Saturday, September 5, 2026
28 C
Kolkata

ফিলিস্তিনিদের পাশে থাকার দাবিতে কলকাতার রাজপথে নামলো বিভিন্ন মুসলিম সংগঠন!

যুদ্ধবিধ্বস্ত ও দুর্ভিক্ষপীড়িত ফিলিস্তিনে সহায়তা পাঠানোর উদ্দেশ্যে যাওয়া গ্লোবাল সুমুদ ফ্লোটিলার ওপর ইসরাইলি সেনাবাহিনীর হামলা ও ত্রাণকর্মীদের গ্রেফতারের ঘটনায় কলকাতায় শনিবার বিকেলে প্রতিবাদ অনুষ্ঠিত হয়। ধর্মতলা, টিপু সুলতান মসজিদ সংলগ্ন এলাকায় আয়োজিত সমাবেশে বিভিন্ন ধর্মীয় ও সামাজিক সংগঠনের নেতাকর্মী অংশগ্রহণ করেন।

সমাবেশে অংশ নেয় সারা বাংলা সংখ্যালঘু যুব ফেডারেশন, জমিয়াতুল আয়েম্মা অল-উলামা, অল ইন্ডিয়া তৌহিদি জনতা, ঐকতান মিল্লি ইত্তেহাদ পরিষদ, ফ্রেন্ডস অফ প্যালেস্টাইন, ভাঙরের ইমাম-মুয়াজ্জিন সংগঠনসহ বহু সংগঠন। আয়োজকরা জানান, ওই নৌবহরে প্রান্তিক সহায়তায় ব্যবহৃত ৪০টিরও বেশি নৌযান ও শতাধিক ত্রাণকর্মী ছিল। তারা বলছেন, আন্তর্জাতিক আইন ও মানবিক নীতিমালা উপেক্ষা করে ত্রাণ কর্মীকে আটক করা হয়েছে, যা মানবতার বিরুদ্ধে সামান্যও গ্রহণযোগ্য নয়।

মিছিলে সামনের সারিতে ছিলেন মুহাম্মদ কামরুজ্জামান, মাওলানা হাসিবুর রহমান, আমিনুল আগিয়া, মাওলানা আনোয়ার কাসেমী, সারোয়ার হাসান, রাকিব প্রমুখ। সারা বাংলা সংখ্যালঘু যুব ফেডারেশনের সাধারণ সম্পাদক মুহাম্মদ কামরুজ্জামান বলেন, “বিশ্ব আজ মানবতার পাশে দাঁড়িয়েছে। শুধু মুসলিম বিশ্ব নয়, পশ্চিমা ও ইউরোপীয় দেশের নির্ভেজাল মানুষেরাও ফিলিস্তিনিদের পক্ষ নিচ্ছে। আমরা দাবি করছি, আটকানো ত্রাণকর্মীদের মুক্তি দিয়ে তাদের নিরাপদভাবে গাজায় পৌঁছে দিতে হবে।”

Hot this week

গাঁজা সেবনের অভিযোগে ফুকেত-দিল্লি ফ্লাইটের সেই পাইলটকে এবার বরখাস্ত করল এয়ার ইন্ডিয়া!

ফুকেত থেকে দিল্লি যাওয়ার পথে বিপদের মুখে পড়া এয়ার...

Topics

‘আমরা কি কারও গোলাম?’ টাটাদের ব্যবসা গোটানোর নির্দেশ কেনিয়ার রাষ্ট্রপতির

কেনিয়ায় বড়সড় ধাক্কার মুখে টাটা গোষ্ঠী। আন্তর্জাতিক বাণিজ্য সামলানোর...

অগ্নিনিরাপত্তায় বড়সড় গলদ! অভিষেকের ক্যামাক স্ট্রিটের অফিস খালি করার কড়া নোটিস দমকলের

কলকাতার ক্যামাক স্ট্রিটে অবস্থিত ডায়মন্ড হারবারের সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের...

Related Articles

Popular Categories