Saturday, September 5, 2026
28 C
Kolkata

তিনটি সেদ্ধ ডিম খেয়ে নেওয়ায় যুবককে নৃশংস ভাবে পিটিয়ে খুন করল তাঁর বন্ধুরাই

হুগলির কামারপুকুরে তিনটি সেদ্ধ ডিম খাওয়াকে কেন্দ্র করে মর্মান্তিকভাবে খুন হলেন ২৬ বছরের রামচন্দ্র ঘোষাল। শুক্রবার রাতে জগদ্ধাত্রী পুজোর বিসর্জন শেষে ক্লাবে সদস্যদের সঙ্গে খাওয়াদাওয়ার সময় ডিম নিয়ে তর্কাতর্কি বাধে। অভিযোগ, রামচন্দ্র আগে তিনটি সেদ্ধ ডিম খেয়ে ফেলায় বন্ধুরা রেগে গিয়ে তাঁকে মারধর করে। পরে আবার বাড়ি ফেরার পথে একদফা বচসার পর তাঁকে পিটিয়ে খুন করা হয়। স্থানীয় বাসিন্দারা অচেতন অবস্থায় উদ্ধার করে কামারপুকুর গ্রামীণ হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকেরা মৃত ঘোষণা করেন। ঘটনার পর এলাকায় চাঞ্চল্য ছড়িয়েছে। অভিযুক্ত রাজু মাইতিকে পুলিশ আটক করে জিজ্ঞাসাবাদ করছে। এলাকাবাসীর প্রশ্ন, পুলিশ ফাঁড়ির এত কাছে এমন নৃশংস ঘটনা ঘটল কী করে! কয়েক মাস আগেই এলাকায় নজরদারির জন্য সিসি ক্যামেরা বসানো হলেও এই হত্যাকাণ্ডে নিরাপত্তা ব্যবস্থার গাফিলতি নিয়েও উঠছে প্রশ্ন।

Hot this week

অস্বীকৃত রাজনৈতিক দল হয়েও ১ বছরে মিলেছে ১৫০০ কোটি টাকার অনুদান! সবকটির সদর দপ্তর গুজরাটে

গুজরাটে সদর দপ্তর থাকা ৬ নিবন্ধিত কিন্তু অস্বীকৃত রাজনৈতিক...

ভূমধ্যসাগরে মাইক্রোঅ্যালগির দাপট! ইজরায়েলের অধিকাংশ ডেসালিনেশন প্ল্যান্ট বন্ধ, জলসংকটের আশঙ্কা

ভূমধ্যসাগরে হঠাৎ করে বেড়ে ওঠা মাইক্রোঅ্যালগির কারণে বড়সড় সমস্যায়...

গাঁজা সেবনের অভিযোগে ফুকেত-দিল্লি ফ্লাইটের সেই পাইলটকে এবার বরখাস্ত করল এয়ার ইন্ডিয়া!

ফুকেত থেকে দিল্লি যাওয়ার পথে বিপদের মুখে পড়া এয়ার...

Topics

অস্বীকৃত রাজনৈতিক দল হয়েও ১ বছরে মিলেছে ১৫০০ কোটি টাকার অনুদান! সবকটির সদর দপ্তর গুজরাটে

গুজরাটে সদর দপ্তর থাকা ৬ নিবন্ধিত কিন্তু অস্বীকৃত রাজনৈতিক...

Related Articles

Popular Categories