Saturday, September 5, 2026
30 C
Kolkata

প্রশান্ত কিশোর মুসলিম প্রার্থীকে সঙ্গে নিয়ে মহাকাল মন্দির পরিদর্শন করার পর, মন্দির শুদ্ধিকরণের জন্য ছেটানো হলো গোবর জল

মঙ্গলবার রাতে মধুবনী জেলার কপিলেশ্বর নাথ মহাদেব মন্দিরে জন সুরাজ পার্টির (জেএসপি) প্রতিষ্ঠাতা প্রশান্ত কিশোর ও দলের মুসলিম প্রার্থী পারভেজ আলমের মন্দির পরিদর্শন করেন।

প্রশান্ত কিশোর এবং পারভেজ আলম মন্দিরের গর্ভগৃহে প্রবেশ করে ভগবান শিব ও অন্যান্য দেবতাদের সামনে প্রার্থনা করেন। পরে তারা মন্দির থেকে বেরিয়ে গেলে মন্দিরের পুরোহিতরা পবিত্রতা রক্ষার জন্য শুদ্ধিকরণ করেন। গঙ্গাজল, দুধ, দই, ঘি, গোমূত্র ও গোবরের মিশ্রণ ছড়ানো হয় গোটা মন্দিরে।

পুরোহিত শ্রাবণ কুমার জানান, তাঁকে আগে থেকে জানানো হয়েছিল যে প্রশান্ত কিশোর মন্দিরে আসবেন। তিনি প্রার্থনার জন্য সবকিছু প্রস্তুত করেছিলেন, তবে কিশোর সন্ধ্যা ৭:৩০ টার দিকে মন্দিরে পৌঁছান। মন্দির সাধারণত রাত ৮ টার পর দর্শনার্থীদের জন্য বন্ধ হয়ে যায়। স্থানীয়দের একাংশ মন্দিরে একজন মুসলিম প্রার্থীর প্রবেশ নিয়ে আপত্তি জানায়। এর পরই পুরোহিতরা গর্ভগৃহ শুদ্ধ করার অনুষ্ঠান পরিচালনা করেন।

Hot this week

অস্বীকৃত রাজনৈতিক দল হয়েও ১ বছরে মিলেছে ১৫০০ কোটি টাকার অনুদান! সবকটির সদর দপ্তর গুজরাটে

গুজরাটে সদর দপ্তর থাকা ৬ নিবন্ধিত কিন্তু অস্বীকৃত রাজনৈতিক...

ভূমধ্যসাগরে মাইক্রোঅ্যালগির দাপট! ইজরায়েলের অধিকাংশ ডেসালিনেশন প্ল্যান্ট বন্ধ, জলসংকটের আশঙ্কা

ভূমধ্যসাগরে হঠাৎ করে বেড়ে ওঠা মাইক্রোঅ্যালগির কারণে বড়সড় সমস্যায়...

গাঁজা সেবনের অভিযোগে ফুকেত-দিল্লি ফ্লাইটের সেই পাইলটকে এবার বরখাস্ত করল এয়ার ইন্ডিয়া!

ফুকেত থেকে দিল্লি যাওয়ার পথে বিপদের মুখে পড়া এয়ার...

Topics

অস্বীকৃত রাজনৈতিক দল হয়েও ১ বছরে মিলেছে ১৫০০ কোটি টাকার অনুদান! সবকটির সদর দপ্তর গুজরাটে

গুজরাটে সদর দপ্তর থাকা ৬ নিবন্ধিত কিন্তু অস্বীকৃত রাজনৈতিক...

Related Articles

Popular Categories