Friday, March 6, 2026
28.9 C
Kolkata

ট্রাম্পের আত্মপ্রচার আর মোদীর নীরবতা: পাক-আফগান যুদ্ধ সমাধান করার দাবি জানিয়ে আবার ভারতকে বদনাম করলেন ট্রাম্প!

মার্কিন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প আবারও তাঁর স্বভাবসুলভ ভাবেই নিজের ঢাক নিজেই পেটাতে নেমে পড়ছেন। পাকিস্তানের প্রধানমন্ত্রী শেহবাজ শরীফ এবং সেনাপ্রধান ফিল্ড মার্শাল আসিম মুনিরকে মহান মানুষ বলে ভীষণ রকমের প্রশংসা করে তিনি দাবি করেছেন, ওয়াশিংটন পাকিস্তান-আফগানিস্তানের মধ্যে চলা সংঘর্ষের শীঘ্রই তিনি সমাধান করে দেবেন। মালয়েশিয়ার কোয়ালালামপুরে থাকাকালীন ট্রাম্প থাইল্যান্ড-কম্বোডিয়ার মধ্যে একটি দীর্ঘস্থায়ী শান্তি চুক্তি স্বাক্ষরিত করিয়েছেন বলে দাবি করছেন। কিন্তু এই দাবির পিছনে লুকিয়ে আছে তাঁর আত্ম-প্রচারের আকাঙ্খা, যা তাকে বিশ্ব রাজনীতির মঞ্চে হাস্যকর ভাড়ে পরিণত করেছে।

ট্রাম্পের মতে, তাঁর দ্বিতীয় মেয়াদে মাত্র আট মাসে আটটি যুদ্ধ শেষ করা হয়েছে—প্রতি মাসে একটি করে! এর মধ্যে পাক-আফগান সংঘাতকে তিনি তাঁর কাজ বলে দাবি করছেন। কিন্তু এই বাড়াবাড়ান্ত দাবির পিছনে লুকিয়ে আছে তাঁর স্বার্থপরতা। দু’সপ্তাহ আগে শুরু হওয়া এই সংঘাতে ডজনখানেক মানুষ মারা গেছে, আর ট্রাম্পের এই সমাধানের প্রতিশ্রুতি শুধু পাকিস্তানের সেনা-সরকারের প্রতি বন্ধুত্ব দেখানোর অভিনয়। তাঁর এই বক্তব্য বিশ্বের অনেক দেশকে বিভ্রান্ত করছে, আর নোবেল শান্তি পুরস্কারে উপেক্ষিত হওয়ার পর তাঁর এই অতিরঞ্জিত গল্প আরও হাস্যকর লাগছে।

আরও হাস্যকর যে, ট্রাম্প পাহালগাম হামলার পর ভারত-পাকিস্তান যুদ্ধ তাঁর হস্তক্ষেপে থামানোর দাবি করেছেন। কিন্তু কেন্দ্রে নরেন্দ্র মোদীর নেতৃত্বাধীন বিজেপি সরকারের এই দাবির বিরুদ্ধে কড়া কোনো জবাব নেই। মোদী পার্লামেন্টে বলেছেন, “অপারেশন সিন্দুর” ভারতের নিজস্ব সিদ্ধান্ত, কোনো বিদেশি নেতা হস্তক্ষেপ করেনি। কিন্তু ট্রাম্পের এমন মিথ্যে দাবির উচিৎ জবাব তিনি দেননি এবং কোনও সারা পৃথিবী জুড়ে ভারত-পাক যুদ্ধ বন্ধ করানোর ট্রাম্পের আত্মপ্রচারের বিরুদ্ধে বিজেপি পরিচালিত কেন্দ্রিয় সরকারের এই নীরবতা কি বিজেপির দুর্বলতার বা ট্রাম্পের চাটুকারিতার প্রমাণ নয়? ট্রাম্পের এই যুদ্ধ থামানর আত্ম-প্রচার, ভারত রাশিয়ার থেকে অপরিশোধিত তেল কিনবে কি কিনবে না তার সিদ্ধান্ত নিয়ে ভুলভাল মন্তব্য ভারতের সার্বভৌমত্বকে প্রশ্নবিদ্ধ করছে, আর মোদীর সরকার চুপ করে মেনে নিচ্ছে । পাহালগাম হামলার পর ভারতের শক্তিশালী অবস্থানকে ট্রাম্প এভাবে দুর্বল করে দেখানোর বিরোধিতা করে উচিৎ জবাব না দিতে পারা বিজেপির সরকারের ব্যর্থতা নয়? দেশের মানুষ এই ভীরুতা ও নীরবতায় ক্ষুব্ধ, কারণ এতে ভারতের গৌরব ক্ষুণ্ণ হচ্ছে।

