Saturday, September 5, 2026
30 C
Kolkata

উত্তরপ্রদেশে দলিত যুবককে দিয়ে জুতো চটিয়ে, ছেঁড়া হলো ড. বি. আর. আম্বেদকরের ছবি! নিষ্ক্রিয় পুলিশ

উত্তরপ্রদেশের হামিরপুর জেলার সিমনৌদি গ্রামের উচ্চবর্ণের একদল লোক এক দলিত যুবককে মারধর করে, এবং জুতা চাটতে বাধ্য করেছে বলে অভিযোগ উঠেছে। জানা যাচ্ছে নির্যাতিত ব্যাক্তি, উমেশ বাবু বাজারে যাচ্ছিলেন। রাস্তায় অভিযুক্ত অভয় সিং ও তার দুই সহযোগী তাকে ধরে অশ্রাব্য গালিগালাজ করে অপমান করে এবং পরে মারধর শুরু করে। তারা শুধু উমেশকে মারধরই করেনি, বরং ড. বি. আর. আম্বেদকরের একটি ছবি ছিঁড়ে ফেলে। এই নৃশংস হামলায় উমেশের একটি হাত ভেঙে যায় বলে জানা গেছে।

ভুক্তভোগী বারবার থানায় গিয়ে অভিযোগ জানালেও প্রথমে পুলিশ কোনো ব্যবস্থা নেয়নি। উমেশের অভিযোগ, “আমি বহুবার পুলিশের কাছে গিয়েছি, কিন্তু তারা আমার কথা শোনেনি।” অবশেষে ১২ দিন পর পুলিশ সুপার ড. দীক্ষা শর্মার হস্তক্ষেপে এফআইআর দায়ের করা হয়। সুমেরপুর থানার ইনচার্জ অনুপ সিং জানান, “অভিযোগ পাওয়ার পর আমরা মামলা রুজু করেছি এবং তদন্ত শুরু হয়েছে।” অপরদিকে, স্থানীয় দলিত সংগঠনগুলো পুলিশের ভূমিকার তীব্র নিন্দা জানিয়েছে। তারা দ্রুত এবং নিরপেক্ষ তদন্তের দাবি জানিয়ে অভিযুক্তদের পাশাপাশি দায়িত্বে অবহেলা করা পুলিশ কর্মকর্তাদের বিরুদ্ধেও কঠোর ব্যবস্থা নেওয়ার আহ্বান জানিয়েছে।

Hot this week

অস্বীকৃত রাজনৈতিক দল হয়েও ১ বছরে মিলেছে ১৫০০ কোটি টাকার অনুদান! সবকটির সদর দপ্তর গুজরাটে

গুজরাটে সদর দপ্তর থাকা ৬ নিবন্ধিত কিন্তু অস্বীকৃত রাজনৈতিক...

ভূমধ্যসাগরে মাইক্রোঅ্যালগির দাপট! ইজরায়েলের অধিকাংশ ডেসালিনেশন প্ল্যান্ট বন্ধ, জলসংকটের আশঙ্কা

ভূমধ্যসাগরে হঠাৎ করে বেড়ে ওঠা মাইক্রোঅ্যালগির কারণে বড়সড় সমস্যায়...

গাঁজা সেবনের অভিযোগে ফুকেত-দিল্লি ফ্লাইটের সেই পাইলটকে এবার বরখাস্ত করল এয়ার ইন্ডিয়া!

ফুকেত থেকে দিল্লি যাওয়ার পথে বিপদের মুখে পড়া এয়ার...

Topics

অস্বীকৃত রাজনৈতিক দল হয়েও ১ বছরে মিলেছে ১৫০০ কোটি টাকার অনুদান! সবকটির সদর দপ্তর গুজরাটে

গুজরাটে সদর দপ্তর থাকা ৬ নিবন্ধিত কিন্তু অস্বীকৃত রাজনৈতিক...

Related Articles

Popular Categories