Saturday, September 5, 2026
30 C
Kolkata

বর্ধমানে ১৭তম জেলা মাদ্রাসা সম্মেলন,নেট পরীক্ষায় প্রথম নিলুফা পেল সম্মাননা

রবিবার বর্ধমান অনুষ্ঠিত হলো বিজ্ঞান কেন্দ্রে মাদ্রাসা শিক্ষক-শিক্ষাকর্মী সমিতির উদ্যোগে ১৭তম ত্রিবার্ষিক জেলা সম্মেলন। অনুষ্ঠানটি শুরু হয় সংগঠনের বিশিষ্ট শিক্ষাবিদ এমএ গনির সভাপতিত্বে এবং সঞ্চালনা করেন রাজ্য সম্পাদক আলি হোসেন মিদ্দা। এই সম্মেলনে উপস্থিত ছিলেন রাজ্যের মন্ত্রী স্বপন দেবনাথ, জেলা যুব তৃণমূলের সভাপতি রাস বিহারী হালদার, বিডিএ-ওর চেয়ারম্যান উজ্জ্বল প্রামাণিক, ভাইস চেয়ারম্যান আইনুল হক, শিক্ষাবিদ রথীন মল্লিক, পূর্ব বর্ধমান জেলা পরিষদের সহ-সভাধিপতি গার্গী নাহা, শিক্ষক অরূপ চৌধুরী এবং আবদুল রব।

এই সম্মেলনে সরকারি মাদ্রাসাগুলির সুযোগ-সুবিধা, অভাব-অভিযোগ এবং উন্নয়নের বিষয় নিয়ে আলোচনা হয় বলে জানা যায় ।আধুনিক শিক্ষার সঙ্গে তাল মিলিয়ে শিক্ষণ-পদ্ধতি ও প্রযুক্তি নির্ভর শিক্ষাব্যবস্থা চালু করার উপায় নিয়েও মতবিনিময় করা হয়। এই অনুষ্ঠানটিতে সর্বভারতীয় নেট পরীক্ষায় বাংলায় প্রথম স্থান অধিকারী নিলুফাকে সম্মাননা প্রদান করা হয়।

Hot this week

ভূমধ্যসাগরে মাইক্রোঅ্যালগির দাপট! ইজরায়েলের অধিকাংশ ডেসালিনেশন প্ল্যান্ট বন্ধ, জলসংকটের আশঙ্কা

ভূমধ্যসাগরে হঠাৎ করে বেড়ে ওঠা মাইক্রোঅ্যালগির কারণে বড়সড় সমস্যায়...

গাঁজা সেবনের অভিযোগে ফুকেত-দিল্লি ফ্লাইটের সেই পাইলটকে এবার বরখাস্ত করল এয়ার ইন্ডিয়া!

ফুকেত থেকে দিল্লি যাওয়ার পথে বিপদের মুখে পড়া এয়ার...

Topics

‘আমরা কি কারও গোলাম?’ টাটাদের ব্যবসা গোটানোর নির্দেশ কেনিয়ার রাষ্ট্রপতির

কেনিয়ায় বড়সড় ধাক্কার মুখে টাটা গোষ্ঠী। আন্তর্জাতিক বাণিজ্য সামলানোর...

Related Articles

Popular Categories