Saturday, September 5, 2026
28 C
Kolkata

গত দুই বছরে ইসরাইলকে ২১.৭ বিলিয়ন ডলারের মার্কিন সামরিক সহায়তা করেছে ট্রাম্প!

গত দুই বছরে গাজা যুদ্ধের সময় ইসরাইলকে যুক্তরাষ্ট্র ২১.৭ বিলিয়ন ডলারের সামরিক সহায়তা দিয়েছে, এমনটাই জানিয়েছে ব্রাউন ইউনিভার্সিটির ‘কস্টস অব ওয়ার’ নামের একটি গবেষণা প্রকল্প। মঙ্গলবার, গাজা যুদ্ধের দ্বিতীয় বার্ষিকীতে এই প্রতিবেদন প্রকাশ করা হয়।
প্রতিবেদন অনুযায়ী, ২০২১ সাল থেকে ২০২৩ সালের মধ্যে যুক্তরাষ্ট্র পশ্চিম এশিয়ার নিরাপত্তা ও সামরিক কর্মকাণ্ডে প্রায় ১০ বিলিয়ন ডলার ব্যয় করেছে। এর একটি বড় অংশ গেছে ইসরাইলের জন্য। প্রথম বছরে, যখন প্রেসিডেন্ট জো বাইডেন ক্ষমতায় ছিলেন, তখন ইসরাইলকে দেওয়া হয় ১৭.৯ বিলিয়ন ডলার। পরের বছর, ট্রাম্প প্রশাসনের সময়, আরও ৩.৮ বিলিয়ন ডলার সহায়তা দেওয়া হয়। প্রতিবেদনটি জানায়, এই অর্থের কিছু অংশ ইতিমধ্যে ইসরাইলকে দেওয়া হয়েছে, আর বাকিটা আগামী কয়েক বছরে পরিশোধ করা হবে। আরও বলা হয়, যুক্তরাষ্ট্রের সহায়তা ছাড়া ইসরাইল হামাসের বিরুদ্ধে এত বড় সামরিক অভিযান চালাতে পারত না।

Hot this week

ভূমধ্যসাগরে মাইক্রোঅ্যালগির দাপট! ইজরায়েলের অধিকাংশ ডেসালিনেশন প্ল্যান্ট বন্ধ, জলসংকটের আশঙ্কা

ভূমধ্যসাগরে হঠাৎ করে বেড়ে ওঠা মাইক্রোঅ্যালগির কারণে বড়সড় সমস্যায়...

গাঁজা সেবনের অভিযোগে ফুকেত-দিল্লি ফ্লাইটের সেই পাইলটকে এবার বরখাস্ত করল এয়ার ইন্ডিয়া!

ফুকেত থেকে দিল্লি যাওয়ার পথে বিপদের মুখে পড়া এয়ার...

Topics

‘আমরা কি কারও গোলাম?’ টাটাদের ব্যবসা গোটানোর নির্দেশ কেনিয়ার রাষ্ট্রপতির

কেনিয়ায় বড়সড় ধাক্কার মুখে টাটা গোষ্ঠী। আন্তর্জাতিক বাণিজ্য সামলানোর...

অগ্নিনিরাপত্তায় বড়সড় গলদ! অভিষেকের ক্যামাক স্ট্রিটের অফিস খালি করার কড়া নোটিস দমকলের

কলকাতার ক্যামাক স্ট্রিটে অবস্থিত ডায়মন্ড হারবারের সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের...

Related Articles

Popular Categories