Saturday, September 5, 2026
28 C
Kolkata

জাতিগত বিদ্বেষে উত্তাল উত্তরপ্রদেশ: ভরথনা শহরে প্রকাশ্যে দলিত তরুণকে জোর করে বিশেষ ভঙ্গিতে বসিয়ে চলে বেধড়ক মারধর

উত্তরপ্রদেশের ইতাওয়া জেলার ভরথনা শহরে জাতি বিদ্বেষের এক নৃশংস ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে। অভিযোগ, ৮ অক্টোবর রানি নগর এলাকায় তিন ব্যক্তি—নন্দন গুপ্ত, লাড্ডু গুপ্ত ও সৎয়েন্দ্র কুমার—স্থানীয় দলিত যুবক সুমিত দিবাকরকে রাস্তায় আটকে কটূক্তি করে এবং তাঁকে জোর করে বিশেষ ভঙ্গিতে বসিয়ে চলে বেধড়ক মারধর। শুধু তাই নয়, ওই দৃশ্য মোবাইলে ধারণ করে সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে দেয়।

ভিডিওটি ভাইরাল হতেই ভরথনা থানায় মামলা দায়ের হয়। পুলিশ ঘটনাটি এসসি-এসটি অ্যাট্রোসিটি আইনের পাশাপাশি আইপিসির একাধিক ধারায় তদন্ত শুরু করেছে। গ্রামীণ পুলিশ সুপার শ্রী চন্দ্র জানিয়েছেন, অভিযুক্তদের মধ্যে একজনকে গ্রেপ্তার করা হয়েছে এবং ভিডিওটি খতিয়ে দেখা হচ্ছে।

স্থানীয় বাসিন্দা ও সমাজকর্মীদের অভিযোগ, এমন প্রকাশ্য অপমান সমাজে জাতিভেদ ও দমননীতির গভীর শিকড়কে উন্মোচিত করে। তাঁরা দ্রুত বাকি অভিযুক্তদের গ্রেপ্তার ও ভুক্তভোগীর নিরাপত্তা নিশ্চিত করার দাবি জানিয়েছেন।

Hot this week

‘আমরা কি কারও গোলাম?’ টাটাদের ব্যবসা গোটানোর নির্দেশ কেনিয়ার রাষ্ট্রপতির

কেনিয়ায় বড়সড় ধাক্কার মুখে টাটা গোষ্ঠী। আন্তর্জাতিক বাণিজ্য সামলানোর...

অগ্নিনিরাপত্তায় বড়সড় গলদ! অভিষেকের ক্যামাক স্ট্রিটের অফিস খালি করার কড়া নোটিস দমকলের

কলকাতার ক্যামাক স্ট্রিটে অবস্থিত ডায়মন্ড হারবারের সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের...

Topics

সিজেপি আন্দোলনে মাথা ফাটিয়েও হয়নি জেল! মোদীকে ‘দাদা’ বলে বিতর্ক উস্কে দিলেন হিন্দুত্ববাদী নেতা

দিল্লির যন্তর মন্তরে আন্দোলনকারীর অভিভাবককে রক্তাক্ত করার কথা প্রকাশ্যে...

Related Articles

Popular Categories