Saturday, September 5, 2026
28 C
Kolkata

ফুরফুরা দরবারে দ্বীনি ও আধুনিক শিক্ষার সমন্বয়ে আয়জিত হলো শিক্ষামূলক সেমিনার

বর্তমান প্রজন্মকে আধুনিক শিক্ষার পাশাপাশি দ্বীনী শিক্ষা দেওয়া কতটা জরুরি, এই বিষয়টি সামনে রেখে বুধবার ফুরফুরা দরবার শরীফের বড় হুজুরের পার্লামেন্টে একটি শিক্ষামূলক সেমিনার অনুষ্ঠিত হয়। ফুরফুরা ফাতিহিয়া খারিজিয়া দারুল হাদিসের উদ্যোগে আয়োজিত এই সেমিনারে উপস্থিত ছিলেন পীরজাদা সওবান সিদ্দিকী, পীরজাদা মুজাহিদ সিদ্দিকী, পীরজাদা সানাউল্লাহ সিদ্দিকী এবং প্রধান অতিথি পীরজাদা মিনহাজ সিদ্দিকী সহ আরও অনেকে।

এই সেমিনারটি অনুষ্ঠিত হয় হযরত মেজ হুজুর পীর রহ.-এর স্মরণে। আয়োজকরা জানান, সম্প্রতি পাঁচ হুজুর পীর সহ ফুরফুরার বিশিষ্ট মনীষীদের স্মরণে নিয়মিতভাবে এই ধরনের সেমিনারের উদ্যোগ নেওয়া হয়েছে। বক্তারা বলেন, মোজাদ্দেদে জামান হযরত পীর দাদা হুজুর একসময় বলেছিলেন, “আবু জাফর হলেন এলেমের জাহাজ।” তিনি শতবর্ষেরও বেশি সময় জীবিত থেকে জাতির সেবায় অসামান্য ভূমিকা রেখেছিলেন।

সেমিনারে বক্তারা আবু জাফর সিদ্দিকী ওরফে মেজলা হুজুর রহ.-এর জীবন, কর্ম ও সাধনার ওপর বিস্তারিত আলোচনা করেন। তাকে বিংশ শতাব্দীর শেষ ভাগের এক বিশিষ্ট সুফি ব্যক্তিত্ব ও ইসলামী চিন্তাবিদ হিসেবে বর্ণনা করা হয়। তার শিক্ষা, সমাজসেবা ও মানবকল্যাণমূলক কর্মকাণ্ড তরুণ প্রজন্মের জন্য উদাহরণ বলে উল্লেখ করেন বক্তারা। এই সেমিনারে উপস্থিত ছিলেন মাদ্রাসার সাইখুল হাদিস মিরাজুল ইসলাম ও প্রধান শিক্ষক নাজমুস সায়াদত। বিপুল সংখ্যক ছাত্র-ছাত্রী ও স্থানীয় মানুষ সেমিনারে অংশগ্রহণ করেন, যা ফুরফুরা দরবারের প্রাঙ্গণকে এক আধ্যাত্মিক ও শিক্ষামুখর পরিবেশে পরিণত করে।

Hot this week

‘আমরা কি কারও গোলাম?’ টাটাদের ব্যবসা গোটানোর নির্দেশ কেনিয়ার রাষ্ট্রপতির

কেনিয়ায় বড়সড় ধাক্কার মুখে টাটা গোষ্ঠী। আন্তর্জাতিক বাণিজ্য সামলানোর...

Topics

‘আমরা কি কারও গোলাম?’ টাটাদের ব্যবসা গোটানোর নির্দেশ কেনিয়ার রাষ্ট্রপতির

কেনিয়ায় বড়সড় ধাক্কার মুখে টাটা গোষ্ঠী। আন্তর্জাতিক বাণিজ্য সামলানোর...

অগ্নিনিরাপত্তায় বড়সড় গলদ! অভিষেকের ক্যামাক স্ট্রিটের অফিস খালি করার কড়া নোটিস দমকলের

কলকাতার ক্যামাক স্ট্রিটে অবস্থিত ডায়মন্ড হারবারের সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের...

সিজেপি আন্দোলনে মাথা ফাটিয়েও হয়নি জেল! মোদীকে ‘দাদা’ বলে বিতর্ক উস্কে দিলেন হিন্দুত্ববাদী নেতা

দিল্লির যন্তর মন্তরে আন্দোলনকারীর অভিভাবককে রক্তাক্ত করার কথা প্রকাশ্যে...

Related Articles

Popular Categories