Saturday, June 6, 2026
28.2 C
Kolkata

পশ্চিম বর্ধমানের অণ্ডালে মাছ-মাংসের দোকান বন্ধের ফরমান জারি করল বিজেপি নেতা!

পশ্চিম বর্ধমানের অন্ডালে ছটপুজোর আগে মাছ-মাংসের দোকান বন্ধ রাখার নির্দেশ ঘিরে শুরু হয়েছে প্রবল বিতর্ক। রানিগঞ্জ বিধানসভা এলাকার বিজেপির সভাপতি রাখালচন্দ্র দাস এই নির্দেশ জারি করায় পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে। অভিযোগ, রাখালচন্দ্র অন্ডাল থানার ওসিকে চিঠি দিয়ে জানান, রবিবার ও সোমবার এলাকায় মাছ ও মাংস বিক্রি বন্ধ রাখা উচিত। এরপর স্থানীয় বিজেপি কর্মীরা বাজারে গিয়ে দোকানদারদের এই নির্দেশ মানার জন্য চাপ দিতে থাকেন। রবিবার এক মাংসের দোকান বলপূর্বক বন্ধ করায় দুই পক্ষের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়ে। পরে পুলিশ এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

মাংস বিক্রেতা অজয় মণ্ডল অভিযোগ করেছেন, তাকে হুমকি দিয়ে দোকান বন্ধ করতে বলা হয়েছে। তিনি বলেন, “আমি বোঝানোর চেষ্টা করেছিলাম, ছটপুজো উপলক্ষে ক্রেতারা বাজারে আসবেন, তাই দোকান খোলা রাখা জরুরি। কিন্তু আমাকে ভয় দেখানো হয়।” অন্যদিকে, বিজেপি নেতা রাখালচন্দ্র দাসের দাবি, “ছটপুজো করতে বহু মানুষ আসেন। রাস্তার ধারে মাছ-মাংসের দোকানের নোংরা জল তাদের পায়ে লাগতে পারে, তাই দোকান বন্ধ রাখার অনুরোধ করা হয়েছিল।”

এই ঘটনাকে কেন্দ্র করে শাসক দল তৃণমূলের তীব্র প্রতিক্রিয়া দেখা যায়। তৃণমূল যুব সভাপতি পার্থ দেওয়াসি বলেন, “জোর করে দোকান বন্ধ করানো অন্যায়। পুলিশের উচিত আইনানুগ ব্যবস্থা নেওয়া।”
এদিকে স্থানীয় ব্যবসায়ী ও বাসিন্দারা জানান, অন্ডালে বহু বছর ধরে বাঙালি ও অবাঙালি মিলিতভাবে ছটপুজো পালন করে আসছেন। আগে কখনও মাছ – মাংসের দোকান বন্ধ করার ঘটনা ঘটেনি।

Hot this week

রাজ্যের প্রতিটি মাদ্রাসার বিস্তারিত তথ্য চেয়ে জেলাশাসকদের নির্দেশ নবান্নের, রিপোর্ট জমার শেষ সময় ৫ জুলাই

রাজ্যের বিভিন্ন জেলার মাদ্রাসাগুলির বিস্তারিত তথ্য সংগ্রহের কাজ শুরু...

১৩ কোটির দেনা মাথায় নিয়ে মহামেডানের ব্যাটন ধরলেন হুমায়ুন কবির

শেষ পর্যন্ত তীব্র ক্ষোভ আর আর্থিক অনটনের জেরে বড়সড়...

আরজিকর মামলায় সিবিআইয়ের বিরুদ্ধে ক্ষোভ উগরে দিলেন নির্যাতিতার বাবা, আদালতে বিস্ফোরক অভিযোগ!

আরজিকর হাসপাতালের অভয়া কাণ্ডে নতুন করে বিতর্কের সৃষ্টি হয়েছে।...

শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র যাদবের পদত্যাগের দাবিতে আজ যন্তরমন্তরে ককরোচ জনতা পার্টির প্রথম বিক্ষোভ কর্মসূচি!

শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র যাদবের পদত্যাগের দাবিতে শনিবার দিল্লির যন্তরমন্তরে প্রথম...

Topics

১৩ কোটির দেনা মাথায় নিয়ে মহামেডানের ব্যাটন ধরলেন হুমায়ুন কবির

শেষ পর্যন্ত তীব্র ক্ষোভ আর আর্থিক অনটনের জেরে বড়সড়...

শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র যাদবের পদত্যাগের দাবিতে আজ যন্তরমন্তরে ককরোচ জনতা পার্টির প্রথম বিক্ষোভ কর্মসূচি!

শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র যাদবের পদত্যাগের দাবিতে শনিবার দিল্লির যন্তরমন্তরে প্রথম...

তপ্ত দক্ষিণবঙ্গে এবার স্বস্তি, আজ বিকেলেই কালবৈশাখীর দাপট!

অবশেষে তপ্ত বাংলায় স্বস্তির নিঃশ্বাস। একদিকে ভারতের মূল ভূখণ্ড...

খাবার ও অক্সিজেন ছাড়াই এভারেস্টে সাত দিন, জীবিত উদ্ধার হলেন দাওয়া শেরপা!

বিশ্বের সর্বোচ্চ শৃঙ্গ মাউন্ট এভারেস্টে এক অবিশ্বাস্য ঘটনার সাক্ষী...

Related Articles

Popular Categories