Tuesday, July 21, 2026
26.2 C
Kolkata

আন্তর্জাতিক ফুটবলে ফিরল আফগান মহিলা ফুটবলাররা

২০২১ সালে তালিবান গোষ্ঠী আফগানিস্তানে ক্ষমতায় আসার পর মেয়েদের খেলাধুলা পুরোপুরি নিষিদ্ধ করা হয়। এই সিদ্ধান্তের প্রতিবাদ জানাতে ক্ষোভে অনেক মহিলা অ্যাথলিট নিজের জার্সি পুড়িয়ে দেন। কেউ কেউ আবার জীবনের নিরাপত্তার জন্য দেশ ছেড়ে ইউরোপের বিভিন্ন দেশে আশ্রয় নিতে বাধ্য হন। কিন্তু খেলাধুলার প্রতি ভালোবাসা তাদের থামাতে পারেনি। অবশেষে চলতি বছরের মে মাসে ‘ফিফা আফগান উইমেন ইউনাইটেড’ নামে একটি শরণার্থী মহিলা ফুটবল দল গঠনের অনুমতি দেয়। স্কটল্যান্ডের কোচ পলিন হ্যামিলকে এই দলের প্রধান কোচ হিসেবে নিয়োগ করা হয়। মরক্কোয় অনুষ্ঠিত ফিফা আয়োজিত মহিলা ফুটবল টুর্নামেন্টে দলটি প্রথমবার মাঠে নামে চাদের বিপক্ষে। যদিও ম্যাচে তারা ৬-১ গোলে পরাজিত হয়, তবুও এই হার আফগান মেয়েদের কাছে তেমন কষ্টের ছিল না। দীর্ঘ লড়াই শেষে আন্তর্জাতিক ফুটবলে ফেরাটা তাদের জন্যই ছিল বড় জয়। ২০২১ সালের পর এটাই তাদের প্রথম আন্তর্জাতিক ম্যাচ।

Hot this week

‘ক্ষমা চাও’ – ২১ জুলাইয়ের মঞ্চ থেকে অভিষেককে সময় বেঁধে দিলেন মদন

২১ জুলাইয়ের সভার দিন ফের অভিষেক বন্দ্যোপাধ্যায়কে ঘিরে তৃণমূলের...

অফিসের বাথরুমে ঝুলন্ত দেহ, ত্রিপুরার ডিজিপির মৃত্যু ঘিরে বাড়ছে ধোঁয়াশা

ত্রিপুরার পুলিশ মহলে শোকের ছায়া। সোমবার আগরতলায় পুলিশ সদর...

Topics

‘ক্ষমা চাও’ – ২১ জুলাইয়ের মঞ্চ থেকে অভিষেককে সময় বেঁধে দিলেন মদন

২১ জুলাইয়ের সভার দিন ফের অভিষেক বন্দ্যোপাধ্যায়কে ঘিরে তৃণমূলের...

অফিসের বাথরুমে ঝুলন্ত দেহ, ত্রিপুরার ডিজিপির মৃত্যু ঘিরে বাড়ছে ধোঁয়াশা

ত্রিপুরার পুলিশ মহলে শোকের ছায়া। সোমবার আগরতলায় পুলিশ সদর...

‘ঘোর পাপ হয়েছে’—দু’মাস পর নিট প্রশ্নফাঁস নিয়ে মুখ খুললেন মোদি

নিট-ইউজি পরীক্ষার প্রশ্নফাঁস নিয়ে দেশজুড়ে ক্ষোভের ঝড় উঠেছে। অনেক...

দশ বছরে সংঘ-ঘনিষ্ঠ ২০ সংস্থাকে ৬৬৮ কোটির বেশি অনুদান! ওএনজিসির সিএসআর তহবিল নিয়ে বিতর্ক

রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘ (RSS)-এর সঙ্গে যুক্ত বিভিন্ন সংস্থাকে সরকারি...

Related Articles

Popular Categories