Tuesday, July 21, 2026
26.2 C
Kolkata

দুই রাজ্যের ভোটার তালিকায় প্রশান্ত কিশোর! নড়েচড়ে বসেছে নির্বাচন কমিশন

মঙ্গলবার থেকেই পশ্চিমবঙ্গ-সহ ১২টি রাজ্যে শুরু হয়েছে ভোটার তালিকার বিশেষ সংশোধন প্রক্রিয়া বা এসআইআর। মধ্যরাত থেকেই ভোটার তালিকা ফ্রিজ করার পরেই সামনে আসে এক চাঞ্চল্যকর তথ্য, বিখ্যাত নির্বাচনী কৌশলবিদ প্রশান্ত কিশোরের নাম একসঙ্গে দুই রাজ্যের ভোটার তালিকায় রয়েছে। সূত্র মারফত জানা গিয়েছে, পশ্চিমবঙ্গের তালিকায় প্রশান্ত কিশোরের ঠিকানা দেওয়া আছে কলকাতার ১২১, কালীঘাট রোডে, যা ভবানীপুর বিধানসভা এলাকার অন্তর্গত। আবার একই সঙ্গে বিহারের করহাগর বিধানসভা কেন্দ্রেও তার নাম দেখা গিয়েছে ভোটার তালিকায়।

এই ঘটনায় নড়েচড়ে বসেছে নির্বাচন কমিশন। পশ্চিমবঙ্গের মুখ্য নির্বাচনী আধিকারিকের কাছে ইতিমধ্যেই রিপোর্ট চাওয়া হয়েছে এই বিষয়ে। কমিশন জানতে চেয়েছে, প্রশান্ত কিশোর যদি নাম বাদ দেওয়ার জন্য আবেদন করে থাকেন, তবে তা কেন কার্যকর হল না, তার ব্যাখ্যা চাওয়া হয়েছে।
১৯৫০ সালের জনপ্রতিনিধিত্ব আইনের ১৭ ও ১৮ ধারায় স্পষ্ট বলা আছে, একজন ভোটারের নাম একাধিক নির্বাচনী এলাকা বা রাজ্যে থাকা বেআইনি। একই এলাকায় একাধিকবার নাম থাকাও নিষিদ্ধ। তাই দুই রাজ্যের ভোটার তালিকায় প্রশান্ত কিশোরের নাম থাকা আইনবিরুদ্ধ।অন্যদিকে, বিহারে এসআইআর শুরু হওয়ার পরই প্রায় ৬৮ লক্ষাধিক ভোটার তালিকা থেকে বাদ পড়েছেন।

Hot this week

‘ক্ষমা চাও’ – ২১ জুলাইয়ের মঞ্চ থেকে অভিষেককে সময় বেঁধে দিলেন মদন

২১ জুলাইয়ের সভার দিন ফের অভিষেক বন্দ্যোপাধ্যায়কে ঘিরে তৃণমূলের...

অফিসের বাথরুমে ঝুলন্ত দেহ, ত্রিপুরার ডিজিপির মৃত্যু ঘিরে বাড়ছে ধোঁয়াশা

ত্রিপুরার পুলিশ মহলে শোকের ছায়া। সোমবার আগরতলায় পুলিশ সদর...

Topics

‘ক্ষমা চাও’ – ২১ জুলাইয়ের মঞ্চ থেকে অভিষেককে সময় বেঁধে দিলেন মদন

২১ জুলাইয়ের সভার দিন ফের অভিষেক বন্দ্যোপাধ্যায়কে ঘিরে তৃণমূলের...

অফিসের বাথরুমে ঝুলন্ত দেহ, ত্রিপুরার ডিজিপির মৃত্যু ঘিরে বাড়ছে ধোঁয়াশা

ত্রিপুরার পুলিশ মহলে শোকের ছায়া। সোমবার আগরতলায় পুলিশ সদর...

‘ঘোর পাপ হয়েছে’—দু’মাস পর নিট প্রশ্নফাঁস নিয়ে মুখ খুললেন মোদি

নিট-ইউজি পরীক্ষার প্রশ্নফাঁস নিয়ে দেশজুড়ে ক্ষোভের ঝড় উঠেছে। অনেক...

দশ বছরে সংঘ-ঘনিষ্ঠ ২০ সংস্থাকে ৬৬৮ কোটির বেশি অনুদান! ওএনজিসির সিএসআর তহবিল নিয়ে বিতর্ক

রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘ (RSS)-এর সঙ্গে যুক্ত বিভিন্ন সংস্থাকে সরকারি...

Related Articles

Popular Categories