Sunday, June 7, 2026
28.4 C
Kolkata

মালদায় টোটো বিস্ফোরণ হয়ে লন্ডভন্ড টোটো চালকের দেহ

গোলাম হাবিব, এনবিটিভি, মালদা: মালদা শহরে টোট বিস্ফোরণ। আতঙ্ক ছড়িয়ে পড়েছে এলাকায়। চালকের মৃত্যু হয়েছে বলে পুলিশ জানিয়েছে। বিস্ফোরণের মাত্রা এতটাই ছিল, যে চালকের দেহ কয়েকটি খন্ডে বিভক্ত হয়ে ছড়িয়ে ছিটিয়ে পড়ে দূরে। তাঁর ছিন্ন মাথার অংশটি একটি বাড়ির চালে গিয়ে পড়ে। টোটোটি দুমড়ে মুচড়ে যায়। টোটোয় রাখা প্লাইবোর্ড ঘটনাস্থল থেকে অন্তত ৫০ মিটার দূরে গিয়ে পড়ে।

যদিও অনেকে বলছেন, টোটের ব্যাটারি গরম হয়ে বিস্ফোরণ ঘটতে পারে। বিস্ফোরণের মাত্রা দেখে গোয়েন্দা পুলিশের অনুমান, শক্তিশালী বোম থাকতে পারে টোটোতে। ঘটনাটি ঘটে শহরের ঘোড়াপীড় এলাকায়। এর আগে এরকম ঘটনার কথা কোথাও শোনা যায়নি।

এই প্রথম মালদায় ঘটল বলে পুলিশ দাবি। খবর পেয়ে সঙ্গে সঙ্গে ছুটে যায় ইংলিশবাজার থানার পুলিশ ও সিআইডি বোম্ব স্কোয়াডের টিম। জানা গেছে, বুধবার দুপুরে ওই টোটোটি ঘোড়াপীড় থেকে প্রবালপল্লীর দিকে যাচ্ছিল। ঘোড়াপীড় থেকে খানিকটা যেতেই বিস্ফোরণে কেঁপে ওঠে গোটা এলাকা। যদিও, কি কারনে ঘটেছে ঘটনা তা খতিয়ে দেখছে পুলিশ।

Hot this week

বহরমপুর কেন্দ্রে ইউসুফ পাঠানকে সরিয়ে মমতার সংসদে যাওয়ার খবর ভুয়ো! সাফাই দিলেন সৌরভ গাঙ্গুলিও

পশ্চিমবঙ্গের রাজনৈতিক মহলে গত কয়েকদিন ধরে একটি জল্পনা ব্যাপকভাবে...

রাজ্যের প্রতিটি মাদ্রাসার বিস্তারিত তথ্য চেয়ে জেলাশাসকদের নির্দেশ নবান্নের, রিপোর্ট জমার শেষ সময় ৫ জুলাই

রাজ্যের বিভিন্ন জেলার মাদ্রাসাগুলির বিস্তারিত তথ্য সংগ্রহের কাজ শুরু...

১৩ কোটির দেনা মাথায় নিয়ে মহামেডানের ব্যাটন ধরলেন হুমায়ুন কবির

শেষ পর্যন্ত তীব্র ক্ষোভ আর আর্থিক অনটনের জেরে বড়সড়...

আরজিকর মামলায় সিবিআইয়ের বিরুদ্ধে ক্ষোভ উগরে দিলেন নির্যাতিতার বাবা, আদালতে বিস্ফোরক অভিযোগ!

আরজিকর হাসপাতালের অভয়া কাণ্ডে নতুন করে বিতর্কের সৃষ্টি হয়েছে।...

Topics

বহরমপুর কেন্দ্রে ইউসুফ পাঠানকে সরিয়ে মমতার সংসদে যাওয়ার খবর ভুয়ো! সাফাই দিলেন সৌরভ গাঙ্গুলিও

পশ্চিমবঙ্গের রাজনৈতিক মহলে গত কয়েকদিন ধরে একটি জল্পনা ব্যাপকভাবে...

১৩ কোটির দেনা মাথায় নিয়ে মহামেডানের ব্যাটন ধরলেন হুমায়ুন কবির

শেষ পর্যন্ত তীব্র ক্ষোভ আর আর্থিক অনটনের জেরে বড়সড়...

শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র যাদবের পদত্যাগের দাবিতে আজ যন্তরমন্তরে ককরোচ জনতা পার্টির প্রথম বিক্ষোভ কর্মসূচি!

শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র যাদবের পদত্যাগের দাবিতে শনিবার দিল্লির যন্তরমন্তরে প্রথম...

তপ্ত দক্ষিণবঙ্গে এবার স্বস্তি, আজ বিকেলেই কালবৈশাখীর দাপট!

অবশেষে তপ্ত বাংলায় স্বস্তির নিঃশ্বাস। একদিকে ভারতের মূল ভূখণ্ড...

খাবার ও অক্সিজেন ছাড়াই এভারেস্টে সাত দিন, জীবিত উদ্ধার হলেন দাওয়া শেরপা!

বিশ্বের সর্বোচ্চ শৃঙ্গ মাউন্ট এভারেস্টে এক অবিশ্বাস্য ঘটনার সাক্ষী...

Related Articles

Popular Categories