Tuesday, July 21, 2026
27.3 C
Kolkata

সাভারকরের বই প্রকাশ হলো উর্দু ভাষায়!‘ইতিহাস বিকৃত করছে বিজেপি’, দাবি ইতিহাসবিদের

ন্যাশনাল কাউন্সিল ফর দ্য প্রমোশন অফ উর্দু ল্যাঙ্গুয়েজ সম্প্রতি “বীর সাভারকর তাকসীম হিন্দ কা আলমিয়া” নামের একটি বইয়ের উর্দু অনুবাদ প্রকাশ করেছে। বইটি মূলত ইংরেজিতে লেখা হয় ২০২১ সালে, যার শিরোনাম ছিল “The Man Who Could Have Prevented Partition”। এটি লেখেন উদয় মাহুরকর ও চিরায়ু পণ্ডিত। উর্দু অনুবাদ করেছেন জামিয়া মিলিয়া ইসলামিয়ার উপাচার্য অধ্যাপক মাজহার আসিফ। বৃহস্পতিবার প্রধানমন্ত্রী মোদীর জাদুঘরে এক অনুষ্ঠানে বইটির উন্মোচন করা হয়। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন আইনমন্ত্রী অর্জুন রাম মেঘওয়াল। তিনি বলেন, বিনায়ক দামোদর সাভারকর একজন দূরদর্শী নেতা ছিলেন, যিনি ভারতের ঐক্য রক্ষায় নিবেদিত ছিলেন। তাঁর মতে, সাভারকরের চিন্তা অনুসরণ করা হলে দেশভাগ এড়ানো যেত।

তবে বইটি প্রকাশের পর থেকেই অসন্তোষ দেখা দিয়েছে ইতিহাসবিদ ও বিশ্লেষকদের মধ্যে। আলিগড় মুসলিম বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক নাদিম রেজাভি বলেন, “সাভারকরই প্রথম দ্বিজাতি তত্ত্বের ধারণা দেন ১৯৩৭ সালে।” তিনি অভিযোগ করেন, সরকার ইতিহাস বিকৃত করার চেষ্টা করছে। অনেকে মনে করছেন, এই বইয়ের মাধ্যমে একটি গোঁড়া হিন্দুত্ববাদের আদর্শকে প্রচার করার চেষ্টা চলছে। ইতিহাসবিদদের মতে বইটি নিরপেক্ষ ভাবে লেখা হয়নি, বরং প্রোপাগান্ডা ছড়ানোর জন্য বিকৃত করা হয়েছে ইতিহাসকে।

Hot this week

‘ক্ষমা চাও’ – ২১ জুলাইয়ের মঞ্চ থেকে অভিষেককে সময় বেঁধে দিলেন মদন

২১ জুলাইয়ের সভার দিন ফের অভিষেক বন্দ্যোপাধ্যায়কে ঘিরে তৃণমূলের...

অফিসের বাথরুমে ঝুলন্ত দেহ, ত্রিপুরার ডিজিপির মৃত্যু ঘিরে বাড়ছে ধোঁয়াশা

ত্রিপুরার পুলিশ মহলে শোকের ছায়া। সোমবার আগরতলায় পুলিশ সদর...

Topics

‘ক্ষমা চাও’ – ২১ জুলাইয়ের মঞ্চ থেকে অভিষেককে সময় বেঁধে দিলেন মদন

২১ জুলাইয়ের সভার দিন ফের অভিষেক বন্দ্যোপাধ্যায়কে ঘিরে তৃণমূলের...

অফিসের বাথরুমে ঝুলন্ত দেহ, ত্রিপুরার ডিজিপির মৃত্যু ঘিরে বাড়ছে ধোঁয়াশা

ত্রিপুরার পুলিশ মহলে শোকের ছায়া। সোমবার আগরতলায় পুলিশ সদর...

‘ঘোর পাপ হয়েছে’—দু’মাস পর নিট প্রশ্নফাঁস নিয়ে মুখ খুললেন মোদি

নিট-ইউজি পরীক্ষার প্রশ্নফাঁস নিয়ে দেশজুড়ে ক্ষোভের ঝড় উঠেছে। অনেক...

দশ বছরে সংঘ-ঘনিষ্ঠ ২০ সংস্থাকে ৬৬৮ কোটির বেশি অনুদান! ওএনজিসির সিএসআর তহবিল নিয়ে বিতর্ক

রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘ (RSS)-এর সঙ্গে যুক্ত বিভিন্ন সংস্থাকে সরকারি...

Related Articles

Popular Categories