Thursday, July 23, 2026
28.7 C
Kolkata

ভারত বিরোধী মন্তব্যের জন্য পদত্যাগের দাবি উঠছে নেপাল প্রধানমন্ত্রীর

এনবিটিভি ডেস্ক: গভীর সমস্যায় নেপালের সরকার। ভারত বিরোধী মন্তব্যের জন্য বিরোধী নেতারা প্রধানমন্ত্রী কে পি ওলির পদত্যাগের দাবি জানিয়েছেন। শুধু প্রধানমন্ত্রীর পদই নয়, দলের পদ থেকে সরে দাঁড়াতে বলেছেন তাঁরা।

বুধবার তাঁর বাড়িতে ক্যাবিনেট সহকর্মী ও ঘনিষ্ঠ কয়েকজন স্ট্যান্ডিং কমিটির সদস্যের সঙ্গে বৈঠক করেছেন। মঙ্গলবার প্রবীণ নেতা মাধবকুমার দাহাল, ঝালানাথ খানাল, বামদেব গৌতম ও নারায়ণ কাজি শ্রেষ্ঠ সহ ১১ জন স্ট্যান্ডিং কমিটির সদস্য দল ও সরকারকে ঠিকমতো চালিত করতে না পারার জন্য ওলির পদত্যাগ দাবি করেছিলেন।

তারইসঙ্গে, ভারতের তিনটি এলাকাকে ঢুকিয়ে নেপালের নতুন মানচিত্র প্রকাশের পরই ভারত ও নেপালের কেউ কেউ তাঁকে সরানোর জন্য চক্রান্ত করছে বলে ওলির মন্তব্যের নিন্দাও করেছেন তাঁরা। তাঁরা এর প্রমাণ চেয়েছেন।

নেপালের প্রাক্তন প্রধানমন্ত্রী পুষ্প কামাল দাহাল ওরফে “প্রচণ্ড” (ওলির মন্তব্যের তীব্র সমালোচনা করে বলেন, তাঁকে কুর্সি থেকে সরানোর জন্যে ভারত ষড়যন্ত্র করছে, প্রধানমন্ত্রীর এই বক্তব্য রাজনৈতিকভাবে তো গ্রহণযোগ্য নয়ই, কূটনৈতিকভাবেও উপযুক্ত নয়। এ জাতীয় বক্তব্য প্রতিবেশী দেশের সঙ্গে আমাদের সম্পর্কের ক্ষতি করতে পারে। এই প্রথম নয়, গত এপ্রিল মাসেও কেপি ওলিকে তাঁর পদ থেকে ইস্তফা দিতে বলা হয়েছিল দলের তরফে।

Hot this week

অমরনাথ যাত্রার মাঝেই জঙ্গি হামলা, অনন্তনাগে নিহত পুলিশ হেড কনস্টেবল আশিক হুসেন

জম্মু ও কাশ্মীরের অনন্তনাগ জেলায় জঙ্গিদের গুলিতে এক পুলিশ...

সিকিম টানেলে বিপর্যয়ে বাড়ল মৃত্যুর সংখ্যা, ধ্বংসস্তূপ থেকে আরও দেহ উদ্ধার

সিকিমের নামচিতে নির্মীয়মাণ একটি টানেলে বিস্ফোরণের ঘটনায় মৃতের সংখ্যা...

বাড়ি বাড়ি পুলিশ, হোয়াটসঅ্যাপে লাইভ লোকেশন! সিজেপি বিক্ষোভ ঠেকাতে মুম্বইয়ে কড়া নজরদারি

দিল্লিতে শুরু হওয়া 'ককরোচ জনতা পার্টি' (সিজেপি)-র নেতৃত্বাধীন ছাত্র...

‘সুবিধা থাকলে কেউ মুখ খোলে না’! দিল্লির ছাত্র আন্দোলনে বলিউডের নীরবতা নিয়ে তোপ নাসিরুদ্দিন শাহর

নিট পরীক্ষায় অনিয়ম এবং শিক্ষা ব্যবস্থার সংস্কারের দাবিতে দেশজুড়ে...

‘১০ বছরে ১৫২ বার প্রশ্নফাঁস, শাস্তি পেল না কেউ’, মোদি সরকারকে নিশানা রাহুল গান্ধীর

নিট পরীক্ষায় প্রশ্নপত্র ফাঁসের অভিযোগকে কেন্দ্র করে রাজধানী দিল্লিতে...

Topics

ছাত্র-যুব আন্দোলনের চাপেই বড় সিদ্ধান্ত, প্রশ্নফাঁস মামলায় ফাস্ট ট্র্যাক কোর্টের ঘোষণা মোদির

দেশজুড়ে NEET পরীক্ষায় প্রশ্নপত্র ফাঁসের অভিযোগ ঘিরে ছাত্র-যুবদের আন্দোলন...

Related Articles

Popular Categories