Saturday, September 5, 2026
28 C
Kolkata

ভারত সফরে পাকিস্তানকে কড়া হুঁশিয়ারি আফগান মন্ত্রীর, দিল্লির সঙ্গে ঘনিষ্ঠতার বার্তা

নয়াদিল্লি সফরে এসে পাকিস্তানকে কড়া সতর্কবার্তা দিলেন আফগানিস্তানের বিদেশমন্ত্রী আমির খান মুত্তাকী। তিনি বলেন, “পাকিস্তান আফগানিস্তানের সঙ্গে খেলা বন্ধ করুক, অন্যথায় ইতিহাসই তাদের শিক্ষা দেবে।” সাম্প্রতিক সীমান্ত হামলার পর মুত্তাকীর এই বক্তব্য দুই দেশের সম্পর্কের উত্তেজনা আরও বাড়িয়েছে। পাশাপাশি, ভারতের সঙ্গে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক জোরদারের বার্তা দেন তিনি। ভারতের বিদেশমন্ত্রী এস. জয়শঙ্করের সঙ্গে বৈঠকে মুত্তাকী আশ্বাস দেন, ভারতের স্বার্থে বিরুদ্ধে কোনওভাবেই আফগান মাটি ব্যবহার করতে দেওয়া হবে না। স্বাস্থ্য, শিক্ষা ও পরিকাঠামো ক্ষেত্রে দুই দেশের সহযোগিতা বাড়ানোরও ইঙ্গিত দেন তিনি। এই সফরকে দক্ষিণ এশিয়ার কূটনৈতিক ভারসাম্যে এক গুরুত্বপূর্ণ মোড় হিসেবে দেখা হচ্ছে।

Hot this week

গাঁজা সেবনের অভিযোগে ফুকেত-দিল্লি ফ্লাইটের সেই পাইলটকে এবার বরখাস্ত করল এয়ার ইন্ডিয়া!

ফুকেত থেকে দিল্লি যাওয়ার পথে বিপদের মুখে পড়া এয়ার...

Topics

‘আমরা কি কারও গোলাম?’ টাটাদের ব্যবসা গোটানোর নির্দেশ কেনিয়ার রাষ্ট্রপতির

কেনিয়ায় বড়সড় ধাক্কার মুখে টাটা গোষ্ঠী। আন্তর্জাতিক বাণিজ্য সামলানোর...

অগ্নিনিরাপত্তায় বড়সড় গলদ! অভিষেকের ক্যামাক স্ট্রিটের অফিস খালি করার কড়া নোটিস দমকলের

কলকাতার ক্যামাক স্ট্রিটে অবস্থিত ডায়মন্ড হারবারের সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের...

Related Articles

Popular Categories