Wednesday, July 22, 2026
26.3 C
Kolkata

SIR আতঙ্কে মুর্শিদাবাদে আত্মঘাতী এক ব্যক্তি, এলাকাজুড়ে চরম উদ্বেগ

মুর্শিদাবাদের কান্দি এলাকায় ফের SIR আতঙ্কে এক ব্যক্তির আত্মহত্যার ঘটনা ঘটেছে। মৃতের নাম মোহন শেখ। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, ২০০২ সালের ভোটার তালিকায় তাঁর নাম না থাকায় তিনি বেশ কিছুদিন ধরে মানসিক চাপে ভুগছিলেন। দেশছাড়া হয়ে যেতে হবে এই ভয়েই মঙ্গলবার সকালে তিনি কীটনাশক খেয়ে ফেলেন। গুরুতর অবস্থায় তাঁকে প্রথমে কান্দি মহকুমা হাসপাতালে এবং পরে মুর্শিদাবাদ মেডিক্যাল কলেজে নিয়ে যাওয়া হয়, কিন্তু পথেই মৃত্যু হয় তাঁর। পরিবারের সদস্যরা জানিয়েছেন, কয়েকদিন ধরে মোহন খাওয়া-দাওয়া বন্ধ করে দেন এবং আশঙ্কা প্রকাশ করেন যে তাঁকে বাংলাদেশে পাঠিয়ে দেওয়া হবে। ঘটনায় এলাকায় ব্যাপক চাঞ্চল্য ও আতঙ্ক তৈরি হয়েছে। পুলিশ মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠিয়েছে এবং ঘটনার তদন্ত শুরু করেছে।

Hot this week

‘ক্ষমা চাও’ – ২১ জুলাইয়ের মঞ্চ থেকে অভিষেককে সময় বেঁধে দিলেন মদন

২১ জুলাইয়ের সভার দিন ফের অভিষেক বন্দ্যোপাধ্যায়কে ঘিরে তৃণমূলের...

অফিসের বাথরুমে ঝুলন্ত দেহ, ত্রিপুরার ডিজিপির মৃত্যু ঘিরে বাড়ছে ধোঁয়াশা

ত্রিপুরার পুলিশ মহলে শোকের ছায়া। সোমবার আগরতলায় পুলিশ সদর...

Topics

‘ঘোর পাপ হয়েছে’—দু’মাস পর নিট প্রশ্নফাঁস নিয়ে মুখ খুললেন মোদি

নিট-ইউজি পরীক্ষার প্রশ্নফাঁস নিয়ে দেশজুড়ে ক্ষোভের ঝড় উঠেছে। অনেক...

দশ বছরে সংঘ-ঘনিষ্ঠ ২০ সংস্থাকে ৬৬৮ কোটির বেশি অনুদান! ওএনজিসির সিএসআর তহবিল নিয়ে বিতর্ক

রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘ (RSS)-এর সঙ্গে যুক্ত বিভিন্ন সংস্থাকে সরকারি...

Related Articles

Popular Categories