Saturday, September 5, 2026
30 C
Kolkata

“দেশে মুসলিম জনসংখ্যা বাড়ছে , কমছে হিন্দুদের জনসংখ্যা ” মুসলিমদের বিরুদ্ধে ফের উস্কানিমূলক মন্তব্য অমিত শাহর

শুক্রবার কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ দাবি করেছেন, ভারতের মুসলিম জনসংখ্যা বৃদ্ধির মূল কারণ বেশি জন্মহার নয়, বরং পাকিস্তান ও বাংলাদেশের অনুপ্রবেশ। দিল্লিতে দৈনিক জাগরণ আয়োজিত অনুপ্রবেশ, জনসংখ্যাগত পরিবর্তন ও গণতন্ত্র শীর্ষক নরেন্দ্র মোহন স্মারক বক্তৃতায় এই মন্তব্য করেন তিনি। শাহ জানান, ১৯৫১ সালে দেশে মুসলিম জনসংখ্যা ছিল ৯.৮ শতাংশ, যা ২০১১ সালের জনগণনায় বেড়ে দাঁড়িয়েছে ১৪.২ শতাংশে। তার বক্তব্য, “মুসলিম জনসংখ্যা ২৪.৬ শতাংশ বেড়েছে, আর হিন্দু জনসংখ্যা কমেছে ৪.৫ শতাংশ।”

সাম্প্রতিক কালে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির স্বাধীনতা দিবসের বক্তৃতায়ও অনুপ্রবেশ ও জনসংখ্যা পরিবর্তনের প্রসঙ্গ উঠে এসেছিল। শাহ বলেন, “যারা ধর্মীয় নির্যাতনের শিকার না হয়েও অর্থনৈতিক বা অন্য কারণে অবৈধভাবে ভারতে আসে, তারাই অনুপ্রবেশকারী।” তিনি আরও বলেন, “যে কেউ ইচ্ছেমতো ভারতে ঢুকতে পারলে দেশটা ধর্মশালা হয়ে যাবে।”

আসামের মুসলিম জনসংখ্যা ২০১১ সালের জনগণনায় ২৯.৬ শতাংশ বেড়েছে বলে উল্লেখ করে অমিত শাহ। পশ্চিমবঙ্গের সীমান্তবর্তী জেলাগুলিতেও মুসলিম জনসংখ্যা ৪০ থেকে ৭০ শতাংশে পৌঁছেছে বলেও দাবি করেন তিনি।
শাহের অভিযোগ, ভৌগোলিক পরিস্থিতি ও রাজনীতির কারণে অনুপ্রবেশ রোধে কেন্দ্রীয় সরকারের কাজ কঠিন হয়ে পড়েছে।
স্বরাষ্ট্রমন্ত্রী আরও বলেন, ভোটার তালিকা পর্যালোচনার বিশেষ অভিযান অর্থাৎ এসআইআর কতটা জরুরি, কারণ অনুপ্রবেশকারীদের নাম থাকলে গণতন্ত্র কখনও সঠিকভাবে কাজ করতে পারে না বলে দাবি করেন তিনি।

Hot this week

ভূমধ্যসাগরে মাইক্রোঅ্যালগির দাপট! ইজরায়েলের অধিকাংশ ডেসালিনেশন প্ল্যান্ট বন্ধ, জলসংকটের আশঙ্কা

ভূমধ্যসাগরে হঠাৎ করে বেড়ে ওঠা মাইক্রোঅ্যালগির কারণে বড়সড় সমস্যায়...

গাঁজা সেবনের অভিযোগে ফুকেত-দিল্লি ফ্লাইটের সেই পাইলটকে এবার বরখাস্ত করল এয়ার ইন্ডিয়া!

ফুকেত থেকে দিল্লি যাওয়ার পথে বিপদের মুখে পড়া এয়ার...

Topics

‘আমরা কি কারও গোলাম?’ টাটাদের ব্যবসা গোটানোর নির্দেশ কেনিয়ার রাষ্ট্রপতির

কেনিয়ায় বড়সড় ধাক্কার মুখে টাটা গোষ্ঠী। আন্তর্জাতিক বাণিজ্য সামলানোর...

Related Articles

Popular Categories