ট্রাম্পের এই দাবিগুলো শুধু তাঁর স্ব-প্রচারের অংশ। তাঁর দ্বিতীয় মেয়াদে যুদ্ধ পরিস্থিতির সমাধান করার গল্পগুলো কতটা সত্যি, তা সর্বস্ব হারানো গাজাবাসী খুব ভালো করে জানে। আর বিজেপির সরকারের এই বিষয়ে মুখে কুলুপ এঁটে বসে থাকা দেশের জন্য লজ্জার। মোদীর নেতৃত্বে ভারত যদি সত্যিই শক্তিশালী হয়, তাহলে ট্রাম্পের এই অসত্য দাবির জবাব কেন দেওয়া হয় না? এই নীরবতা কি বিজেপির দুর্বলতা, না কোনো গোপন চুক্তির ফল? দেশের মানুষ এখন জানতে চায়, সত্যিই কী চলছে এই রাজনৈতিক নাটকের পিছনে? ট্রাম্পের আত্মপ্রচার আর মোদীর নীরবতা—এই দুটো মিলে ভারতের ইমেজ ক্রমশ ম্লান হচ্ছে।

Hot this week

হিজাব পড়া মহিলাদের বিরুদ্ধে উদ্দেশ্যপ্রণোদিত ভাবে ছড়াচ্ছে বিদ্বেষ!

বিশ্বজুড়ে যখন নারীর স্বাধীনতা ও সমান অধিকারের কথা জোর...

হায়দরাবাদে ইরানের সর্বোচ্চ নেতা আলি খামেনির হত্যাকে ঘিরে বিক্ষোভ, রাস্তায় নেমে প্রতিবাদে মিম নেতৃত্ব

হায়দরাবাদে ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলি খামেনির হত্যাকে...

ডলারের বিপরীতে টাকার বড় ধাক্কা, বিনিময় মূল্য পৌঁছল ৯২ টাকার ঘরে!

পশ্চিম এশিয়ায় সংঘাতের জেরে আন্তর্জাতিক অর্থবাজারে অস্থিরতা আরও বেড়েছে।...

গরু পাচারের মিথ্যে অভিযোগে বিজেপি শাসিত রাজস্থানে এক মুসলিম যুবকের মৃত্যু ঘিরে চাঞ্চল্য ও প্রতিবাদ!

রাজস্থানের ভিওয়াড়ি এলাকায় এক যুবকের অস্বাভাবিক মৃত্যুকে ঘিরে চাঞ্চল্য...

Topics

হিজাব পড়া মহিলাদের বিরুদ্ধে উদ্দেশ্যপ্রণোদিত ভাবে ছড়াচ্ছে বিদ্বেষ!

বিশ্বজুড়ে যখন নারীর স্বাধীনতা ও সমান অধিকারের কথা জোর...

হায়দরাবাদে ইরানের সর্বোচ্চ নেতা আলি খামেনির হত্যাকে ঘিরে বিক্ষোভ, রাস্তায় নেমে প্রতিবাদে মিম নেতৃত্ব

হায়দরাবাদে ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলি খামেনির হত্যাকে...

ডলারের বিপরীতে টাকার বড় ধাক্কা, বিনিময় মূল্য পৌঁছল ৯২ টাকার ঘরে!

পশ্চিম এশিয়ায় সংঘাতের জেরে আন্তর্জাতিক অর্থবাজারে অস্থিরতা আরও বেড়েছে।...

গরু পাচারের মিথ্যে অভিযোগে বিজেপি শাসিত রাজস্থানে এক মুসলিম যুবকের মৃত্যু ঘিরে চাঞ্চল্য ও প্রতিবাদ!

রাজস্থানের ভিওয়াড়ি এলাকায় এক যুবকের অস্বাভাবিক মৃত্যুকে ঘিরে চাঞ্চল্য...

বিদ্যুৎ খুঁটি বোঝাই গাড়ি উল্টে প্রাণ গেল দক্ষিণ দিনাজপুরের এক মসজিদের রোজদার ইমামের!

দক্ষিণ দিনাজপুরের কুমারগঞ্জে মর্মান্তিক ঘটনায় প্রাণ হারালেন এক মসজিদের...

মাঝ রাস্তায় ‘চোর’ সম্বোধন হুমায়ুনকে! মিডিয়ার সামনে মেজাজ হারালেন ভরতপুরের বিধায়ক

কলকাতার কিড স্ট্রিটে বিধায়ক হোস্টেলের সামনে এক সংবাদ মাধ্যমকে...

‘মার্কিন বশ্যতা’ মেনে নিল দিল্লি? তীব্র সমালোচনায় সরব রাজনৈতিক বিরোধীদলগুলি

পশ্চিম এশিয়ায় ইরানকে কেন্দ্র করে মার্কিন যুক্তরাষ্ট্র ও ইজরায়েলের...

Related Articles

Popular Categories