কৌতূহল

পশ্চিম এশিয়ায় বাড়ছে নতুন করে উত্তেজনা। ইরান, মার্কিন যুক্তরাষ্ট্র...

নরেন্দ্র মোদির ইজরায়েল সফরকে দেশের কূটনৈতিক বিপর্যয় মনে করছেন রাজনৈতিক বিশ্লেষকরা

পশ্চিম এশিয়ার বর্তমান উত্তেজনাপূর্ণ পরিস্থিতির মধ্যে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র...

Topics

রমযান ও যাকাত: আত্মশুদ্ধি ও মানবিকতার শিক্ষা

রমযান মাস মুসলমানদের জন্য অত্যন্ত পবিত্র ও গুরুত্বপূর্ণ সময়।...

রাজ্যের মেডিক্যাল কলেজ এবং জেলা হাসপাতালগুলিতে ফের কাউন্সেলিং ছাড়া নিয়োগে বাড়ছে ক্ষোভ

রাজ্যের স্বাস্থ্য দপ্তরের সাম্প্রতিক একটি সিদ্ধান্তকে ঘিরে চিকিৎসক মহলে...

খামেইনির শাহাদাতের পর ইরানের ভবিষ্যৎ কোন পথে, বাড়ছে আন্তর্জাতিক কৌতূহল

পশ্চিম এশিয়ায় বাড়ছে নতুন করে উত্তেজনা। ইরান, মার্কিন যুক্তরাষ্ট্র...

নরেন্দ্র মোদির ইজরায়েল সফরকে দেশের কূটনৈতিক বিপর্যয় মনে করছেন রাজনৈতিক বিশ্লেষকরা

পশ্চিম এশিয়ার বর্তমান উত্তেজনাপূর্ণ পরিস্থিতির মধ্যে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র...

আরামবাগে বহু সংখ্যালঘু ভোটারের নাম এখনও বিচারাধীন তালিকায়, বাড়ছে দুশ্চিন্তা

হুগলির আরামবাগে চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশের পর থেকেই অনেক...

Related Articles

Popular Categories