Saturday, September 5, 2026
28 C
Kolkata

সলমান খানের বক্তব্যে বিতর্ক!বালুচিস্তানকে কি স্বাধীন দেশের স্বীকৃতি দিলেন ভাইজান?

সৌদি আরবের রাজধানী রিয়াধে সম্প্রতি আয়োজিত জয় ফোরামে বলিউড সুপারস্টার সলমান খানের একটি মন্তব্য ঘিরে বিতর্ক শুরু হয়েছে। অনুষ্ঠানে সলমান ছাড়াও ছিলেন শাহরুখ খান এবং আমির খান। তবে বিতর্ক শুরু হয় সলমান খানের এক ভিডিও ভাইরাল হওয়ার পর। সলমান বলেন, রিয়াধে হিন্দি, তামিল, তেলুগু বা মালয়ালি ভাষার সিনেমা সুপারহিট হয়, কারণ এখানে বিশ্বের বিভিন্ন দেশের মানুষ থাকেন। তিনি বলেন, “এখানে বালুচিস্তানের, আফগানিস্তানের ও পাকিস্তানের মানুষেরা বসবাস করেন।” সেখানেই বিতর্কের সূত্রপাত।

সমালোচকদের দাবি, সলমান যেন বালুচিস্তানকে পাকিস্তান থেকে আলাদা করে উল্লেখ করেছেন। কেউ মনে করছেন, অভিনেতা সালমান খান ভুল বসত এমন মন্তব্য করেছেন, আবার কেউ বলছেন এটি ইচ্ছাকৃত মন্তব্য। এক ব্যক্তি লিখেছেন, “সলমান হয়তো সংখ্যার দিক বোঝাতে এমন বলেছেন, কিন্তু তার বক্তব্যে স্পষ্ট তিনি বালুচ জনগণের আলাদা সত্তা মেনে নিয়েছেন।” যারা বালুচিস্তানকে স্বাধীন দেশ হিসেবে দেখতে চান, তারা সলমানের কথায় খুশি। অনেকে এক্স হ্যান্ডেলে লিখেছেন, “সলমান অবচেতনভাবে হলেও সত্যিটা বলে ফেলেছেন। সারা দুনিয়া জানুক, বালুচিস্তান পাকিস্তানের অংশ নয়।” তবে এখনো পর্যন্ত সলমান খান এই বিতর্কে মুখ খোলেননি।

Hot this week

অস্বীকৃত রাজনৈতিক দল হয়েও ১ বছরে মিলেছে ১৫০০ কোটি টাকার অনুদান! সবকটির সদর দপ্তর গুজরাটে

গুজরাটে সদর দপ্তর থাকা ৬ নিবন্ধিত কিন্তু অস্বীকৃত রাজনৈতিক...

ভূমধ্যসাগরে মাইক্রোঅ্যালগির দাপট! ইজরায়েলের অধিকাংশ ডেসালিনেশন প্ল্যান্ট বন্ধ, জলসংকটের আশঙ্কা

ভূমধ্যসাগরে হঠাৎ করে বেড়ে ওঠা মাইক্রোঅ্যালগির কারণে বড়সড় সমস্যায়...

গাঁজা সেবনের অভিযোগে ফুকেত-দিল্লি ফ্লাইটের সেই পাইলটকে এবার বরখাস্ত করল এয়ার ইন্ডিয়া!

ফুকেত থেকে দিল্লি যাওয়ার পথে বিপদের মুখে পড়া এয়ার...

Topics

অস্বীকৃত রাজনৈতিক দল হয়েও ১ বছরে মিলেছে ১৫০০ কোটি টাকার অনুদান! সবকটির সদর দপ্তর গুজরাটে

গুজরাটে সদর দপ্তর থাকা ৬ নিবন্ধিত কিন্তু অস্বীকৃত রাজনৈতিক...

Related Articles

Popular Categories