Saturday, September 5, 2026
28 C
Kolkata

“ভারত আর রাশিয়ার তেল কিনবে না” – মোদীকে ডিঙিয়ে ঘোষণা ট্রাম্পের। “মোদী ট্রাম্পকে ভয় পায়” – অভিযোগ রাহুল গান্ধীর।

ডোনাল্ড টাম্পের কাছে নত জানু হলেন, ভারতের ৫৬ ইঞ্চির ছাতি সম্পন্ন প্রধান মন্ত্রী নরেন্দ্র মোদি। রাশিয়া থেকে তেল ক্রয় সংক্রান্ত সিদ্ধান্ত এখনও আলোচনা সাপ্পেক্ষ। তার আগেই নিজের সিদ্ধান্তের কথা জানিয়ে দিয়ে ভারতের উপর চাপ সৃষ্টি করলো টাম্প।
যুক্তরাষ্ট্রের প্রাক্তন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জানিয়েছেন, ইউক্রেন যুদ্ধ বন্ধের চেষ্টা হিসেবে রাশিয়ার উপর চাপ সৃষ্টি করতে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি রাশিয়া থেকে তেল কেনা বন্ধ করতে সম্মত হয়েছেন। সাংবাদিকদের সামনে ট্রাম্প বলেন, মোদি তাকে আশ্বস্ত করেছেন যে ভারত খুব শিগগিরই এই তেল কেনা বন্ধ করবে। ট্রাম্প এটিকে একটি বড় পদক্ষেপ বলে উল্লেখ করেছেন। তবে ভারতের পক্ষ থেকে জানানো হয়েছে, যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনা এখনো চলছে। ভারত সরকারের একজন মুখপাত্র বলেন, “ভারতের জ্বালানি নিরাপত্তা সব সময় অগ্রাধিকার পায়। আমদানি নীতিও সেই অনুযায়ী নির্ধারিত হয়।” তিনি আরও বলেন, যুক্তরাষ্ট্র ভারতের সঙ্গে শক্তিশালী জ্বালানি সম্পর্ক গড়ে তুলতে আগ্রহী।
রাশিয়ার তেল ও গ্যাস হচ্ছে তাদের সবচেয়ে বড় রপ্তানি পণ্য। এই খাতে রাশিয়ার প্রধান ক্রেতা দেশগুলোর মধ্যে রয়েছে চীন, ভারত ও তুরস্ক। ট্রাম্প বলেন, “এখন চীনকেও চাপ দিতে হবে, যেন তারা রাশিয়া থেকে তেল না কেনে।” তবে আন্তর্জাতিক রাজনৈতিক বিশ্লেষকরা মনে করছেন, ভারত সরকারের সিদ্ধান্তের উপর ট্রামবের হস্তক্ষেপ, আন্তর্জাতিক মহলে অত্যন্ত অবমাননাকর।

এমন অপমান জনক ঘটনার জন্য নরেন্দ্র মোদিকে তীব্র কটাক্ষ করেছে রাহুল গান্ধী। তার বক্তব্য, ট্রামপের কোথায় ওঠা বসা করছে ভারতের তথাকথিত সরব শক্তিশালী নেতা নরেন্দ্র মোদি। এ অপমান কোনো ব্যক্তি বিশেষণ নয়। সমগ্র ভারতবর্ষের অপমান। এমন নক্কার জনক ঘটনা সত্বেও, নরেন্দ্র মোদি ট্রাম্পের বিরুদ্ধে কোনো প্রতিবাদ না করে তাকে সংহতিপূর্ণ বার্তা পাঠাচ্ছেন। যা দেখে স্পষ্ট বোঝা যাচ্ছে বর্তমানে ভারতের বিদেশ নীতি সম্পূর্ণরূপে মেরুদণ্ডহীন হয়ে পড়েছে।

Hot this week

অস্বীকৃত রাজনৈতিক দল হয়েও ১ বছরে মিলেছে ১৫০০ কোটি টাকার অনুদান! সবকটির সদর দপ্তর গুজরাটে

গুজরাটে সদর দপ্তর থাকা ৬ নিবন্ধিত কিন্তু অস্বীকৃত রাজনৈতিক...

ভূমধ্যসাগরে মাইক্রোঅ্যালগির দাপট! ইজরায়েলের অধিকাংশ ডেসালিনেশন প্ল্যান্ট বন্ধ, জলসংকটের আশঙ্কা

ভূমধ্যসাগরে হঠাৎ করে বেড়ে ওঠা মাইক্রোঅ্যালগির কারণে বড়সড় সমস্যায়...

গাঁজা সেবনের অভিযোগে ফুকেত-দিল্লি ফ্লাইটের সেই পাইলটকে এবার বরখাস্ত করল এয়ার ইন্ডিয়া!

ফুকেত থেকে দিল্লি যাওয়ার পথে বিপদের মুখে পড়া এয়ার...

Topics

অস্বীকৃত রাজনৈতিক দল হয়েও ১ বছরে মিলেছে ১৫০০ কোটি টাকার অনুদান! সবকটির সদর দপ্তর গুজরাটে

গুজরাটে সদর দপ্তর থাকা ৬ নিবন্ধিত কিন্তু অস্বীকৃত রাজনৈতিক...

Related Articles

Popular Categories