Sunday, September 6, 2026
28 C
Kolkata

৩৩৮টি অনুদানবিহীন মাদ্রাসাগুলির দাবি পূরণের লক্ষ্যে মুখ্যমন্ত্রীকে স্মারকলিপি দিল এবিএমটিডাব্লিউর

সদ্য অনুমোদিত ৩৩৮টি অনুদানবিহীন মাদ্রাসার দাবি-দাওয়া নিয়ে সোমবার কালীঘাটে মুখ্যমন্ত্রীর দপ্তরে এবং তৃণমূল কংগ্রেসের সাধারণ সম্পাদক অভিষেক ব্যানার্জির অফিসে স্মারকলিপি জমা দিল অল বাংলা মাদ্রাসা টিচার্স ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের প্রতিনিধিদল। সংগঠনের পক্ষ থেকে জানানো হয়েছে, খুব শিগগিরই মুখ্যমন্ত্রী ও অভিষেক ব্যানার্জির সঙ্গে সরাসরি আলোচনার জন্য আবেদন করা হয়েছে। মঙ্গলবার সংগঠনের নেতারা সংখ্যালঘু বিষয়ক ও মাদ্রাসা শিক্ষা দপ্তরের প্রধান সচিব পি.বি. সালিমের সঙ্গেও সাক্ষাৎ করেন।

শিক্ষকরা দাবি জানান, সমস্ত শিক্ষক-কর্মচারীর বেতন দ্রুত চালু করা, অনুমোদিত মাদ্রাসার ছাত্রছাত্রীদের মতো সরকারি সুবিধা দেওয়া এবং পরিকাঠামোগত উন্নয়ন নিশ্চিত করতে হবে।
সংগঠনের পক্ষ থেকে হুঁশিয়ারি দেওয়া হয়েছে, সরকারের পক্ষ থেকে দ্রুত ইতিবাচক পদক্ষেপ না এলে তারা বৃহত্তর আন্দোলনে নামতে বাধ্য হবেন।
এদিনের প্রতিনিধিদলে উপস্থিত ছিলেন সংগঠনের সভাপতি আলহাজ্ব সামশুল আরেফিন, সম্পাদক মো. সামিউল ইসলামসহ অন্যান্য সংগঠকরা।

Hot this week

অস্বীকৃত রাজনৈতিক দল হয়েও ১ বছরে মিলেছে ১৫০০ কোটি টাকার অনুদান! সবকটির সদর দপ্তর গুজরাটে

গুজরাটে সদর দপ্তর থাকা ৬ নিবন্ধিত কিন্তু অস্বীকৃত রাজনৈতিক...

ভূমধ্যসাগরে মাইক্রোঅ্যালগির দাপট! ইজরায়েলের অধিকাংশ ডেসালিনেশন প্ল্যান্ট বন্ধ, জলসংকটের আশঙ্কা

ভূমধ্যসাগরে হঠাৎ করে বেড়ে ওঠা মাইক্রোঅ্যালগির কারণে বড়সড় সমস্যায়...

গাঁজা সেবনের অভিযোগে ফুকেত-দিল্লি ফ্লাইটের সেই পাইলটকে এবার বরখাস্ত করল এয়ার ইন্ডিয়া!

ফুকেত থেকে দিল্লি যাওয়ার পথে বিপদের মুখে পড়া এয়ার...

Topics

অস্বীকৃত রাজনৈতিক দল হয়েও ১ বছরে মিলেছে ১৫০০ কোটি টাকার অনুদান! সবকটির সদর দপ্তর গুজরাটে

গুজরাটে সদর দপ্তর থাকা ৬ নিবন্ধিত কিন্তু অস্বীকৃত রাজনৈতিক...

Related Articles

Popular Categories