Saturday, September 5, 2026
28 C
Kolkata

গান্ধী হত্যার জন্য দায়ী আরএসএস, সর্দার বল্লভভাই প্যাটেলের চিঠি তুলে ধরে নিষিদ্ধ করার আহ্বান মল্লিকার্জুন খাড়গের

কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়গে বৃহস্পতিবার সাংবাদিক বৈঠকে আরএসএস নিষিদ্ধ করার দাবি জানান। তিনি সর্দার বল্লভভাই প্যাটেলের ১৯৪৮ সালের ৪ ফেব্রুয়ারির চিঠির উল্লেখ করেন, যেখানে প্যাটেল লিখেছিলেন— “গান্ধীজির মৃত্যুর পর আরএসএস সদস্যরা আনন্দ প্রকাশ করে মিষ্টি বিতরণ করেছিল। সরকারের কাছে আর কোনও উপায় ছিল না, আরএসএসের বিরুদ্ধে ব্যবস্থা নিতে হয়েছিল।”

খাড়গে বলেন, “সর্দার প্যাটেল নিজেই বলেছিলেন, আরএসএসের ভাষণগুলো সাম্প্রদায়িক বিষে ভরা ছিল। গান্ধীজির হত্যার জন্য আরএসএসই দায়ী।” তিনি অভিযোগ করেন, আরএসএস আজও একই বিষাক্ত মতাদর্শ নিয়ে কংগ্রেসকে নিশানা করছে অথচ তাঁরা নিজেদের প্যাটেলের উত্তরাধিকার দাবি করছে।

খাড়গে সরাসরি বলেন, “এটি আমার ব্যক্তিগত মত, আমি খোলাখুলি বলছি—আরএসএসের উপর নিষেধাজ্ঞা থাকা উচিত।”তিনি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে চ্যালেঞ্জ ছুড়ে বলেন, যদি সত্যিই প্যাটেলকে সম্মান করেন, তবে তাঁর অবস্থানকে মান্যতা দিয়ে ব্যবস্থা নিন। খাড়গের অভিযোগ, দেশের সমস্ত আইনশৃঙ্খলার সমস্যা ও অশান্তির মূলেই রয়েছে বিজেপি-আরএসএস। মহাত্মা গান্ধীর হত্যার পর ১৯৪৮ সালে আরএসএসের উপর নিষেধাজ্ঞা জারি হয়েছিল| ১৯৪৯ সালে সংগঠনটি সাংস্কৃতিক কাজে সীমাবদ্ধ থাকার প্রতিশ্রুতি দিয়ে নতুন সংবিধান গ্রহণ করলে নিষেধাজ্ঞা প্রত্যাহার করা হয়। খাড়গের মন্তব্যে ফের একবার আরএসএসের ভূমিকা নিয়ে পুরনো বিতর্ক নতুন করে জোরালো হলো।

খাড়গের এই মন্তব্যে রাজনৈতিক মহলে তীব্র প্রতিক্রিয়া শুরু হয়েছে। বিজেপি অভিযোগ করেছে, কংগ্রেস রাজনৈতিক স্বার্থে প্যাটেলের নাম ব্যবহার করছে। অন্যদিকে কংগ্রেসের দাবি, আরএসএস এখনও ধর্মনিরপেক্ষতা ও সংবিধানের মূল্যবোধের জন্য ক্ষতিকারক।

Hot this week

অস্বীকৃত রাজনৈতিক দল হয়েও ১ বছরে মিলেছে ১৫০০ কোটি টাকার অনুদান! সবকটির সদর দপ্তর গুজরাটে

গুজরাটে সদর দপ্তর থাকা ৬ নিবন্ধিত কিন্তু অস্বীকৃত রাজনৈতিক...

ভূমধ্যসাগরে মাইক্রোঅ্যালগির দাপট! ইজরায়েলের অধিকাংশ ডেসালিনেশন প্ল্যান্ট বন্ধ, জলসংকটের আশঙ্কা

ভূমধ্যসাগরে হঠাৎ করে বেড়ে ওঠা মাইক্রোঅ্যালগির কারণে বড়সড় সমস্যায়...

গাঁজা সেবনের অভিযোগে ফুকেত-দিল্লি ফ্লাইটের সেই পাইলটকে এবার বরখাস্ত করল এয়ার ইন্ডিয়া!

ফুকেত থেকে দিল্লি যাওয়ার পথে বিপদের মুখে পড়া এয়ার...

Topics

অস্বীকৃত রাজনৈতিক দল হয়েও ১ বছরে মিলেছে ১৫০০ কোটি টাকার অনুদান! সবকটির সদর দপ্তর গুজরাটে

গুজরাটে সদর দপ্তর থাকা ৬ নিবন্ধিত কিন্তু অস্বীকৃত রাজনৈতিক...

Related Articles

Popular Categories