Saturday, September 5, 2026
28 C
Kolkata

ইন্দোনেশিয়ায় জিমন্যাস্টিকস প্রতিযোগিতা থেকে বাদ পড়ল ইসরায়েল!

আগামী সপ্তাহে ইন্দোনেশিয়ার জাকার্তায় শুরু হচ্ছে ওয়ার্ল্ড আর্টিস্টিক জিমন্যাস্টিকস চ্যাম্পিয়নশিপ। কিন্তু এবার সেই প্রতিযোগিতা থেকে ইসরাইলকে বাদ দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে আয়োজক কর্তৃপক্ষ। এর ফলে ইসরাইলি খেলোয়াড়দের ভিসা না দেওয়ার সিদ্ধান্তও চূড়ান্ত হয়েছে। এই সিদ্ধান্তে চরম অসন্তোষ জানিয়েছে ইসরাইল জিমন্যাস্টিকস ফেডারেশন। তারা জানিয়েছে, এভাবে কোনো দেশের খেলোয়াড়কে প্রতিযোগিতা থেকে বাদ দেওয়া আন্তর্জাতিক নিয়মের পরিপন্থী।

ইন্দোনেশিয়া জানিয়েছে, স্থানীয় ইসলামিক সংগঠন এবং জাকার্তা শহরের সরকার ইসরাইলের অংশগ্রহণে আপত্তি তুলেছেন। তাই তারা এই সিদ্ধান্ত নিতে বাধ্য হয়েছে। গত কয়েক বছর ধরে গাজায় ইসরাইলের হামলার কারণে বিশ্বজুড়ে ক্ষোভ তৈরি হয়েছে। অনেকেই ইসরাইলকে বিভিন্ন ক্রীড়া প্রতিযোগিতা থেকে নিষিদ্ধ করার দাবি তুলেছে। সম্প্রতি বিশ্বের ৫০ জন তারকা ক্রীড়াবিদ, যেমন মঈন আলি, পল পগবা এবং হাকিম জিয়েচ উয়েফাকে চিঠি দিয়ে ইসরাইলকে ফুটবল থেকে নিষিদ্ধ করার অনুরোধ করেছেন।

Hot this week

‘আমরা কি কারও গোলাম?’ টাটাদের ব্যবসা গোটানোর নির্দেশ কেনিয়ার রাষ্ট্রপতির

কেনিয়ায় বড়সড় ধাক্কার মুখে টাটা গোষ্ঠী। আন্তর্জাতিক বাণিজ্য সামলানোর...

Topics

‘আমরা কি কারও গোলাম?’ টাটাদের ব্যবসা গোটানোর নির্দেশ কেনিয়ার রাষ্ট্রপতির

কেনিয়ায় বড়সড় ধাক্কার মুখে টাটা গোষ্ঠী। আন্তর্জাতিক বাণিজ্য সামলানোর...

অগ্নিনিরাপত্তায় বড়সড় গলদ! অভিষেকের ক্যামাক স্ট্রিটের অফিস খালি করার কড়া নোটিস দমকলের

কলকাতার ক্যামাক স্ট্রিটে অবস্থিত ডায়মন্ড হারবারের সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের...

সিজেপি আন্দোলনে মাথা ফাটিয়েও হয়নি জেল! মোদীকে ‘দাদা’ বলে বিতর্ক উস্কে দিলেন হিন্দুত্ববাদী নেতা

দিল্লির যন্তর মন্তরে আন্দোলনকারীর অভিভাবককে রক্তাক্ত করার কথা প্রকাশ্যে...

Related Articles

Popular Categories