Saturday, September 5, 2026
30 C
Kolkata

ইসরাইলি কারাগারে আটক ফ্লোটিলার মহিলা কর্মীদের হিজাব খুলে দেওয়া ও নামাজে বাধা!

ইসরাইলে আটক ‘গ্লোবাল সুমুদ ফ্লোটিলা’-এর কর্মীদের ওপর যে ধরনের নির্যাতন চালানো হয়েছে, তা প্রকাশ করেছেন ইসরাইলি মানবাধিকার সংস্থা ‘আদালাহ’র আইনজীবী হাদিল আবু সালিহ। তিনি জানিয়েছেন, মহিলা কর্মীদের বলপূর্বক হিজাব খুলতে বাধ্য করা হয় এবং নামাজ পড়তে বাধা দেওয়া হয় । এমনকি কারাগারে বন্দিদের ওপর শারীরিক ও মানসিক নির্যাতনের অভিযোগ উঠেছে। চিকিৎসা এবং ওষুধ থেকে বঞ্চিত রাখা হয়েছে, খাদ্য ও জল অব্দি দেওয়া হচ্ছেনা । শৌচাগারের জল পান করানো অভিযোগও উঠে এসেছে। আদালাহর তথ্য অনুযায়ী, ৮৭ জন কর্মী এখনও আইনজীবীর সঙ্গে দেখা করতে পারেননি।

এছাড়া, মানবাধিকার কর্মীরা বিভিন্ন দেশের নাগরিক হলেও তাদের সম্পূর্ণ পরিচয় নিশ্চিত করা হয়নি। বর্তমানে ১৩৮ জন শান্তিকর্মী ইসরাইলের হেফাজতে রয়েছেন। আদালাহর মতে, গ্লোবাল সুমুদ ফ্লোটিলার কর্মীদের আটক আন্তর্জাতিক আইন লঙ্ঘন। আন্তর্জাতিক জলসীমায় নিরস্ত্র মানবিক জাহাজের চলাচলের স্বাধীনতা রয়েছে। রাষ্ট্রসংঘের মানবাধিকার বিশেষজ্ঞরা ইসরাইলকে সতর্ক করেছেন যে, জাহাজে বাধা দেওয়া বা মানবিক সাহায্য বিতরণে হস্তক্ষেপ করা বৈধ নয়।

Hot this week

ভূমধ্যসাগরে মাইক্রোঅ্যালগির দাপট! ইজরায়েলের অধিকাংশ ডেসালিনেশন প্ল্যান্ট বন্ধ, জলসংকটের আশঙ্কা

ভূমধ্যসাগরে হঠাৎ করে বেড়ে ওঠা মাইক্রোঅ্যালগির কারণে বড়সড় সমস্যায়...

গাঁজা সেবনের অভিযোগে ফুকেত-দিল্লি ফ্লাইটের সেই পাইলটকে এবার বরখাস্ত করল এয়ার ইন্ডিয়া!

ফুকেত থেকে দিল্লি যাওয়ার পথে বিপদের মুখে পড়া এয়ার...

Topics

‘আমরা কি কারও গোলাম?’ টাটাদের ব্যবসা গোটানোর নির্দেশ কেনিয়ার রাষ্ট্রপতির

কেনিয়ায় বড়সড় ধাক্কার মুখে টাটা গোষ্ঠী। আন্তর্জাতিক বাণিজ্য সামলানোর...

Related Articles

Popular Categories