Saturday, September 5, 2026
30 C
Kolkata

গাজায় যুদ্ধবিরতির মধ্যেও ইসরাইলি হামলায় নিহত সাংবাদিক দম্পতির !

গাজায় যুদ্ধবিরতি চলাকালীনও থামছে না ইসরাইলি হামলা। সর্বশেষ নুসেইরাত শরণার্থী শিবিরে হামলায় নিহত হয়েছেন ফিলিস্তিনি সাংবাদিক মোহাম্মদ আল-মুনিরাভি ও তার স্ত্রী। বুধবার রাতের এই হামলায় তাদের বাড়ি সম্পূর্ণ ধ্বংস হয়ে যায় বলে জানা গিয়েছে। যুক্তরাষ্ট্রের মধ্যস্থতায় ১০ অক্টোবর থেকে গাজায় যুদ্ধবিরতি কার্যকর হয়। কিন্তু সেই চুক্তি লঙ্ঘন করে গত কয়েক দিনে ইসরাইলি বাহিনীর অব্যাহত হামলায় দুই শতাধিক ফিলিস্তিনি প্রাণ হারিয়েছেন। মঙ্গলবারের হামলাতেই নিহত হন ১০৪ জন, যাদের মধ্যে ৪৬ শিশু ও ২০ জন মহিলা। আহত হয়েছেন আরও অন্তত ২৩৫ জন ফিলিস্তিনি।

ইসরাইলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু দাবি করছে, হামাস রাফা অঞ্চলে ইসরাইলি সেনাদের লক্ষ্যবস্তু করেছে। তবে হামাস এই অভিযোগ অস্বীকার করেছে এবং জানিয়েছে, ইসরাইলই ইচ্ছাকৃত ভাবে যুদ্ধবিরতি ভেঙে অসামরিক মানুষকে হত্যা করছে। আল-মুনিরাভির মৃত্যুতে গাজায় সাংবাদিকদের মধ্যে শোকের ছায়া নেমে এসেছে। আন্তর্জাতিক সংবাদমাধ্যম জানায়, ২০২৩ সালের অক্টোবর থেকে এখন পর্যন্ত ইসরাইলি হামলায় ২৫৬ জন সাংবাদিক নিহত হয়েছেন। তাদের অনেকেই আন্তর্জাতিক ও স্থানীয় গণমাধ্যমে কাজ করতেন। মানবাধিকার সংস্থা ও সাংবাদিক সুরক্ষা সংগঠনগুলির দাবি, সাংবাদিকদের পরিকল্পিতভাবে হত্যা করা হচ্ছে যাতে গাজার প্রকৃত চিত্র বিশ্ববাসীর সামনে না আসে।

Hot this week

অস্বীকৃত রাজনৈতিক দল হয়েও ১ বছরে মিলেছে ১৫০০ কোটি টাকার অনুদান! সবকটির সদর দপ্তর গুজরাটে

গুজরাটে সদর দপ্তর থাকা ৬ নিবন্ধিত কিন্তু অস্বীকৃত রাজনৈতিক...

ভূমধ্যসাগরে মাইক্রোঅ্যালগির দাপট! ইজরায়েলের অধিকাংশ ডেসালিনেশন প্ল্যান্ট বন্ধ, জলসংকটের আশঙ্কা

ভূমধ্যসাগরে হঠাৎ করে বেড়ে ওঠা মাইক্রোঅ্যালগির কারণে বড়সড় সমস্যায়...

গাঁজা সেবনের অভিযোগে ফুকেত-দিল্লি ফ্লাইটের সেই পাইলটকে এবার বরখাস্ত করল এয়ার ইন্ডিয়া!

ফুকেত থেকে দিল্লি যাওয়ার পথে বিপদের মুখে পড়া এয়ার...

Topics

অস্বীকৃত রাজনৈতিক দল হয়েও ১ বছরে মিলেছে ১৫০০ কোটি টাকার অনুদান! সবকটির সদর দপ্তর গুজরাটে

গুজরাটে সদর দপ্তর থাকা ৬ নিবন্ধিত কিন্তু অস্বীকৃত রাজনৈতিক...

Related Articles

Popular Categories