Saturday, June 6, 2026
34.9 C
Kolkata

ফের যোগী রাজ্যে দলিত নাবালিকাকে গণধর্ষণ!

উত্তরপ্রদেশের রাজধানী লখনউয়ে ফের ঘটল নারী নির্যাতনের এক নির্মম ঘটনা। এক দলিত নাবালিকাকে পাঁচ দুষ্কৃতী মিলে গণধর্ষণ করেছে বলে অভিযোগ উঠেছে। ঘটনাটি ঘটেছে শনিবার দুপুরে বনতারা থানা এলাকার আমবাগান সংলগ্ন একটি পেট্রল পাম্পের কাছে। পুলিশ সূত্রে জানা গিয়েছে, ওই নাবালিকা সেদিন দুপুরে দিদির বাড়ি যাচ্ছিল এক আত্মীয়ের বাইকে চেপে। সময় তখন প্রায় ১২টা, এরপরই হঠাৎ পাঁচজন দুষ্কৃতী তাদের পথ আটকায় বলে জানা যায়। প্রথমে তারা কিশোরীর আত্মীয়কে বেধড়ক মারধর করে এবং পরে তাকে ভয় দেখিয়ে সেখান থেকে পালাতে বাধ্য করে। সেই সুযোগেই দুষ্কৃতীরা কিশোরীকে ধরে নিয়ে গিয়ে পাশবিক নির্যাতন চালায়।

ঘটনার পর মেয়েটিকে চুপ থাকার হুমকি দেয় এবং প্রাণে মেরে ফেলার ভয়ও দেখায়। তবে সাহস করে কিশোরী ঘটনাস্থল থেকেই নিজের জামাইবাবুকে ফোন করে সব কিছু জানায়। পরিবারের সদস্যরা সঙ্গে সঙ্গে থানায় অভিযোগ দায়ের করেন।
অভিযোগ পাওয়ার লখনউ জেলার কৃষ্ণনগরের সহকারী পুলিশ কমিশনার বিকাশ কুমার পাণ্ডে জানান, ঘটনার তদন্ত শুরু হয়েছে এবং অভিযুক্তদের ধরতে একাধিক দল গঠন করা হয়। শনিবার রাতেই দুই দুষ্কৃতীকে গ্রেফতার করে পুলিশ। পরে রাতে বনতারা এলাকার হারোনি রেলস্টেশন সংলগ্ন স্থান থেকে আরও দুজনকে আটক করা হয় বলে জানা যায়।

Hot this week

কোটি টাকার প্রতারণার অভিযোগ অভিনেতা সোহম চক্রবর্তীর বিরুদ্ধে, জামিন অযোগ্য ধারায় মামলা দায়ের

কোটি টাকার আর্থিক জালিয়াতির অভিযোগে বড়সড় আইনি বিড়ম্বনায় জড়ালেন...

চন্দ্রনাথ রথ হত্যাকাণ্ডে বড় সাফল্য! অবশেষে পুলিশের কাছে আত্মসমর্পণ উত্তরপ্রদেশের কুখ্যাত গ্যাংস্টার মনুর

পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর প্রাক্তন আপ্ত সহায়ক চন্দ্রনাথ রথ...

বাংলাদেশ পালানোর ছক! শওকত মোল্লাকে ‘পলাতক’ ঘোষণা করল এনআইএ, সীমান্তে জারি কড়া সতর্কতা

ভাঙড় বিস্ফোরণকাণ্ডের তদন্তে নেমে ক্যানিং পূর্বের প্রাক্তন তৃণমূল বিধায়ক...

Topics

কলকাতার মেয়র পদ থেকে ইস্তফা দিলেন ফিরহাদ হাকিম, রাজ্য রাজনীতির সমীকরণে বিরাট ওলটপালট

বিধানসভা নির্বাচনে তৃণমূল কংগ্রেসের বিপর্যয়ের পর থেকেই কলকাতা পুরসভায়...

শাহজাদ আলি গণপিটুনি মামলায় ৫ জন গ্রেফতার, তদন্ত গাফিলতির অভিযোগে পুলিশের বিরুদ্ধে কড়া ব্যবস্থা

বিহারের সিওয়ান জেলার শিবরাজপুর গ্রামে এক মুসলিম যুবককে গণপিটুনির...

Related Articles

Popular Categories