Saturday, September 5, 2026
30 C
Kolkata

কাশির সিরাপে কড়া নজর রাজ্যের, শিশুদের সুরক্ষায় নতুন পদক্ষেপ স্বাস্থ্য দফতরের

শিশুদের সুরক্ষা নিশ্চিত করতে কাশির সিরাপ নিয়ে কঠোর সতর্কতা জারি করল রাজ্য স্বাস্থ্য দফতর। সূত্রের খবর, বাজারে থাকা ১৫০টিরও বেশি কফ সিরাপের নমুনা পরীক্ষার জন্য পাঠানো হয়েছে সরকারি ল্যাবরেটরিতে। ওষুধ প্রস্তুতকারক ও বিক্রেতাদের নির্দেশ দেওয়া হয়েছে শুধুমাত্র সরকার স্বীকৃত বিক্রেতাদের কাছ থেকে কাঁচামাল সংগ্রহ করতে। পাশাপাশি, প্রোপিলিন গ্লাইকোল ও গ্লিসারিনের মতো উপাদানগুলির বিশুদ্ধতা যাচাই বাধ্যতামূলক করা হয়েছে। রাজ্যের সব মেডিকেল কলেজ ও জেলা হাসপাতালকে মজুত ওষুধ পুনরায় পরীক্ষা করে রিপোর্ট জমা দিতে বলা হয়েছে। মধ্যপ্রদেশ ও রাজস্থানে শিশুমৃত্যুর ঘটনার পর রাজ্য সরকার এই পদক্ষেপকে গুরুত্ব দিয়েছে। স্বাস্থ্য দফতর জানিয়েছে, শিশুদের নিরাপত্তা রক্ষায় কোনও ধরনের গাফিলতি বরদাস্ত করা হবে না।

Hot this week

অস্বীকৃত রাজনৈতিক দল হয়েও ১ বছরে মিলেছে ১৫০০ কোটি টাকার অনুদান! সবকটির সদর দপ্তর গুজরাটে

গুজরাটে সদর দপ্তর থাকা ৬ নিবন্ধিত কিন্তু অস্বীকৃত রাজনৈতিক...

ভূমধ্যসাগরে মাইক্রোঅ্যালগির দাপট! ইজরায়েলের অধিকাংশ ডেসালিনেশন প্ল্যান্ট বন্ধ, জলসংকটের আশঙ্কা

ভূমধ্যসাগরে হঠাৎ করে বেড়ে ওঠা মাইক্রোঅ্যালগির কারণে বড়সড় সমস্যায়...

গাঁজা সেবনের অভিযোগে ফুকেত-দিল্লি ফ্লাইটের সেই পাইলটকে এবার বরখাস্ত করল এয়ার ইন্ডিয়া!

ফুকেত থেকে দিল্লি যাওয়ার পথে বিপদের মুখে পড়া এয়ার...

Topics

অস্বীকৃত রাজনৈতিক দল হয়েও ১ বছরে মিলেছে ১৫০০ কোটি টাকার অনুদান! সবকটির সদর দপ্তর গুজরাটে

গুজরাটে সদর দপ্তর থাকা ৬ নিবন্ধিত কিন্তু অস্বীকৃত রাজনৈতিক...

Related Articles

Popular Categories