Saturday, June 6, 2026
32.8 C
Kolkata

শিগগিরই ফিলিস্তিনকে স্বীকৃতি দেবে ইতালি, ঘোষণা মেলোনি সরকারের

মিশরের শারম আল শেখে অনুষ্ঠিত ‘গাজা শান্তি সম্মেলন’-এ সোমবার (১৩ অক্টোবর) এক গুরুত্বপূর্ণ ঘোষণা দিলেন ইতালির প্রধানমন্ত্রী জর্জিয়া মেলোনি। তিনি জানান, ইতালি খুব শিগগিরই ফিলিস্তিনকে একটি স্বাধীন ও সার্বভৌম রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দিতে প্রস্তুত। মেলোনি জানান, “আমরা গাজায় যুদ্ধবিরতির জন্য অপেক্ষা করছিলাম। প্রেসিডেন্ট ট্রাম্পকে ধন্যবাদ জানাই, তিনি সময়োপযোগী একটি পরিকল্পনা সামনে এনেছেন। এখন দেখা যাক, সেই পরিকল্পনাটি কতটা বাস্তবায়িত হয়। যদি তা সফলভাবে হয়, তাহলে ফিলিস্তিনকে স্বীকৃতি দিতে ইতালির আর কোনো বাধা থাকবে না।”

তিনি আরও বলেন, ইতালি একটি স্বাধীন ও সার্বভৌম ফিলিস্তিন রাষ্ট্র গঠনের পক্ষে এবং যুদ্ধবিধ্বস্ত গাজার পুনর্গঠনে সহযোগিতা করতে আগ্রহী। মেলোনির মতে, এই পদক্ষেপ শুধু ফিলিস্তিনের জন্য নয়, বরং মধ্যপ্রাচ্যে স্থায়ী শান্তি প্রতিষ্ঠার জন্যও গুরুত্বপূর্ণ। বিশ্লেষকদের মতে, ইতালির এই ঘোষণা আন্তর্জাতিক রাজনীতিতে একটি নতুন দিক উন্মোচন করতে পারে এবং ইউরোপীয় দেশগুলির মধ্যে ফিলিস্তিনকে স্বীকৃতি দেওয়ার ক্ষেত্রে বড় ভূমিকা রাখতে পারে।

Hot this week

আরজিকর মামলায় সিবিআইয়ের বিরুদ্ধে ক্ষোভ উগরে দিলেন নির্যাতিতার বাবা, আদালতে বিস্ফোরক অভিযোগ!

আরজিকর হাসপাতালের অভয়া কাণ্ডে নতুন করে বিতর্কের সৃষ্টি হয়েছে।...

শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র যাদবের পদত্যাগের দাবিতে আজ যন্তরমন্তরে ককরোচ জনতা পার্টির প্রথম বিক্ষোভ কর্মসূচি!

শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র যাদবের পদত্যাগের দাবিতে শনিবার দিল্লির যন্তরমন্তরে প্রথম...

তপ্ত দক্ষিণবঙ্গে এবার স্বস্তি, আজ বিকেলেই কালবৈশাখীর দাপট!

অবশেষে তপ্ত বাংলায় স্বস্তির নিঃশ্বাস। একদিকে ভারতের মূল ভূখণ্ড...

খাবার ও অক্সিজেন ছাড়াই এভারেস্টে সাত দিন, জীবিত উদ্ধার হলেন দাওয়া শেরপা!

বিশ্বের সর্বোচ্চ শৃঙ্গ মাউন্ট এভারেস্টে এক অবিশ্বাস্য ঘটনার সাক্ষী...

Topics

Related Articles

Popular Categories