Saturday, September 5, 2026
28 C
Kolkata

মালদার হরিশ্চন্দ্রপুরের এক ভয়াবহ অগ্নিকাণ্ডে দুই পরিবারের সর্বস্ব পুড়ে ছাই

মালদার হরিশ্চন্দ্রপুর ১ নম্বর ব্লকের ভিঙ্গল গ্রাম পঞ্চায়েতের লক্ষণপুর গ্রামে ভয়াবহ অগ্নিকাণ্ডে পুড়ে ছাই হয়ে গেল দুই পরিবারের সর্বস্ব। মঙ্গলবার রাত প্রায় ১০টা নাগাদ এই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটতেই এলাকায় ছড়িয়ে পড়ে চাঞ্চল্য। স্থানীয় সূত্রে জানা গেছে, মজদর আলীর বাড়ি থেকেই আগুনের সূত্রপাত হয়। প্রথমে গ্রামের মানুষ জল ঢেলে আগুন নেভানোর চেষ্টা করেন, কিন্তু আগুন এত দ্রুত ছড়িয়ে পড়ে যে কয়েক মিনিটের মধ্যেই ঘর দুটি সম্পূর্ণ ভস্মীভূত হয়ে যায়।

এই অগ্নিকাণ্ডে বাড়িতে থাকা ধান, চাল, পাট, আসবাবপত্র, একটি গরু এবং অন্যান্য প্রয়োজনীয় জিনিসপত্র সম্পূর্ণ পুড়ে যায়। স্থানীয়দের ধারণা, প্রতিবেশীর গোয়াল ঘরে মশা তাড়ানোর ধূপকাঠি থেকেই আগুনের সূত্রপাত হয়েছে। বর্তমানে ক্ষতিগ্রস্ত পরিবার খোলা আকাশের নিচে আশ্রয় নিয়েছে এবং সরকারি সহায়তার জন্য আবেদন জানিয়েছেন।

Hot this week

ভূমধ্যসাগরে মাইক্রোঅ্যালগির দাপট! ইজরায়েলের অধিকাংশ ডেসালিনেশন প্ল্যান্ট বন্ধ, জলসংকটের আশঙ্কা

ভূমধ্যসাগরে হঠাৎ করে বেড়ে ওঠা মাইক্রোঅ্যালগির কারণে বড়সড় সমস্যায়...

গাঁজা সেবনের অভিযোগে ফুকেত-দিল্লি ফ্লাইটের সেই পাইলটকে এবার বরখাস্ত করল এয়ার ইন্ডিয়া!

ফুকেত থেকে দিল্লি যাওয়ার পথে বিপদের মুখে পড়া এয়ার...

Topics

‘আমরা কি কারও গোলাম?’ টাটাদের ব্যবসা গোটানোর নির্দেশ কেনিয়ার রাষ্ট্রপতির

কেনিয়ায় বড়সড় ধাক্কার মুখে টাটা গোষ্ঠী। আন্তর্জাতিক বাণিজ্য সামলানোর...

অগ্নিনিরাপত্তায় বড়সড় গলদ! অভিষেকের ক্যামাক স্ট্রিটের অফিস খালি করার কড়া নোটিস দমকলের

কলকাতার ক্যামাক স্ট্রিটে অবস্থিত ডায়মন্ড হারবারের সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের...

Related Articles

Popular Categories