Saturday, September 5, 2026
28 C
Kolkata

ভারত সরকারের অত্যাচারে বাংলাদেশের জেলে বন্দি মুসলিম ভাইবোনেরা

বাংলাদেশের জেলে আটক থাকা ভারতীয় ছয় জন নাগরিকের দেশে ফেরার পরিকল্পনা চলছে। তাদের মধ্যে রয়েছেন অন্তঃসত্ত্বা পরিযায়ী শ্রমিক সোনালি খাতুন, যিনি পশ্চিমবঙ্গের বীরভূম জেলার পাইকরের বাসিন্দা। সূত্র জানাচ্ছে, ঢাকায় অবস্থিত ভারতীয় হাই কমিশন ইতিমধ্যেই তাদের বিষয়ে খোঁজখবর নিতে শুরু করেছে। এর আগে কলকাতা হাইকোর্ট নির্দেশ দিয়েছিল, সোনালি-সহ ছয়জনকে দ্রুত দেশে ফেরাতে হবে। বর্তমানে এই মামলাটি চলছে বাংলাদেশের চাঁপাইনবাবগঞ্জের সিজেএম কোর্টে।

গত ৩০ সেপ্টেম্বর এই মামলার শুনানিতে কোর্ট জানায়, এরা বৈধ ভারতীয় নাগরিক এবং তাদের ‘অনুপ্রবেশকারী’ বলা ঠিক নয়। কোর্ট ভারতীয় হাই কমিশনকে কড়া নির্দেশ দেয়, যেন তারা দ্রুত পদক্ষেপ নেয়। জানা গেছে, ভারতীয় হাই কমিশন চাঁপাইনবাবগঞ্জ জেলা সংশোধনাগার থেকে সমস্ত তথ্য ও নথিপত্র চেয়েছে এবং এ বিষয়ে আইনজীবীদের সঙ্গেও আলোচনা করেছে।

পরিযায়ী শ্রমিক উন্নয়ন পর্ষদের চেয়ারম্যান ও তৃণমূল কংগ্রেসের রাজ্যসভার সাংসদ সামিরুল ইসলাম জানান, “বাংলাদেশের আদালত স্পষ্টভাবে বলেছে, এই ছয়জন ভারতীয় এবং তাদের সকলের বৈধ পরিচয়পত্র আছে। তাই তাদের দ্রুত ফেরত পাঠাতে হবে।” এই মামলার পরবর্তী শুনানি হবে আগামী ২৩ অক্টোবর। সবাই আশা করছেন, সেই সময়ের মধ্যেই সোনালি খাতুন ও অন্যান্যরা দেশে ফিরতে পারবেন। যদি তা না হয়, তাহলে কোর্টের আদেশ অমান্য করা হবে বলে জানিয়েছেন সাংসদ সামিরুল ইসলাম।

Hot this week

ভূমধ্যসাগরে মাইক্রোঅ্যালগির দাপট! ইজরায়েলের অধিকাংশ ডেসালিনেশন প্ল্যান্ট বন্ধ, জলসংকটের আশঙ্কা

ভূমধ্যসাগরে হঠাৎ করে বেড়ে ওঠা মাইক্রোঅ্যালগির কারণে বড়সড় সমস্যায়...

গাঁজা সেবনের অভিযোগে ফুকেত-দিল্লি ফ্লাইটের সেই পাইলটকে এবার বরখাস্ত করল এয়ার ইন্ডিয়া!

ফুকেত থেকে দিল্লি যাওয়ার পথে বিপদের মুখে পড়া এয়ার...

Topics

‘আমরা কি কারও গোলাম?’ টাটাদের ব্যবসা গোটানোর নির্দেশ কেনিয়ার রাষ্ট্রপতির

কেনিয়ায় বড়সড় ধাক্কার মুখে টাটা গোষ্ঠী। আন্তর্জাতিক বাণিজ্য সামলানোর...

Related Articles

Popular Categories