Tuesday, July 21, 2026
26.2 C
Kolkata

দক্ষিণ ২৪ পরগনার উলামাদের প্রতিবাদ সভা, সংখ্যালঘু অধিকারকে ক্ষুণ্ন করার অভিযোগ

দক্ষিণ ২৪ পরগনার বাসন্তী থানার শিমুলতলা হসপিটাল মোড়ে বৃহস্পতিবার বিশেষ প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়। এই সভা আয়োজনে ছিলেন বাসন্তী বুক উলামা সমন্বয় ও ওয়াকফ বাঁচাও কমিটি। সভায় উপস্থিত ছিলেন সংখ্যালঘু যুব ফেডারেশনের সভাপতি মাওলানা মুহাম্মদ কামরুজ্জামান, সহ-সভাপতি ও বিশিষ্ট শিক্ষক আনোয়ার হোসেন কাসেমী, সমাজসেবী হোসেন গাজী, মাওলানা আব্দুল্লাহিল মারুফ, মাওলানা জামাত আলি এবং ব্লকের অন্যান্য উলামা।

এই সভায় বক্তারা কেন্দ্রীয় বিজেপি সরকারের ওয়াকফ সংশোধনী আইন ও সাম্প্রতিক রাজনৈতিক পরিস্থিতিকে তীব্র সমালোচনা করেন। বিশেষ করে পশ্চিমবঙ্গে এসআইআর কার্যক্রম এবং উত্তরপ্রদেশে ‘আই লাভ মুহাম্মদ’ পোস্টারকে কেন্দ্র করে মুসলিমদের ওপর পুলিশের নিপীড়ন ও বুলডোজার নীতির বিরুদ্ধে প্রতিবাদ জানানো হয়।
মাওলানা কামরুজ্জামান ও মাওলানা মোফাক্কার হোসেন বলেন, “এই ধরনের আইন ও নীতি সংখ্যালঘু সম্প্রদায়ের অধিকার ক্ষুণ্ন করছে। আমরা সমস্ত সংখ্যালঘু সংগঠনকে ঐক্যবদ্ধ হয়ে এর বিরুদ্ধে লড়াই চালানোর আহ্বান জানাচ্ছি।”

সভায় বাসন্তী ব্লকের বিভিন্ন সংখ্যালঘু সংগঠন ও উলামাদের নেতৃত্ব উপস্থিত ছিলেন। তারা এই আন্দোলন আরও জোরদার করার প্রতিশ্রুতি দেন। বক্তারা আশা প্রকাশ করেন, সংখ্যালঘু সম্প্রদায় ঐক্যবদ্ধ থেকে নিজেদের অধিকার রক্ষায় সক্রিয় ভূমিকা রাখবে। এই প্রতিবাদ সভা সংখ্যালঘু সম্প্রদায়ের ন্যায্য অধিকারের প্রতি জোরালো সমর্থন এবং কেন্দ্রীয় সরকারের নীতির বিরুদ্ধে সচেতনতার বার্তা হিসেবে দেখা যাচ্ছে।

Hot this week

‘ক্ষমা চাও’ – ২১ জুলাইয়ের মঞ্চ থেকে অভিষেককে সময় বেঁধে দিলেন মদন

২১ জুলাইয়ের সভার দিন ফের অভিষেক বন্দ্যোপাধ্যায়কে ঘিরে তৃণমূলের...

অফিসের বাথরুমে ঝুলন্ত দেহ, ত্রিপুরার ডিজিপির মৃত্যু ঘিরে বাড়ছে ধোঁয়াশা

ত্রিপুরার পুলিশ মহলে শোকের ছায়া। সোমবার আগরতলায় পুলিশ সদর...

Topics

‘ক্ষমা চাও’ – ২১ জুলাইয়ের মঞ্চ থেকে অভিষেককে সময় বেঁধে দিলেন মদন

২১ জুলাইয়ের সভার দিন ফের অভিষেক বন্দ্যোপাধ্যায়কে ঘিরে তৃণমূলের...

অফিসের বাথরুমে ঝুলন্ত দেহ, ত্রিপুরার ডিজিপির মৃত্যু ঘিরে বাড়ছে ধোঁয়াশা

ত্রিপুরার পুলিশ মহলে শোকের ছায়া। সোমবার আগরতলায় পুলিশ সদর...

‘ঘোর পাপ হয়েছে’—দু’মাস পর নিট প্রশ্নফাঁস নিয়ে মুখ খুললেন মোদি

নিট-ইউজি পরীক্ষার প্রশ্নফাঁস নিয়ে দেশজুড়ে ক্ষোভের ঝড় উঠেছে। অনেক...

দশ বছরে সংঘ-ঘনিষ্ঠ ২০ সংস্থাকে ৬৬৮ কোটির বেশি অনুদান! ওএনজিসির সিএসআর তহবিল নিয়ে বিতর্ক

রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘ (RSS)-এর সঙ্গে যুক্ত বিভিন্ন সংস্থাকে সরকারি...

Related Articles

Popular Categories