Saturday, September 5, 2026
28 C
Kolkata

ঠাকুরনগরে সিএএ ফর্মে টাকা তোলার অভিযোগ, মতুয়াদের ক্ষোভ বাড়ছে — দ্য ওয়্যারের রিপোর্টে উঠে এসেছে বিস্ফোরক তথ্য

দ্য ওয়্যার-এর এক প্রতিবেদনে উঠে এসেছে বিস্ফোরক তথ্য—উত্তর ২৪ পরগনার ঠাকুরনগরে বিজেপি পরিচালিত সিএএ ক্যাম্পে নাগরিকত্বের ফর্ম পূরণের নামে নেওয়া হচ্ছে টাকা। অভিযোগ, আবেদন ফর্ম পূরণে ২০ টাকা, আর আপলোডে ৮০০ টাকা নিচ্ছেন কর্মীরা, সঙ্গে দেওয়া হচ্ছে তথাকথিত “হিন্দু পরিচয়পত্র”। ক্যাম্পের দায়িত্বে রয়েছেন কেন্দ্রীয় প্রতিমন্ত্রী শান্তনু ঠাকুর ও তাঁর ভাই বিজেপি বিধায়ক সুব্রত ঠাকুর। বিজেপির দাবি, “অর্থ কর্মীদের পরিশ্রমের বিনিময়।” তবে স্থানীয় মতুয়াদের অভিযোগ, ধর্ম ও নাগরিকত্বের নামে চলছে রাজনৈতিক ব্যবসা। অনেকে আতঙ্কে বলছেন, “না শুনলে বাংলাদেশে পাঠিয়ে দেবে।” দ্য ওয়্যার-এর প্রতিবেদনে ইঙ্গিত, ভোটের আগে সিএএ ঘিরে বিজেপির ‘মতুয়া ভোট’ পুনর্গঠনের চেষ্টা এবার উল্টে দিতে পারে এই ক্ষোভের স্রোত।

Hot this week

ভূমধ্যসাগরে মাইক্রোঅ্যালগির দাপট! ইজরায়েলের অধিকাংশ ডেসালিনেশন প্ল্যান্ট বন্ধ, জলসংকটের আশঙ্কা

ভূমধ্যসাগরে হঠাৎ করে বেড়ে ওঠা মাইক্রোঅ্যালগির কারণে বড়সড় সমস্যায়...

গাঁজা সেবনের অভিযোগে ফুকেত-দিল্লি ফ্লাইটের সেই পাইলটকে এবার বরখাস্ত করল এয়ার ইন্ডিয়া!

ফুকেত থেকে দিল্লি যাওয়ার পথে বিপদের মুখে পড়া এয়ার...

Topics

‘আমরা কি কারও গোলাম?’ টাটাদের ব্যবসা গোটানোর নির্দেশ কেনিয়ার রাষ্ট্রপতির

কেনিয়ায় বড়সড় ধাক্কার মুখে টাটা গোষ্ঠী। আন্তর্জাতিক বাণিজ্য সামলানোর...

অগ্নিনিরাপত্তায় বড়সড় গলদ! অভিষেকের ক্যামাক স্ট্রিটের অফিস খালি করার কড়া নোটিস দমকলের

কলকাতার ক্যামাক স্ট্রিটে অবস্থিত ডায়মন্ড হারবারের সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের...

Related Articles

Popular Categories